শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত, সাজাপ্রাপ্ত ও জুয়াড়িসহ একাধিক আসামি গ্রেফতার
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের শোক
৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র এক ট্রেন
কিন্তু উদ্বোধনের প্রায় দুই বছর পর সেই রেলপথের বাস্তব চিত্র ভিন্ন। পুরো পথে নিয়মিত মালবাহী ট্রেন নেই। যাত্রী পরিবহনে চলছে মাত্র একটি ট্রেন। সেটিও দিনে একবারের কার্যক্রমে সীমিত। নয়টি স্টেশনের মধ্যে তিনটির কার্যক্রম এখনো শুরু হয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে তৈরি রেল অবকাঠামোর বড় একটি অংশই পড়ে থাকছে সীমিত ব্যবহারে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে- যে উদ্দেশ্যে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে রেলপথটি নির্মাণ করা হয়েছিল, তার কতটা বাস্তবায়ন হচ্ছে?
রেলপথের নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই ২০২৩ সালের ১ নভেম্বর এটি উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে ২০২৪ সালের ১ জুন শুরু হয় বাণিজ্যিক ট্রেন চলাচল। যাত্রী পরিবহনের জন্য ‘মোংলা কমিউটার’ নামে যে ট্রেনটি চালু করা হয়, এরপর আর নতুন কোনো যাত্রীবাহী ট্রেন যুক্ত হয়নি। মঙ্গলবার ছাড়া সপ্তাহের ছয় দিন চলাচল করছে ট্রেনটি।
খুলনা-বেনাপোল রুটের ‘বেতনা’ ট্রেনকেই মোংলা কমিউটার হিসেবে পরিচালনা করা হচ্ছে। সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে বেনাপোল যাওয়ার পর সকাল ৯টা ১৫ মিনিটে বেনাপোল থেকে আবার মোংলার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি।
দুপুর ১২টা ৩৫ মিনিটে মোংলায় পৌঁছে দুপুর ১টায় আবার ছাড়ে। বিকেল সাড়ে ৪টায় বেনাপোলে পৌঁছানোর পর বিকেল ৫টায় ‘বেতনা’ নামে খুলনার উদ্দেশে যাত্রা করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনায় ফিরে আসে। অর্থাৎ মোংলা-বেনাপোল রেলপথে যাত্রীদের জন্য কার্যত পুরো দিনে একটি ট্রেনই ভরসা।
রেলওয়ের বাণিজ্যিক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মোংলা কমিউটারে ৭ লাখ ৩০ হাজার ৫৭০ জন যাত্রী যাতায়াত করেছেন। এ সময়ে রেলের রাজস্ব আয় হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৩৪৮ টাকা।
যাত্রীসংখ্যা ও আয় থাকলেও ট্রেনের সংখ্যা বাড়েনি। ফলে চাহিদা থাকা সত্ত্বেও সীমিত ট্রেনের কারণে অনেক যাত্রীকে বিকল্প হিসেবে সড়কপথ ব্যবহার করতে হচ্ছে। মোংলা-বেনাপোল রেলপথে ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা, দিগরাজ ও মোংলা এই স্টেশনগুলো নির্মাণ করা হয়েছে।
এর মধ্যে আড়ংঘাটা, ভাগা ও দিগরাজ স্টেশনের কার্যক্রম এখনো শুরু হয়নি। ফুলতলা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার ও মোংলা স্টেশনে ট্রেনের স্টপেজ রয়েছে। অর্থাৎ রেলপথের অবকাঠামো তৈরি হলেও সব স্টেশন এখনো যাত্রীসেবায় আসেনি।
এই রুটের নিয়মিত যাত্রী মো. মোখলেসুর রহমান বলেন, খুলনা থেকে মোংলা যেতে বাসে তুলনামূলক বেশি ভাড়া লাগে এবং সময়ও বেশি লাগে। ট্রেনে ভাড়া কম এবং প্রায় এক ঘণ্টায় যাওয়া যায়।
তাঁর ভাষ্য, বাগেরহাট, মোংলা ও খুলনা থেকে যশোর ও বেনাপোলে নিত্যপ্রয়োজনে যাতায়াতকারীদের অনেকেই ট্রেন ব্যবহার করতে চান। কিন্তু সারা দিনে একটি ট্রেন থাকায় প্রয়োজনের সময় সেটি পাওয়া যায় না। ফলে একটি ট্রেনেই অতিরিক্ত চাপ পড়ে।
আরেকটি সমস্যার কথাও তুলে ধরেন তিনি। মোংলা থেকে ছেড়ে ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় বেনাপোলে পৌঁছায়। ভারতের উদ্দেশে যাওয়া যাত্রীদের জন্য সময়টি সমস্যাজনক, কারণ সন্ধ্যা ৬টার পর ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ছাড়া ঢাকা-মোংলা রুটেও এখনো কোনো সরাসরি ট্রেন নেই।
