আজ সোমবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম এবং সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উপস্থিতি বিশেষ এই সভায় সোমবার পর্যন্ত বন্যার প্রাথমিক ক্ষয়ক্ষতি উপস্থাপন করা হয়।
বগুড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ১২৬ কোটি টাকার সর্বোচ্চ ক্ষতি হয়েছে কৃষকের।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল চন্দ্র বিশ্বাস প্রথম আলোকে বলেন, বন্যায় ২৩ হাজার ৩০ হেক্টর পাট, আউশ, মরিচ, আখ, আমনের বীজতলা, শাকসবজিসহ ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে পাট ভেসে গেছে ১০ হাজার ৫০০ হেক্টর জমির। এ পর্যন্ত ৬৬ হাজার ৬৩৫ কৃষক পরিবারের সব মিলিয়ে ১২৬ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে। বাঙালি নদীর পানিতে নতুন নতুন এলাকায় ফসল তলিয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। এবার সর্বোচ্চ ক্ষতি হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। এখানে প্রায় ১৩ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, গেল বছর বন্যায় সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৭ হাজার ৯৭৩ হেক্টর ফসল নষ্ট হয়েছিল। এতে ৮৩ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছরে জেলায় বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৫২ কোটি টাকা। এর মধ্যে ২০১৮ সালে ২১৬ কোটি টাকা,২০১৭ সালে বন্যায় ৪২৫ কোটি এবং ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ১১১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বন্যায় জেলার ৪৯ হেক্টর আয়তনবিশিষ্ট ৩১৪টি জলাভূমির ৯৬ মেট্রিক টন মাছ ও পোনা ভেসে গেছে। এ ছাড়া অবকাঠামোরও ক্ষতি হয়েছে। সব মিলিয়ে খামারি ও চাষিদের ২ কোটি ৫৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এর আগে ২০১৭ সালের বন্যায় ১০০ পুকুরের মাছ ভেসে গেলে খামারেদের ৯৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বগুড়ার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবারের বন্যায় এলজিইডির ২১৪ কিলোমিটার গ্রামীণ সড়ক ও ১৫টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৬৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
২০১৭ সালের বন্যায় সাড়ে চার কিলোমিটার পাকা সড়ক আংশিক, খোয়া বিছানো দুই কিলোমিটার সড়ক সম্পূর্ণ ও ৭ কিলোমিটার সড়ক আংশিক, ৭১ কিলোমিটার কাঁচা সড়কের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪ কোটি ৯৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়।
সড়ক ও জনপথ বিভাগের ১০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতে প্রয়োজন প্রায় ১ কোটি টাকা। ২০১৭ সালে সরকারি হিসাবে, ৩৩৬ কিলোমিটার কাঁচা সড়ক, ১০০ কিলোমিটার পাকা সড়ক, সাড়ে ১৯ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতি হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকার।
১৪টি মাধ্যমিক বিদ্যালয় ভবনের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ১০টি গবাদিপশু ভেসে গেছে। ৩২০টি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ হাজার ৬২৫ একর চারণভূমি নষ্ট হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকার ক্ষতি হয়েছে খামারিদের।
জেলা ত্রাণ কর্মকর্তা বলেন, বন্যায় সরকারি হিসাবে ২০৫টি আধা পাকা বাড়ি সম্পূর্ণ, ৯০৫টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ সম্ভব না হলেও অন্তত ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাড়িঘর বিধস্ত হয়ে ২০১৭ সালে বন্যায় ক্ষয়ক্ষতি ছিল প্রায় ৩০ কোটি টাকা।
জেলা দুর্ভোগ ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে,২০১৬ সালের বন্যায় ৭৮ কোটি ৬২ লাখ ৭৪ হাজার টাকার সম্পদহানি হয়েছে। এর মধ্যে ফসলের ক্ষতি ৪৯ কোটি, বাড়িঘরের ক্ষতি ১ কোটি ৭৩ লাখ, রাস্তাঘাটের ক্ষতি ৫ কোটি ৭৫ লাখ, শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি ৯৭ লাখ, মৎস্য চাষিদের ক্ষতি ১ কোটি ১৫ লাখ এবং টিউবওয়েল ও পায়খানার ক্ষতি ৪ কোটি ৪৪ লাখ টাকার।
২০১৫ সালের বন্যায় ৭৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এ বছর শুধু ফসলের ক্ষতি হয়েছে ১১ কোটি টাকার।
সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে ২০১৪ সালে। এ বছরের বন্যায় ৩৯৪ গ্রাম প্লাবিত হয়ে প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এতে সরকারি হিসাবে ৮৮ কোটি ৭৮ লাখ টাকার সম্পদহানি ও ৯ জনের প্রাণহানি ঘটে। এ বছর শুধু ফসলহানি হয়েছে ১৫ কোটি টাকার। এছাড়া ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে নিমর্জিত হওয়ায় ১ কোটি ৬৪ লাখ টাকার অবকাঠামোর ক্ষতি হয়।
