Home Blog

সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

0

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহীনে নদীতে মাছ ধরতে যেয়ে অপহরণের কবলে পড়েছেন ১০ জলে। মুক্তির জন্য ১০ লক্ষ টাকা দাবি করেছে বনদস্যু আমির আলী বাহিনী। গত রোববার রাত সাড়ে ১১ টার দিকে সুন্দরবনের আগুনজ্বালা ও চালতেবাড়ি খাল থেকে জেলেদের অপহরণ করা হয়। এ সময় জেলেরা নৌকায় ঘুমিয়ে ছিল ফিরে আসা ছেলেরা জানায়।

অপহৃত জেলেরা হলেন – উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান, খোরশেদ, ছোট ভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী, জহর আলী, সিংহরতলী গ্রামের সুরত আলী এবং কয়রা এলাকার মমিন মন্ডল, দিদারুল ও ইমরান আলী।

স্বজনদের অভিযোগ গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আমীর আলী ও দাতিনাখালি গ্রামে আলম সানার নেতৃত্বে বনদস্যুরা জেলেদের অপহরণে জড়িত।

 

ফিরে আসা জেলেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে। গত রোববার দিনের বেলায় মাছ ধরে রাতে খাওয়া শেষে সবাই নৌকায় ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর বনদস্যু আমীর আলী বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে এবং মুক্তির জন্য ১০ লক্ষ টাকা দাবি করে। সাত দিনের মধ্যে মুক্তিপনের টাকা বিকাশে পরিশোধ না করলে জেলেদের হত্যার হুমকি দিয়েছে বনদস্যু বাহিনী। এ ঘটনায় জেলে পরিবার ভীষণ উদ্বিগ্ন।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এ সি এফ) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরণের বিষয় শুনেছি। বন বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। তবে প্রয়োজনীয় জলযান ও লোকবলের অভাবে বিশাল এলাকায় সঠিকভাবে অভিযান চালানো অনেক কঠিন তিনি মন্তব্য করেন।

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন

0
মাসুম বেলাল কাইয়ুম, শ্যামনগর থেকে: সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের জেলে-বাওয়ালিরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় খোলপেটুয়া নদীতে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলে-বাওয়ালিদের দাবির প্রতি সংহতি জানান স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান, ফরিদা পারভীন, মাস্টার আব্দুর রহিম, খালিদ হোসেন, পারুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জেলেরা।
সমাবেশে জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। বরং আন্দোলন দেখে সুন্দরবনের ভেতর থেকে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে এবং বনে প্রবেশ করতে নিষেধ করছে।
জেলে সবুর আলী বলেন, বনদস্যুদের ভয়ে তাঁরা সুন্দরবনে যেতে পারছেন না। ফলে দিনের পর দিন পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। প্রশাসনকে বারবার জানানোর পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
জেলে ওমর ফারুক বলেন, সরকার হয় বনদস্যু নির্মূল করুক, নয়তো জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক। সুন্দরবনে প্রবেশ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলনের ছবি দেখে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলের দাবিতে বন ও পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলেদের দুর্দশার কথা তুলে ধরবেন। পাশাপাশি প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হবে।
বনদস্যু নির্মূল কমিটির সমন্বয়ক মো. সালাউদ্দিন লিটন বলেন, তাঁদের আন্দোলনের নবম দিন চলছে। কিন্তু এখনো প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে-বাওয়ালিদের আন্দোলনের দাবির সঙ্গে তাঁরা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় তাঁরা সব সময় প্রস্তুত রয়েছেন। বনদস্যু নির্মূলে একাধিক বাহিনী কাজ করছে। তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনাতেও বন বিভাগ প্রস্তুত রয়েছে।

সাতক্ষীরায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ: ১৬ বছরে ১৫ মামলা দিয়ে হয়রানি

0
Oplus_131072

আমিনুর রহমান: সাতক্ষীরা শহরের কাটিয়া মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে তিনি।

ভুক্তভোগী কৃষক মেহের আলী শহরের কাটিয়া এলাকার বাসিন্দা। মেহের আলীর অভিযোগ, কাটিয়া মৌজার ৩৩২ দাগের ২০শতক, ৪২৪ দাগের ৪৮শতক জমি এবং ১৫২ খতিয়ানের ৩ একরের মধ্যে ১৯শতক জমি পৈতিক সুত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন পিতার আমল থেকে। কিন্তু তাঁর চাচাতো ভাতিজা আক্তার সরদার, ইখতিয়ার সরদার, মোক্তার সরদার, আতিয়ার রহমান, আবু সালাম, আবুল বাসার ও সুমন সরদার গংরা নিজেদের জমি অন্যত্র বিক্রি করে তাঁদের ভোগদখলে থাকা জমি দখলের চেষ্টা করছেন।

এ নিয়ে গত ১৬ বছরে তাঁর বিরুদ্ধে ১৫টি দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন। তবে এসব মামলার প্রতিটিতেই তার পক্ষে রায় রয়েছে বলে জানান তিনি। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রতিপক্ষের লোকজন আবারও জমি দখলের চেষ্টা করছেন। এ সময় বাড়ির দখল নেওয়ার চেষ্টা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে প্রতিকার চেয়ে তিনি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আক্তার সরদার, ইখতিয়ার সরদার গংরা। তারা জানান, ওই দাগে তাদের সম্পত্তি রয়েছে। তবে তার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি তারা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি

0

জি এম মুজিবুর রহমান, আশাশুনি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা দুটি খাল পুনঃখননের দাবি জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নাজিরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, জিয়া পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি এবং সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠনের দায়িত্বশীল পদে থাকা নাজিরুল ইসলাম আবেদনে বলেন, উপজেলার শোভনালী ইউনিয়নের ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের বাঁশখালী ও বালিয়াপুর গ্রামের মাতিবিল নামক দুটি খাল দীর্ঘদিন ধরে অবহেলিত। যার মধ্যে ৫ ও ৬ নং ওয়ার্ডের আংশিক বাঁশখালী গ্রামের মাতিবিল খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা হয়েছিল। অপরদিকে, ৬ নং ওয়ার্ডের বালিয়াপুর গ্রামের মাতিবিল খালটি বালিয়াপুর হয়ে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মরিচ্চচাপ নদীর সুইচগেটের সঙ্গে মিলিত হয়েছে। খাল দু’টি কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন দাবী করে তিনি খাল দুটি দখলমুক্তর মাধ্যমে পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও মৎস্য উৎপাদনে ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বলে আশা করেন। বর্ষা মৌসুমে এলাকা জলমগ্ন হয়ে পড়ায় সমুহ ক্ষতি ও কষ্টের মধ্যে পড়ে থাকে এলাকাবাসী। খাল পুনঃখনন করা হলে প্রায় ১০ হাজার বিঘা জমিতে মাছ চাষ ও ধান আবাদের উপযোগী পরিবেশ ফিরে আসবে। পাশাপাশি অতিবৃষ্টির কারণে শোভনালী ইউনিয়নসহ পার্শ্ববর্তী চারটিরও বেশি ইউনিয়নে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতা থেকে স্থানীয় মানুষ অনেকটা রক্ষা পাবেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খনন করা ঐতিহ্যবাহী মাতিবিল খাল দুটি পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান হয়েছে। উল্লেখ্য, আবেদনপত্রে তিনির পরিচয় দিয়েছেন।