সুশাসনের জন্য নাগরিক- সুজনের খুলনা সম্পাদক কুদরত-ই-খুদা বলেন, মোংলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইপিজেড ও ব্যাংকসহ বিভিন্ন কর্মস্থল রয়েছে। প্রতিদিন সকালে খুলনা থেকে ১০-১২টি বাসে কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যান।
তাঁর মতে, অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেন চালানো গেলে কম খরচে এবং কম সময়ে এসব কর্মজীবীর কর্মস্থলে যাতায়াত সম্ভব হতো। কিন্তু ট্রেনের সংখ্যা না বাড়ায় সেই সুযোগ তৈরি হচ্ছে না।
এই রেলপথের সবচেয়ে বড় সম্ভাবনা ছিল মোংলা বন্দরের পণ্য পরিবহন। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে বিভিন্ন কৃষিপণ্য ও অন্যান্য পণ্য চট্টগ্রাম বন্দরে নিতে যে অতিরিক্ত সময় ও খরচ হয়, তার বিকল্প হিসেবে মোংলা বন্দর ব্যবহারের সুযোগ তৈরি করার কথা ছিল।
কুদরত-ই-খুদা বলেন, উত্তরবঙ্গের বগুড়া ও দিনাজপুরের কৃষিসহ বিভিন্ন পণ্য বর্তমানে বেশি খরচে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি করা হয়। নিয়মিত মালবাহী ট্রেন চালু হলে এসব পণ্য মোংলা বন্দর দিয়ে রপ্তানি করা সম্ভব হবে। এতে সময় ও পরিবহন ব্যয় কমতে পারে। কিন্তু সেই সম্ভাবনার জায়গাতেই সবচেয়ে বড় ঘাটতি নিয়মিত মালবাহী ট্রেন নেই।
খুলনা রেলস্টেশনের টিআই অংশুমান রায় চৌধুরী বলেন, একটি স্টেশন সচল রাখতে সাধারণত তিনজন স্টেশন মাস্টার, ছয়জন পয়েন্টসম্যান, তিনজন বুকিং সহকারী, একজন পোর্টার ও একজন পরিচ্ছন্নতাকর্মীসহ প্রয়োজনীয় নিরাপত্তা জনবল দরকার হয়।
কিন্তু পুরো রুটে ডেপুটেশনে আসা মাত্র ১১ জন জনবল দিয়ে পরিবহন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে ট্রেনের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় জনবল পাওয়া একটি বড় চ্যালেঞ্জ।
খুলনা রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুনও স্বীকার করেন, যাত্রীদের চাহিদা বিবেচনায় এ রুটে আরও ট্রেন প্রয়োজন। এ জন্য আরও একটি ট্রেন চালুর প্রস্তাব রেল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তবে তাঁর ভাষ্য, নতুন ট্রেন চালুর পাশাপাশি বন্ধ থাকা স্টেশনগুলো চালু করতেও জনবল প্রয়োজন। জনবল মঞ্জুর হলে ট্রেন বাড়ানোর সুযোগ তৈরি হবে।
বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, ২০২৫-২৬ অর্থবছরে **৩০ ট্রিপ মোলাসেস, চিটা ও গুড়** মোংলা বন্দর থেকে জয়পুরহাটে পরিবহন করা হয়েছে।
তবে অন্যান্য পণ্য পরিবহনের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক হলেও তা ফলপ্রসূ হয়নি।
এখানে আরেকটি বাস্তব সমস্যা সামনে এসেছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ কনটেইনার বা কার্গো ট্রেন চাইলেও রেলওয়ের কাছে বর্তমানে সে ধরনের ট্রেন নেই। অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যেও রেলে পণ্য পরিবহনে আগ্রহ তুলনামূলক কম বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রকল্পটির সাবেক পরিচালক (পিডি) আহমেদ হোসেন মাসুম বলেন, মোংলা বন্দরের পণ্য সহজ, সাশ্রয়ী ও দ্রুত পরিবহন এবং বন্দর ব্যবহার করে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ানোই ছিল রেলপথ নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
তাঁর মতে, শুধু রেললাইন নির্মাণ করলেই এই উদ্দেশ্য পূরণ হবে না। বন্দর ও রেলওয়ের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাও বলেন, রেলে পণ্য পরিবহনের জন্য বন্দর প্রস্তুত রয়েছে। তবে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তাঁর মতে, প্রথমে কনটেইনার ও মালবাহী ট্রেন চালু করা দরকার। পাশাপাশি ঈশ্বরদী ও উত্তরা ইপিজেডের ভেতরে রেললাইন সংযোগ দেওয়া হলে ফল, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের পণ্য রেলে পরিবহনের সুযোগ বাড়বে।
