
শেখ আহসান হাবিব কালিগঞ্জ উপজেলা প্রতিবেদক:কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ শামসুদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তিনি পেশায় একজন উপ সহকারি প্রকৌশলী ও সাহিত্যবিদ ছিলেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ওমর খৈয়ামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘রুবাইয়াত-ই-খৈয়াম’-এর বাংলা অনুবাদ। আজ বাদ মাগরিব পানিয়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

