Home সাতক্ষীরা জেলা তালা তালায় অষ্টকুট মহোৎসব: হাজারো ভক্তের সমাগম

তালায় অষ্টকুট মহোৎসব: হাজারো ভক্তের সমাগম

0
38

নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালার মোবারকপুর সাধুপাড়া সর্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে দিনব্যাপী অষ্টকুট মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলা ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য ভোগ প্রসাদের আয়োজন করা হয়। হাজার হাজার ভক্ত একসঙ্গে ভোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন তালা প্রেসক্লাবের সভাপতি, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম।

তিনি পুরো আয়োজনের বিভিন্ন কার্যক্রম তদারকি করেন এবং ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া আগামী ২১ নভেম্বর (শনিবার) একই মন্দিরে সপ্তম রাধা দামোদর ব্রত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ উপলক্ষে ভক্তবৃন্দের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দানসামগ্রী গ্রহণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। মোবারকপুর সাধুপাড়া সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/dailysatnadee/public_html/wp-includes/functions.php on line 5581