মোংলা-বেনাপোল রেলপথ নির্মাণ হয়েছে ভারতীয় অর্থায়নে। ফলে প্রকল্পের অর্থের একটি অংশ ঋণ হিসেবে পরিশোধ করতে হবে। সাবেক প্রকল্প পরিচালক আহমেদ হোসেন মাসুম জানান, রেলপথটি ভারতীয় অর্থায়নে নির্মিত হয়েছে এবং ঋণের অর্থ পরিশোধ করতে হবে। তবে এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ হয়েছে কি না, সে বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।
পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক লিয়াকত শরীফ খানও ঋণ পরিশোধের বিষয়ে তথ্য দিতে পারেননি। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ)সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও ঋণ পরিশোধের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মোংলা-বেনাপোল রেলপথ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে, যেখানে মূল অবকাঠামো তৈরি হলেও তার পূর্ণ ব্যবহার নিশ্চিত হয়নি। একদিকে ৪ হাজার ২৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলপথে দিনে চলছে মাত্র একটি যাত্রীবাহী ট্রেন। অন্যদিকে নয়টি স্টেশনের মধ্যে তিনটি এখনো কার্যক্রমের বাইরে। নিয়মিত মালবাহী ট্রেনও নেই।
অথচ এই রেলপথের মূল লক্ষ্য ছিল শুধু যাত্রী পরিবহন নয় মোংলা বন্দরের পণ্য পরিবহনকে রেলনির্ভর করা, পরিবহন ব্যয় কমানো এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ আরও শক্তিশালী করা।
এখন সেই লক্ষ্য বাস্তবে কতটা এগিয়েছে, তার উত্তর খুঁজতে হলে শুধু রেললাইন নির্মাণের হিসাব নয়, বরং কতটি ট্রেন চলছে, কত পণ্য পরিবহন হচ্ছে, কত স্টেশন সচল এবং বিনিয়োগের বিপরীতে কী ধরনের ব্যবহার নিশ্চিত হয়েছে সেই হিসাবও সামনে আনতে হবে।
কারণ রেললাইন তৈরি করাই শেষ কথা নয়; বিপুল অর্থে তৈরি অবকাঠামো নিয়মিত ও কার্যকরভাবে ব্যবহার করতে পারলেই এর মূল উদ্দেশ্য পূরণ হবে।
সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের উদ্যোগে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ওয়ান-স্টপ ক্রাইসিস সেলের (OCC) প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এ.এন.এম নাজমুল আহসান, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি ও জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা এবং সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল শর্মা।
এছাড়াও আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের পরিচালক শেখ মাহবুবুল হক, মেন্টর মো. মাহফুজ আহম্মেদ, সদস্য মো. শাহজান কবির, সাতক্ষীরা সদর প্রতিনিধি মো. অমিদ হাসান, আশাশুনি ফিল্ড সার্ভিসের মো. মেহেদী হাসান সুমন এবং উইমেন্স সাপোর্ট টিমের তাহিরা সুলতানা মিমসহ সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা শিক্ষার্থীদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে ইন্টারনেট ব্যবহারের দিকগুলো বিস্তারিত তুলে ধরেন। ইন্টারনেটের সঠিক ব্যবহারের সুফল ও অপব্যবহারের কুফল, সাইবার বুলিং, ফিশিং, অনলাইন ব্ল্যাকমেইলিং ও অর্থনৈতিক প্রতারণা থেকে বাঁচার উপায় সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সাইবার অপরাধ সংক্রান্ত দেশের বিদ্যমান আইন ও শাস্তির বিধান সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
বক্তারা বলেন, “বর্তমান যুগে প্রযুক্তির ইতিবাচক ব্যবহার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে অসচেতনতার কারণে ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও ব্যবহার করে অপরাধীরা তরুণ প্রজন্মকে ফাঁদে ফেলার চেষ্টা করে। তাই অনলাইনে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং যেকোনো অপরিচিত বা সন্দেহজনক লিংক ও বার্তা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।”
