দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৯
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...
৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত, সাজাপ্রাপ্ত ও জুয়াড়িসহ একাধিক আসামি গ্রেফতার

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৮, ২০২৬
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ০ কমেন্ট 25 ভিউস
প্রমথ সানা, পাইকগাছা থেকে: খুলনার পাইকগাছা থানা পুলিশ গত ৪৮ ঘণ্টায় এক সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধ জগতের বিভিন্ন স্তরের একাধিক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই অভিযানে যশোর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার সহ চুরির ঘটনার সাথে জড়িত ৪ জন, ৯টি পরোয়ানাভুক্ত এক দুর্ধর্ষ ডাকাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা, পতিতা ও বেশ কয়েকজন জুয়াড়ি সহ একাধিক ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে পাইকগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) এস.এম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল ইসলাম ও কৃপাসিন্ধু যশোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চুরি যাওয়া ট্রাক উদ্ধার করেন। উদ্ধারকৃত ট্রাকটি ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১ নম্বরের এবং এটি গদাইপুরের গোপালপুরের বাসিন্দা মিঠুন সরকারের মালিকানাধীন। ট্রাক চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে যশোর জেলার চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিক (৩৭) ও আরিফ হোসেন (২৭)। এই চুরির ঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, পৃথক অভিযানে উপজেলার বিরাশী এলাকা থেকে এসআই আজীমউদ্দীন ও এএসআই রাসেল রানা ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি হাসান শেখকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হাসানের বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে এবং তার নামে আরও ৯টি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
এছাড়া, হরিঢলীর সলুয়া এলাকা থেকে এসআই নূর আলম ও ওবায়দুর রহমান রবিউল মল্লিক (৪৫) নামের এক আসামিকে এবং চাঁদখালীর সাহাপাড়া থেকে এসআই একরামুল হক নূর ইসলাম নামের অপর এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেন। রাড়ুলী এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মো: জলিল জোয়াদ্দার (৫০) কে আটক করা হয়।
রাজনৈতিক যোগসূত্র থাকা অপরাধীদের বিরুদ্ধেও পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে একটি চলমান মামলায় (মামলা নং ১২৬/২৪) গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
অপরাধ দমনের পাশাপাশি অনৈতিক কাজের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। এসআই তুষার রায়হান প পৌর এলাকা থেকে গড়ইখালী এলাকার এক যুবতীকে দেহ ব্যবসার অভিযোগে আটক করেন। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে (সামারি ট্রাইল) তাকে জরিমানা সহ ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই সাথে, উপজেলার চাঁদখালীর দেবদুয়ার এলাকা থেকে জুয়া খেলার অপরাধে ফারুক সানা (৫৫), মিজানুর গাজী (৫৪), শেখ কল্লোল (৫৫), সেলিম গাজী (৫৫), কেসমত (৪২) ও মিজানুর রহমান (৫৮) নামের ৬ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পাইকগাছা পুলিশ সর্বদা তৎপর। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ

রিলেটেড পোস্ট

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

পাইকগাছায় জমি জবরদখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সেপ্টেম্বর ২৪, ২০২৬

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...

সেপ্টেম্বর ২২, ২০২৬

পাইকগাছায় কালিনগরে টেকসই বেড়িবাঁধে ফাটল: ২২ নং পোল্ডারের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায়...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting