Home Blog Page 2

অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

0

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, নিবেদিতপ্রাণ, সৎ, নিষ্ঠাবান এবং সকলের ভালোবাসার পাত্র মো. সেলিমুর রহমানের স্মরণে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে ৭ই নভেম্বর শনিবার বিকাল তিনটার সময় সাতক্ষীরা ত্রিশমাইলস্থ অগ্রগতি রিসোর্টে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস। মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এই সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস (অগ্রগতি সংস্থা),‌ উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নাজমুন নাহার, ফিন্যান্স কো-ডিনেটর মো. ফিরোজ হোসেন (অগ্রগতি সংস্থা), প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল ইসলাম খোকন (অগ্রগতি সংস্থা), প্রাক্তন অধ্যক্ষ সুভাস সরকার, সিনিয়র সাংবাদিক ও ডেইলি স্টার এর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, অধ্যাপক আবদুল হামিদ, মেজর ইসহাক আলী, ইউপি সদস্য (লাবসা) টু্টুল মোস্তফা, এছাড়াও অনুষ্ঠানে অগ্রগতি সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেলিমুর রহমানের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস আবেগঘন কণ্ঠে মো. সেলিমুর রহমানের সাথে তাঁর দীর্ঘ ৩২ বছরের পথচলার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “১৯৯৫ সালে যখন আমি একদম শূন্য হাতে সাতক্ষীরায় আসি, তখন থেকেই সেলিমুর রহমান আমার সাথে মিশেছে। আমাদের দুজনের ওপর দিয়ে কত বিপদ গেছে, তা বলে শেষ করতে পারব না; কিন্তু সে কখনো কোনো বিপদকে বিপদ মনে করেনি। স্বার্থ, সম্মান বা সমতা—কোনো ক্ষেত্রেই তার মধ্যে বিন্দুমাত্র ত্রুটি বা হিংসা আমি দেখিনি। ৩২ বছরের পথচলায় আমার চেয়ে অগ্রগতি সংস্থায় সেলিমের দায়িত্ব ও অবদান কোনো অংশেই কম ছিল না, বরং বেশি ছিল।”

তিনি আরও বলেন, “যেদিন আমার পাশে কেউ ছিল না এবং নিকট আত্মীয়রাও খোঁজ নিত না, সেদিন একমাত্র সেলিমুর রহমানই আমার খোঁজ নিত এবং ৩২ বছরে আমার পিছন থেকে এক পা-ও সরে দাঁড়ায়নি। সে ছিল বলেই আজ এত বড় একটি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে।”

সভা শেষে মরহুম মো. সেলিমুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমেই স্মরণসভার সমাপ্তি ঘটে।

হাবিবুল্লাহর নেতৃত্বের সিন্ডিকেট কপোতাক্ষ-খোলপেটুয়ার বালু লুটছে

0

# প্রশাসন নির্বকার-বালু বিক্রির টাকা ভাগবাটোয়ার খবর সাতনদীর হাতে।
# বালু সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার ডঃ মনিরুজ্জামান।

হাবিবুর রহমান, শ্যামনগর থেকে ফিরে: শ্যামনগর উপকূলীয় খরস্রোতা খোলপেটুয়া নদীর ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে। সরকারের বালু মহাল ঘোষণা না থাকার পরেও বিএনপি দলীয় হাবিবুল্লাহ সিন্ডিকেট চক্র নদীর তলদেশ হতে রাতের আঁধারে জোয়ারের সময় বড় বড় কার্গো ড্রেজার দিয়ে বালু লুট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে মারাত্মক হুমকিতে পাউবোর উপকূল রক্ষা বাঁধ। ধ্বংসের পথে বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রশাসনের রহস্যময় ভূমিকার কারণে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।

শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাবিবুল্লাহ ক্ষমতার প্রভাব খাটিয়ে সবাইকে ম্যানেজ করে প্রতিরাতে খোলপেটুয়া নদীর তলদেশ থেকে লক্ষ লক্ষ ঘনফুট বালু উঠিয়ে নোয়াবেগি বাজার সংলগ্ন জামানের ইট ভাটার পাশে পাহাড়ের মত স্তুপ করে রেখেছে। ফলে নদী গতিপথ হারিয়ে যেকোনো মুহূর্তে উপকূলীয় বেড়িবাধ ভেঙে বিস্তূর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। হাজার হাজার মানুষ বাস্তুচুত হতে পারে। প্রশাসন এ ব্যর্থতার দায়ভার এড়াতে পারে না।

 