শিক্ষার্থীরা অনলাইনে যেকোনো ধরনের হয়রানি, ব্লেকমেইল বা প্রতারণার শিকার হলে ভয় না পেয়ে তাৎক্ষণিকভাবে অভিভাবক, শিক্ষক অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলারক্ষাকারী কর্তৃপক্ষের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এবং একটি সুস্থ ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে সাতক্ষীরা সাইবার ক্রাইম এ্যালার্ট টিমের এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং
নিজস্ব প্রতিবেদকঃ সাতক্ষীরায় বাংলাদেশ আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের জেলা শাখার আয়োজনে বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের নিয়ে রি-ফ্রেশ কোচিং অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সৈকতের নিজস্ব অফিস ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ঢাকা থেকে আগত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক মনি অংশ নেন। তিনি সাতক্ষীরা জেলার বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের আম্পায়ারিংয়ের বিভিন্ন দিক, নিয়ম-কানুন ও মাঠে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে বিসিবি কোয়ালিফাইড আম্পায়ার মোফলুক-উদ্দোজা শ্যাম্পু, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার কবির হাসান দিপু, মোফাচ্ছিনুল ইসলাম তপু, আবু শামীম, শেখ আখেরুজ্জামান তাপস, শেখ দারুজ্জামান রুবেল, সবুজ, ফজলু, হাবিবুল হাসান, খাদিজা আক্তার চায়না ও মিঠু উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে আয়োজকেরা বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাতক্ষীরার আম্পায়ারদের দক্ষতা আরও বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট ম্যাচ পরিচালনায় এর ইতিবাচক প্রভাব পড়বে।
চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন
#চার দিনের হাসপাতালবাসে চিকিৎসক ডা. মনোয়ার হোসাইনের উপলব্ধি—‘কোঅপারেশনের অভাবেই সেবামূলক প্রতিষ্ঠানে মারামারি-হাঙ্গামা’চিকিৎসক থেকে রোগী—নিজের অসুস্থতা, ২০১৬ সালের অপারেশন-জটিলতা ও মায়ের দুই দশকের চিকিৎসাযাত্রা বদলে দিয়েছে তাঁর স্বাস্থ্যসেবা-ভাবনাচিকিৎসক–রোগীর সম্পর্ক শুধু পরামর্শে নয়, প্রয়োজন পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সহযোগিতা।
বিশেষ প্রতিবেদক:চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কো অপারেশনচার দিনের হাসপাতালবাস শেষে ডা. মনোয়ার হোসাইনের উপলব্ধি: ‘কোঅপারেশনের অভাবেই সেবামূলক প্রতিষ্ঠানে মারামারি-হাঙ্গামা । চিকিৎসক থেকে রোগী—তারপর উপলব্ধি; নিজের অসুস্থতা, ২০১৬ সালের অপারেশন-জটিলতা ও মায়ের ২০ বছরের চিকিৎসাযাত্রা বদলে দিয়েছে তাঁর স্বাস্থ্যসেবা-ভাবনা প্রায় চারদিন সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভর্তি থেকে বাসায় ফিরেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক ডা. মো. মনোয়ার হোসাইন। একজন চিকিৎসক হিসেবে অসংখ্য রোগী দেখেছেন, চিকিৎসা দিয়েছেন, রোগীর স্বজনের উৎকণ্ঠা দেখেছেন। কিন্তু এবার নিজেই ছিলেন হাসপাতালের শয্যায়—একজন রোগী হিসেবে।হাসপাতাল থেকে বাসায় ফেরার পর নিজের সেই অভিজ্ঞতা, চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা, হাসপাতালের চিকিৎসক-নার্স-স্টাফদের আন্তরিকতা এবং দীর্ঘদিনের ব্যক্তিগত স্বাস্থ্যসেবা-অভিজ্ঞতার আলোকে চিকিৎসক ও রোগীর সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর দীর্ঘ লেখায় উঠে এসেছে কৃতজ্ঞতা, স্মৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—চিকিৎসক ও রোগীর সম্পর্ক কি শুধু ‘কনসাল্টেন্সি’তেই সীমাবদ্ধ থাকবে, নাকি সেখানে প্রয়োজন ‘কোঅপারেশন’?