বগুড়ায় বন্যার ক্ষতি ২০০ কোটি টাকা
এনামুল বাছিরকে গ্রেপ্তার করল দুদক
ঘুষ নেওয়ার মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাতে দুদকের একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এনামুল বাছিরকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
এর আগে খন্দকার এনামুল বাছিরকে ঘুষ দেওয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয় পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে।
১৭ জুলাই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে আসামি করে মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, খন্দকার এনামুল বাছির কমিশনের দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। অভিযোগ সংশ্লিষ্ট ডিআইজি মিজানুর রহমানকে অবৈধ সুযোগ দেওয়ার উদ্দেশ্যে ডিআইজি মিজানের অবৈধভাবে অর্জিত ৪০ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়েছেন। ঘুষের ওই টাকার অবস্থান গোপন করেছেন। এর মাধ্যমে তিনি দণ্ডবিধির ১৬১ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪(২) (৩) ধারায় অপরাধ করেছেন। একইভাবে ডিআইজি মো. মিজানুর রহমান সরকারি কর্মকর্তা হয়েও তাঁর বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় অর্থাৎ অনুসন্ধানের ফলাফল নিজের পক্ষে নেয়ার অসৎ উদ্দেশ্যে খন্দকার এনামুল বাছিরকে অবৈধভাবে প্রভাবিত করেছেন। এ জন্য ৪০ লাখ টাকা ঘুষ দিয়ে পরস্পর যোগসাজশে দণ্ডবিধির ১৬৫(ক) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪(২) (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
মামলার কয়েক দিন পর গতকাল রোববার ঘুষের মামলায় ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মিজান ১ জুলাই থেকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারাগারে। গতকাল দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েসের আদালত শুনানি নিয়ে মিজানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। রোববার মিজানকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে হাজির করা হয়।
ডিআইজি মিজানকে গ্রেপ্তারের পর এনামুল বাছিরকে গ্রেপ্তারের বিষয়ে কথা হয়। এর আগে দুদকের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে, মামলা দায়েরের দিন থেকেই এনামুল বাছিরকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালালেও তাঁকে পায়নি।
তবে এসব আলোচনার মধ্যেই আজ সোমবার বাছিরকে গ্রেপ্তার করা হলো। দুদকের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে সংস্থাটির এনফোর্সমেন্টের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া এনামুল বাছিরকে রমনা থানায় নেওয়া হচ্ছে।
দুদকের মামলার এজাহারের তথ্য অনুসারে, ২০১৮ সালের ২৯ অক্টোবর ডিআইজি মিজানের অবৈধ সম্পদ অর্জন–সংক্রান্ত একটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় এনামুল বাছিরকে। ওই অনুসন্ধান চলমান অবস্থায় গত ৯ জুন ডিআইজি মিজান ওই অনুসন্ধান থেকে বাঁচতে এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। এর পরপরই দুদকের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি তাৎক্ষণিকভাবে খন্দকার এনামুল বাছিরের বক্তব্য গ্রহণ করে এবং পারিপার্শ্বিক বিষয় পর্যালোচনা করে ঘুষ নেওয়ার বিষয়ে প্রাথমিক সত্যতা পায়। এরপর ১৩ জুন পরিচালক ফানাফিল্ল্যাহর নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করে।
অনুসন্ধান দল ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য
বাড্ডার গণপিটুনির ঘটনায় আরও দুজন গ্রেপ্তার
বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক রাতে প্রথম আলোকে বলেন, ভিডিও ফুটেজ দেখেই এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা উত্তর বাড্ডায় থাকেন। তবে তাঁদের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে রোববার রাতে মো. শাহীন, জাফর হোসেন, শহিদুল ইসলাম ও বাচ্চু মিয়া নামের চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের সোমবার আদালতে হাজির করা হলে তিনজনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। জাফর হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত শনিবার সকালে রাজধানীর উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমাকে হত্যা করেন স্থানীয় লোকজন। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। নিহত তাসলিমার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তাসলিমা। দুই বছর আগে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। ১১ বছরের এক ছেলেও আছে নিহত তাসলিমার।