খোঁজ নিয়ে জানা যায় সরকার ১৪৩০ সাল হতে তিন বছরের জন্য বালু মহালের ইজারা প্রদান করেন। কিন্তু নদী থেকে বালু উত্তোলন অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই লিজ বাতিল করে। পরবর্তীতে সরকার পরিবর্তন হওয়ায় হাবিবুল্লাহ দলীয় শক্তিকে ব্যবহার করে কোন কিছুর তোয়াক্কা না করে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

সরোজমিনে দেখা যায়, হাবিবুল্লাহ, মনির, মামুন ও তাদের সিন্ডিকেট চক্র দেদারছে বালু উত্তোলন করে যাচ্ছে। এক্ষেত্রে স্থানীয় উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

 

স্থানীয়দের অভিযোগ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন ও সমাবেশ করে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত মানুষের পক্ষে কেউ এগিয়ে আসেনি বরং উপজেলার প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় হাবিবুল্লাহ ও তার সিন্ডিকেট চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধ ক্ষতিগ্রস্ত সহ সার্বিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে। সরকার প্রতিবছর পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাধ মেরামতের জন্য কোটি কোটি টাকা খরচ করছে।

 

স্থানীয়রা নাম প্রকাশ না করা সত্বে জানান, প্রতি বর্গফুট বালু আড়াই টাকা খরচ করে উত্তোলন করে এবং বিক্রি করছে ৭ টাকা দরে। এভাবে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে প্রশাসনের বিভিন্ন স্তরে চুক্তি প্রদান করে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিচ্ছে। এলাকাবাসী তদন্ত-পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এব্যাপারে সাতক্ষীরা-৪ আসনে নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী ড. মনিরুজ্জামান অকপটে বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে বলেন, এই অনিয়মের বিরুদ্ধে আমি যুদ্ধ করে চলেছি। আইনমন্ত্রী সাতক্ষীরা আসলে আমি দুটি বিষয়ে কথা বলেছিলাম। একটি হল, বালু উত্তোলনে অনিয়ম, দ্বিতীয়টি হল সুন্দরবনে জলদস্যুর তৎপরতা বৃদ্ধি। দলের কতিপয় ব্যক্তি প্রশাসনের সাথে যোগসাজস করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের অলিখিত অনুমতি আছে। এই অঞ্চলে বালুমহল টেন্ডার হতো। সরকার কোটি টাকার উপর রাজস্ব পেতো। টেন্ডার বন্ধ করা হয়েছে। উন্নয়ন কর্মকান্ডের অজুহাত তুলে প্রশাসন বালু উত্তোলন বন্ধে অনাগ্রহী। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে দফায় দফায় কথা বলেও কোন প্রতিকার মিলছে না। চলবে……

 

 

জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি

0

অনলইন ডেস্কঃ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত দেশের ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরও চারটি বিশ্ববদ্যিালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো-বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত বৃহস্পতিবার এসব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (৭ নভেম্বর) জিএসটি গুচ্ছের কো-কনভেনর ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এবার আরও চারটি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছে যুক্ত হয়েছে। এসব বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক সাবজেক্ট ও ছাত্র ভর্তির অনুমোদন পেয়ে থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এই প্রক্রিয়া থেকে বের হয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত জিএসটি গুচ্ছে থাকছে বলেও তিনি জানিয়েছেন।

গত বছরে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় ছিল ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়। এগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।

দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

0

সাতক্ষীরা প্রতিবেদক:সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় দেবহাটা উপজেলা জামায়াত কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম ইমদাদুল হক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি আব্দুল হান্নান, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম এবং পারুলিয়া ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নাসিরউদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষায় ঐতিহাসিক ঘটনাবলির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

0

 সাতক্ষীরা শহর প্রতিবেদক: আজ শনিবার ৭ই নভেম্বর ২০২৬। সকাল দশটায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। উক্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ আখতারুজ্জামান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান মহাদ্দিস সিরাজুল ইসলাম। উক্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান। তিনি তার আলোচনায় জাতীয় বিপ্লব সংহতি দিবসের গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন। অত্র অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আখতারুজ্জামান।

দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

0

সোহরাব সবুজ:সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ফেয়ার মিশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫৫০ জন সাইকেলিস্ট এই র‍্যালিতে অংশগ্রহণ করেছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৯ টায় পারুলিয়া ফুটবল মাঠে মাদকবিরোধী সাইকেল র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠান হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
সাংবাদিক ও কবি সোহরাব সবুজের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (সাবেক) সরদার তমিজউদ্দিন আহমেদ। ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের স্বাগত বক্তব্যর পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার অধ্যক্ষ এস এম সরোয়ার, এটিএন বাংলার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নাহিদুল ইসলাম অপু, বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর শাহেদ মন্তাজ, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা শাখার আমির মাওলানা অলিউল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- এতগুলো সাইকেলিস্ট এর উপস্থিতিতে মাদকবিরোধী সাইকেল রেলিটি সাতক্ষীরা জেলায় স্মরণীয় হয়ে থাকবে। এবং আমাদের সকলের পক্ষ থেকে এই সামাজিক কর্মসূচি আরও বেগবান করতে আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এভাবে সবাই এগিয়ে আসলে, সচেতন হলে এবং পারস্পরিক সহযোগিতা করলে মাদকমুক্ত একটি সমাজ গঠন সম্ভব হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ, দেবহাটা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ, ৫৫০ জন সাইকেলিস্ট সহ বিভিন্ন এলাকা থেকে আগত গুণীজন বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর মাদকবিরোধী সাইকেল র‍্যালিটি পারুলিয়া থেকে কুলিয়া, টাউন শ্রীপুর, দেবহাটা, সখীপুর হয়ে উপজেলা ব্যাপী প্রদক্ষিণ শেষে পারুলিয়া পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পারুলিয়া পথসভায় আবারও বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। এরপর সকল সাইকেলিস্ট এবং অতিথিবৃন্দ একসাথে কম্পিউটার চাইল্ড হোম এন্ড স্কুল প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন

0

শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিবেদক:কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি পেশায় একজন উপ সহকারি প্রকৌশলী ও সাহিত্যবিদ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ওমর খৈয়ামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর বাংলা অনুবাদ। আজ বাদ মাগরিব পানিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0

 মোঃ ইকবাল হোসেন:সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গায় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় স্থানীয় শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি ও এস এম ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এস এম ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমি বিজয় অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মাওলানা মাসুম বিল্লাহ, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আবু জাফর, ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুল হাকিম ও রেজাউল করিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ বিশ্বাস ও ইউপি সদস্য শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। এছাড়াও উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান এবং এস এম ফুটবল একাডেমির ম্যানেজার ও কোচ মোজাম্মেল হক তিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির খেলোয়াড় রাজু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয় আলী আহসান নাসিমের পক্ষ থেকে।

অন্যদিকে, এস ডি সংঘ ক্লাবের সদস্য জয়নাল আবেদীনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। বিশেষ এই পুরস্কারটি ছিল বিসমিল্লাহ কুকারিজ, আবাদের হাটের সৌজন্যে।

ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল ইসলাম বাবুল ও আলাউদ্দিন। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু নাঈম।

খেলাটি উপভোগ করতে শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে অসংখ্য দর্শকের সমাগম ঘটে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং নতুন প্রতিভাবান ফুটবলার তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ

0

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস’ (বিজ)-এর কৃষি কর্মসূচির উদ্যোগে সমিতি অফিসের সদস্য, এলাকার সাধারণ কৃষক ও গৃহিণীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) বেলা ১২:৩০ টায় সাতক্ষীরা সদরের মেহেদীবাগ এলাকায় সংস্থার সাতক্ষীরা সদর শাখার সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এলাকার সাধারণ গৃহিণী, কৃষক ও সমিতির সদস্যদের মাঝে ১৬০০টি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বোয়ালা আজেলার সহকারী পরিচালক (এএ) মোঃ মিজানুর রহমান প্রধান/বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জোনের জোনাল ম্যানেজার মোঃ হারুন-অর রশিদ এবং প্রধান কার্যালয়ের ম্যানেজার (অডিট) মোঃ শরিফউদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মোঃ দেলোয়ার হোসাইন এবং সার্বিক পরিচালনায় ছিলেন কলারোয়া সাব-জোনের সাব-জোনাল ম্যানেজার মোঃ সজিবুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা সদর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রনি ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ কেবল আমাদের অক্সিজেন ও ফলমূলই দেয় না, বরং এটি আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে ও ঔষধি গুণাগুণের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। বিজ-এর এই উদ্যোগের মাধ্যমে প্রতিটি পরিবারকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণে উৎসাহিত করা হচ্ছে। আমরা আশা করি বিতরণকৃত এই গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমে শুধু পরিবেশ নয়, গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদাও পূরণ হবে। আসুন, আমরা সকলে বেশি করে গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।”

আলোচনা সভা শেষে অতিথিরা প্রশিক্ষণ কেন্দ্র ও অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত গ্রাহকদের হাতে চারা তুলে দেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

0

নিজস্ব প্রতিবেদক:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক খান মোকছুদুর রহমান এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জি এম আলতাফ হোসেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, “৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এই দিনের সঠিক ইতিহাস এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।