ডা. মনোয়ার হোসাইনের বক্তব্যে, এই ‘কোঅপারেশন’ বা পারস্পরিক সহযোগিতার অভাবই স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ে তৈরি করছে ভুল বোঝাবুঝি, উত্তেজনা, তর্ক-বিতর্ক এবং কখনো কখনো মারামারি-হাঙ্গামার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। ‘ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না’—চার দিনের হাসপাতালবাসে কৃতজ্ঞতার দীর্ঘ তালিকা
সাতক্ষীরার ব্লিস হাসপাতালে প্রায় চারদিন ভর্তি থাকার পর চিকিৎসাসেবা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. মনোয়ার হোসাইন।তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ স্যার, ডা. আসাদুল্লাহ গালিব, ডা. মানস কুমার এবং ডা. আহাদ মুর্শিদের প্রতি।তাঁর ভাষায়, তাঁদের ‘ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না’।চিকিৎসকদের পাশাপাশি ব্লিস হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও স্টাফদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। হাসপাতালের এই চিকিৎসা-পর্বে তাঁদের আন্তরিকতা, যত্ন ও সহযোগিতার কথাও স্মরণ করেছেন তিনি।
অসুস্থতার সময়ে যারা তাঁর সুস্থতা কামনা করেছেন, ফোন করেছেন, অনলাইনে দোয়া করেছেন কিংবা সরাসরি উপস্থিত হয়ে তাঁর খোঁজ নিয়েছেন—তাঁদের প্রতিও জানিয়েছেন অপরিসীম কৃতজ্ঞতা।একজন চিকিৎসক হিসেবে রোগীদের পাশে থাকার অভিজ্ঞতা যেমন তাঁর রয়েছে, তেমনি এবার নিজে রোগীর অবস্থানে থেকে মানুষের ভালোবাসা ও সহমর্মিতার অভিজ্ঞতাও পেলেন তিনি।অসুস্থতা তাঁর জীবনে নতুন নয়—কখনো ফুড পয়জনিং, কখনো অপারেশন-জটিলতা ডা. মনোয়ার হোসাইন জানিয়েছেন, তিনি আসলে মাঝেমধ্যে অসুস্থ হন।গত বছর ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে জ্বর ও শারীরিক জটিলতায় তাঁকে একদিন হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।এর আগে, ২০১৬ সালে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের জটিলতায় প্রায় ১০ দিন সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।অর্থাৎ চিকিৎসক হিসেবে অন্যকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি একজন রোগী হিসেবেও তাঁর রয়েছে হাসপাতাল, চিকিৎসা, চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে দীর্ঘ প্রত্যক্ষ অভিজ্ঞতা।কিন্তু তাঁর সবচেয়ে দীর্ঘ ও গভীর অভিজ্ঞতার জায়গাটি আরও আগে থেকে শুরু।মায়ের কিডনি চিকিৎসা: দুই দশক ধরে হাসপাতাল থেকে হাসপাতাল, চেম্বার থেকে চেম্বার
ডা. মনোয়ার হোসাইনের মা কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ বছর ধরে তাঁকে নিয়ে বিভিন্ন হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে চেম্বারে ছুটতে হয়েছে।একজন সন্তান হিসেবে দীর্ঘদিনের সেই চিকিৎসাযাত্রা তাঁকে দেখিয়েছে রোগীর স্বজনের উৎকণ্ঠা, চিকিৎসার অনিশ্চয়তা, হাসপাতালকেন্দ্রিক বাস্তবতা এবং চিকিৎসকের পরামর্শের ওপর একজন পরিবারের নির্ভরতার বিষয়গুলো।আর সেই সময়ের আর্থিক ও সামাজিক বাস্তবতাটিও তিনি ভুলে যাননি।তাঁর নিজের ভাষায়, তখন তাঁর ‘টাকা কিংবা পরিচিতি’—কোনোটিই ছিল না।