খুলনার গাছে আপেল ধরল কীভাবে? রহস্যের পেছনে যে অদ্ভুত কাণ্ড

0

মেহেদী হাসান, খুলনা থেকে: গাছের ডালে ঝুলছে টুকটুকে দুটি আপেল। দূর থেকে দেখলে মনে হবে, গাছটিতে সত্যিই ফলেছে বিদেশি এই ফল। সড়ক দিয়ে চলাচলের সময় দৃশ্যটি চোখে পড়তেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেউ মুঠোফোনে ছবি তুলছেন, কেউ আবার কৌতূহল নিয়ে দেখছেন গাছটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর আপেল গাছটি দেখতে সেখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু খুলনার মাটিতে সত্যিই কি ধরেছে আপেল? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে খুলনা নগরীর গল্লামারী এলাকায়। গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর সৌন্দর্যবর্ধনে বিভিন্ন সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি লাগানো হয় নানা জাতের ফল ও ফুলের গাছ। এর মধ্যে একটি আপেল গাছ লাগানো হয় গল্লামারী এলাকায়। গাছটির সামনে স্থানীয় ফল ব্যবসায়ী মিনহাজ উদ্দিনের দোকান। তাঁর হাত ধরেই গাছটি হয়ে উঠেছে পথচারীদের বাড়তি আকর্ষণ। ৮০ বছর বয়সী কালিদাসী রায় এসেছেন নগরীর আমতলা থেকে। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে মানুষের ভিড় দেখে তিনিও থেমে যান। তাঁর কাছে দৃশ্যটি একেবারেই নতুন। গল্লামারী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা ফেসবুকে ছবি দেখে ছুটে এসেছে গাছটি দেখতে। শুধু দেখেই ফেরেনি, নিজেও ছবি তুলে রেখেছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের জন্য। একইভাবে পথচারী আতাউর রহমান ফকির বাড়িতে সন্তানদের দেখাতে ছবি তুলেছেন। গৃহবধূ প্রিয়া ও স্থানীয় বাসিন্দা রেক্সোনার কাছেও বিষয়টি ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা। তবে গাছটিতে প্রাকৃতিকভাবে আপেল ধরেনি। গাছের ডালে ঝুলে থাকা আপেল দুটি আসলে সুতা দিয়ে বেঁধে রাখা। আর এই অভিনব কাজটির পেছনে রয়েছেন স্থানীয় ফল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ফুটপাত পরিষ্কার করার পর সেখানে সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগানো হয়। তাঁর দোকানের সামনেই লাগানো হয় আপেল গাছটি। ফলের ব্যবসায়ী হওয়ায় শখ করেই দুটি আপেল সুতা দিয়ে গাছের ডালে বেঁধে দেন তিনি। দূর থেকে দেখলে মনে হয়, গাছেই আপেল ধরেছে। কিন্তু তাঁর এই ছোট্ট উদ্যোগ যে এত মানুষের কৌতূহলের কারণ হয়ে উঠবে, তা ভাবেননি। মিনহাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর বৃহস্পতিবার শেষ হওয়ার পর শনিবার থেকেই শত শত মানুষ গাছটি দেখতে আসতে শুরু করেন। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষের এমন আগ্রহ দেখে তিনিও অবাক। স্থানীয় আরেক ব্যবসায়ী জুয়েল জানান, গাছটিতে আপেল ঝুলিয়ে সৌন্দর্য বাড়ানোর ভাবনাটি তাঁরও মাথায় এসেছিল। প্রথমে ঝোলানো দুটি আপেল চুরি হয়ে যাওয়ার কথাও জানান তিনি। তাঁর প্রত্যাশা, মানুষ যেন এই ব্যতিক্রমী উদ্যোগের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আপেল দুটিও রক্ষা করেন। খুলনা সিটি করপোরেশনের স্টেট অফিসার সালাউদ্দিনও গাছটির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন বলে জানিয়েছেন। তাঁর ভাষ্য, গাছের ফল না থাকায় সৌন্দর্য বাড়াতে সুতা দিয়ে আপেল ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ থেকে জন্ম নেওয়া ছোট্ট এই ব্যতিক্রমী আয়োজন এখন মানুষের আগ্রহের কেন্দ্রে। আপেল গাছে ফল না ধরলেও সুতা দিয়ে ঝুলিয়ে রাখা দুটি আপেলই সৃষ্টি করেছে নতুন কৌতূহল। কারও কাছে এটি বিস্ময়, কারও কাছে আনন্দের উপলক্ষ, আবার কারও কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করার মতো এক মজার অভিজ্ঞতা। গল্লামারীর এই আপেল গাছ যেন দেখিয়ে দিচ্ছে, নগরীর পরিচিত পথেও ছোট্ট একটি অভিনব উদ্যোগ তৈরি করতে পারে নতুন গল্প।

দেবহাটায় শামীম হত্যা মামলায় সাদিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