সেই সময়ের দীর্ঘ ছুটে চলা, বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা পরবর্তী জীবনে একজন চিকিৎসক হিসেবে তাঁর চিন্তাভাবনাতেও গভীর প্রভাব ফেলেছে।চিকিৎসক যখন রোগী—তখন বদলে যায় দেখার চোখ চিকিৎসকরা সাধারণত রোগীর সামনে বসেন চিকিৎসা দেওয়ার জন্য। রোগীর সমস্যা শোনেন, পরীক্ষা-নিরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন, রোগ নির্ণয়ের চেষ্টা করেন এবং চিকিৎসা বা পরামর্শ দেন।কিন্তু একজন চিকিৎসক নিজেই যখন রোগীর শয্যায় শুয়ে থাকেন, তখন স্বাস্থ্যসেবাকে দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলে যায়।
ডা. মনোয়ার হোসাইনের সাম্প্রতিক হাসপাতালবাস এবং অতীতের চিকিৎসা-অভিজ্ঞতা তাঁকে সেই দুই অবস্থানের অভিজ্ঞতা দিয়েছে—একদিকে চিকিৎসক, অন্যদিকে রোগী ও রোগীর স্বজন।আর এই দুই অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি সামনে এনেছেন ‘কনসাল্টেন্সি’ ও ‘কোঅপারেশন’-এর পার্থক্য।শুধু চিকিৎসকের পরামর্শ নয়—রোগীকেও বুঝতে হবে স্বাস্থ্য ব্যবস্থার ভাষা ডা. মনোয়ার হোসাইনের ব্যাখ্যায়, একজন চিকিৎসক যখন রোগীর সমস্যা সম্পর্কে জানতে পারেন এবং রোগীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেন, সেটি হলো ‘কনসাল্টেন্সি’।কিন্তু এখানেই যদি সম্পর্কটি শেষ না হয়ে রোগীও চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা লাভ করেন এবং চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে সহযোগিতামূলকভাবে চলেন, তখন সেটি পরিণত হয় ‘কোঅপারেশনে’।অর্থাৎ চিকিৎসা ব্যবস্থায় শুধু চিকিৎসকের ভূমিকা নয়—রোগী ও স্বজনের ভূমিকাও গুরুত্বপূর্ণ।চিকিৎসককে যেমন রোগীর কথা শুনতে হবে, রোগীর সমস্যা বুঝতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দিতে হবে; তেমনি রোগী ও স্বজনকেও চিকিৎসা-প্রক্রিয়া, হাসপাতালের নিয়ম, চিকিৎসকের পরামর্শ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার বাস্তবতা বুঝতে হবে।দুই পক্ষের এই বোঝাপড়া ও সহযোগিতাই তৈরি করতে পারে একটি কার্যকর চিকিৎসা-পরিবেশ।‘কোঅপারেশনের অভাবেই প্রতিদিন মারামারি-হাঙ্গামা’—সেবাখাতে সংঘাতের পেছনে কোথায় ঘাটতি?ডা. মনোয়ার হোসাইনের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ জায়গাটি এখানেই।
তিনি মনে করেন, চিকিৎসক ও রোগীর মধ্যে এই পারস্পরিক ‘কোঅপারেশন’-এর অভাবেই দেশের সেবামূলক খাতে প্রতিদিন নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।তর্ক-বিতর্ক থেকে শুরু করে উত্তেজনা, অসন্তোষ, ভুল বোঝাবুঝি এবং কখনো কখনো মারামারি-হাঙ্গামার মতো ঘটনাও ঘটছে।স্বাস্থ্যসেবা এমন একটি ক্ষেত্র, যেখানে মানুষের উদ্বেগ, ভয়, অর্থনৈতিক চাপ, রোগের অনিশ্চয়তা এবং দ্রুত সুস্থ হওয়ার প্রত্যাশা—সবকিছু একসঙ্গে কাজ করে। সেখানে চিকিৎসক ও রোগী—দুই পক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি হলে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে।তাই শুধু চিকিৎসা দেওয়া নয়, রোগীকে বোঝানো এবং রোগীরও চিকিৎসা ব্যবস্থাকে বোঝার সুযোগ তৈরি করা জরুরি।রোগীও অংশীদার, চিকিৎসকও দায়িত্বশীল—আস্থার জায়গাটি ফিরিয়ে আনতে হবে ।ডা. মনোয়ার হোসাইনের বক্তব্যের ভেতর দিয়ে চিকিৎসক ও রোগী উভয়ের জন্যই একটি দায়িত্বশীল বার্তা উঠে আসে।
চিকিৎসককে মনে রাখতে হবে—হাসপাতালে আসা মানুষটি শুধু একটি রোগের নাম বা একটি মেডিকেল রিপোর্ট নন; তিনি একজন মানুষ, তাঁর পরিবার আছে, উদ্বেগ আছে, প্রত্যাশা আছে।অন্যদিকে রোগী ও স্বজনকেও মনে রাখতে হবে—চিকিৎসা একটি প্রক্রিয়া; সব রোগের ফলাফল একই নয়, সব চিকিৎসা তাৎক্ষণিক ফল দেয় না এবং চিকিৎসকেরও রয়েছে পেশাগত সীমাবদ্ধতা ও দায়িত্ব।এই বাস্তবতাকে দুই পক্ষ যত বেশি বুঝবে, পারস্পরিক আস্থাও তত বেশি তৈরি হবে।স্বাস্থ্যসেবা শুধু হাসপাতালের চার দেয়ালে নয়—সম্পর্কের জায়গাতেও
একটি হাসপাতাল কেবল চিকিৎসক দিয়ে পরিচালিত হয় না। সেখানে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, কর্মকর্তা-কর্মচারী, প্রশাসন, রোগী ও রোগীর স্বজন—সবাই মিলে একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করেন।
একটি ছোট ভুল বোঝাবুঝিও কখনো কখনো বড় সংকট তৈরি করতে পারে। আবার সঠিক যোগাযোগ, ধৈর্য ও পারস্পরিক শ্রদ্ধা একটি কঠিন পরিস্থিতিকেও নিয়ন্ত্রণে রাখতে পারে।
ডা. মনোয়ার হোসাইনের বক্তব্যে তাই ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য একটি বৃহত্তর সামাজিক বার্তাও রয়েছে—চিকিৎসক ও রোগী একে অপরের প্রতিপক্ষ নন; তাঁরা একই স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুই গুরুত্বপূর্ণ অংশ।
চার দিনের অসুস্থতা, দুই দশকের স্মৃতি—একজন চিকিৎসকের উপলব্ধি: চারদিনের হাসপাতালবাস শেষে বাসায় ফিরে একজন চিকিৎসকের এই উপলব্ধি তাই শুধু তাঁর ব্যক্তিগত কৃতজ্ঞতার প্রকাশ নয়।এর সঙ্গে যুক্ত হয়েছে তাঁর নিজের চিকিৎসাজীবনের অভিজ্ঞতা, রোগী হিসেবে হাসপাতাল দেখার অভিজ্ঞতা এবং প্রায় দুই দশক ধরে মায়ের চিকিৎসার জন্য হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ছুটে চলার স্মৃতি।সব মিলিয়ে তাঁর বক্তব্যে ফুটে উঠেছে স্বাস্থ্যসেবাকে আরও মানবিক, সহযোগিতামূলক ও পারস্পরিক আস্থাভিত্তিক করার প্রয়োজনীয়তা।
চিকিৎসক রোগীকে জানবেন, রোগীর কথা শুনবেন, চিকিৎসা ও পরামর্শ দেবেন। আর রোগীও চিকিৎসকের পরামর্শ বুঝবেন, হাসপাতালের নিয়ম ও স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন—এই দুই দিকের সমন্বয়ই হতে পারে ‘কোঅপারেশন’।
কৃতজ্ঞতার শেষ কথায়ও থাকল সুস্থতার প্রার্থনা: নিজের এই অসুস্থতার সময়ে পাশে থাকা সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. মো. মনোয়ার হোসাইন। চিকিৎসক, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স ও স্টাফদের পাশাপাশি যাঁরা ফোন করেছেন, অনলাইনে দোয়া করেছেন, সুস্থতা কামনা করেছেন কিংবা সরাসরি উপস্থিত হয়ে খোঁজ নিয়েছেন—সবার প্রতি তাঁর কৃতজ্ঞতা।শেষ পর্যন্ত তাঁর বার্তা খুব সরল—চিকিৎসক ও রোগীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, ধৈর্য ও সহযোগিতা থাকলে স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা প্রদানের একটি প্রক্রিয়া থাকবে না; তা হয়ে উঠবে আরও মানবিক একটি সম্পর্ক।
তথ্যসূত্র: ডা. মো. মনোয়ার হোসেনের ফেসবুক পোস্ট।ডা. মো. মনোয়ার হোসেন: সহকারী অধ্যাপক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।