0

মোমিনুর রহমান:সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রোববার বিকেলে সাতক্ষীরার আমলি আদালত-৩-এর বিচারক নুসরাত জাহানের খাসকামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি এই জবানবন্দি রেকর্ড করেন।
সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া শেখপাড়ার শওকত আলীর ছেলে এবং তিনি পারুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, ওয়াহেদুজ্জামানকে পিটিয়ে হত্যার মামলায় এজাহারনামীয় ২ নম্বর আসামি সাদিকুল ইসলাম ভদু গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর মামলার অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁর ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার পর রোববার তাঁকে পুনরায় আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

0

শেখ মোস্তফা কামাল:যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গত রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়। দিবসটির এবারের প্রতিবাদ্য “করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা শেষে একটি র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহমান শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিডেটের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, উপজেলা বিআরডিবি এর সভাপতি জাহাঙ্গীর কবীর মিন্টু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সুরক্ষিত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন-উর-রশিদ।

আলোচনা সভা শেষে এ উপজেলায় সর্বাধিক অডিট ফি ও সিডিএফ (সরকারী রাজস্ব) প্রদানকারী সঞ্চয় ও ঋণদান সমিতি ক্যাটাগরিতে পথ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, কেন্দ্রীয় সমিতি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ, কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি ক্যাটাগরিতে কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সাংবাদিক রনি হোসেন, সাদিক হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

0

নিজস্ব প্রতিবেদক : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সংগঠিত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারেন। দেশের সামগ্রিক উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, সমবায় মানুষের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক আস্থার বন্ধন তৈরি করে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. জাফর ইকবাল, নবদিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তারা।

সমবায় পণ্য মেলায় ১৩টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত সবজি, গার্মেন্টস পণ্য, হস্তশিল্প ও কুটিরশিল্পের পণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে দুগ্ধ প্রকল্পের আওতায় ১৪ জন সুবিধাভোগীর মধ্যে গাভি পালন ও দুগ্ধ উৎপাদনের জন্য সুদমুক্ত ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।

সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা ও সুধী সমাবেশ

0

সাতক্ষীরা প্রতিবেদক:কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তাঁরা বলেন, শিক্ষিত বেকারত্ব কমাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় আগ্রহী করে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার (৮ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে কারিগরি শিক্ষায় এনরোলমেন্ট বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভা ও সুধী সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফীন।

সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর (ইলেকট্রনিক্স) রঞ্জন কুমার সরকার, চিফ ইনস্ট্রাক্টর (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং) শেখ আব্দুল আলিম, চিফ ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল) মো. আনিসুর রহমান, ইনস্ট্রাক্টর মোস্তাফিজুর রহমান, বাকি বিল্লাহ, আসমাতুল্লাহ ও মুস্তাকিন এজাজ রাসূল, উদ্যোক্তা সেলিম আহমেদ এবং ক্রাফট ইনস্ট্রাক্টর মো. আরিফ হোসেন।

বক্তারা বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাচ্ছে। এতে একদিকে যেমন দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে, অন্যদিকে চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগও বাড়ছে। তাই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরতে হবে।

সভায় সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চলমান বিভিন্ন কোর্স ও শিক্ষাসুবিধা তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি (ভোকেশনাল), এইচএসসি (ভোকেশনাল) এবং বিভিন্ন মেয়াদি শর্ট কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে ফার্ম মেশিনারি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, জেনারেল ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট, কম্পিউটার ও আইওটি-সংক্রান্ত কারিগরি প্রশিক্ষণ।

এ ছাড়া এসএসসি বিজ্ঞান ও দাখিল বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এইচএসসি (ভোকেশনাল) কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট যোগ্যতা পূরণ সাপেক্ষে এইচএসসি (ভোকেশনাল) পাসের পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের চতুর্থ পর্বেও ভর্তির সুযোগ রয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

0

লিটন ঘোষ বাপি :“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার প্রতিনিধি এসআই সঞ্জয় পাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিউর রহমান। সভায় আরো উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, জয়েন্ট সেক্রেটারি লিটন ঘোষ বাপি, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকরা।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।