Home Blog Page 34

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

0
নিজস্ব প্রতিবেদক ঃ দোকান ভাড়ার পাওনা টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে ভাড়াটিয়ারা। এসময় তারা নগদ টাকা ও হাতের ব্যাসলেট ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওই ব্যাবসায়ীর। সোমবার রাত ৯দিকে সুন্দরবন টেক্সটাইল মিল এলাকায় হামলার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যাবসায়ীর নাম শেখ আহসান হাবিব (৩৮)। তিনি সদর উপজেলার মাগুরা এলাকার হবিবুর রহমান হাবিবের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আহসান হাবিব বলেন, সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশে সুন্দরবন টেক্সটাইল মিলের বিপরীত পাশে শেখ মার্কেট রয়েছে। বছর দুই আগে  তার নিজের ঘর ভাড়া দেন। একটা দোকান বিএনপি অফিস হিসেবে  আজাদ ভাড়া নেয়  ওপরটি নেয় বাবু কসাই। এরপর থেকে ঠিকমত ভাড়া দিত না তারা ।বার বার ভাড়া  চাইতে গেলে তারা গালিগালাচ করত বলে অভিযোগ তাদের ।
সোমবার রাত ৯টার দিকে তার  মামাতো ভাই সাইফ ও আবরার ভাড়া চাইতে যায়। ওই সময়  আজাদ ও বাবু  তাদের গালিগালাচ করতে থাকে ।এরপর ঘটনাটি তাকে  জানালে তিনি দোকানে গেলে তারা  ৫/৬জন মিলে  লোহাড় রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকতে । এক পর্যায়ে তারা কাছে থাকা  নগদ ৫০হাজার টাকা ও ২৫হাজার টাকা মুল্যের রুপার ব্যসলেট ছিনিয়ে নেয় বলে অভিযেগ করেন তিনি।এরপর মামাতো ভাইরা তাকে  উদ্ধার কর সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি অনুষদে ভর্তি হচ্ছেন ৮০ শিক্ষার্থী

0
প্রমথ সানা, পাইকগাছা থেকে: উপকূলীয় জনপদ পাইকগাছায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পথে দীর্ঘদিনের প্রধান বাধা অবশেষে দূর হতে চলেছে। ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি সম্ভাবনাময় প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকল্পটির কাজ সম্পন্ন হলে চলতি শিক্ষাবর্ষ থেকেই কৃষি অনুষদের চারটি বিভাগে ৮০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে ২৫ একরের এই সুবিশাল সবুজ ক্যাম্পাস।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল পাইকগাছায় অবস্থিত দ্বিতীয় ক্যাম্পাসের সার্বিক উন্নয়নকাজ ও অবকাঠামো সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সুপেয় পানির তীব্র সংকট থাকার কারণেই এতদিন অবকাঠামোগত প্রস্তুতি থাকা সত্ত্বেও শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। নব গৃহীত প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ‘রেইন ওয়াটার হারভেস্টিং’ বা বৃষ্টিভিত্তিক আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভে রিচার্জ এবং পরিশোধনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। আগামী তিন মাসের মধ্যে এই পানি প্রকল্পের কাজ শেষ করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “সুপেয় পানির সংকটই ছিল আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ইতিমধ্যে পানি প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে তা শেষ হবে। কাজ সম্পন্ন হওয়ামাত্রই আমরা আর বিলম্ব না করে দ্রুততম সময়ে শিক্ষা কার্যক্রম চালু করব।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক কৃষি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত হওয়া ২৫ একর জমির এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ইতিমধ্যে আধুনিক আবাসিক হল এবং কৃষি ও প্রাণিসম্পদ গবেষণার জন্য দুটি বিশালাকার শেড নির্মাণ সম্পন্ন করা হয়েছে। দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে বাকি অবকাঠামোগত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এই সমন্বয়মূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী। সমন্বয়ক আমিরুল ইসলাম কাগজী আশাবাদ ব্যক্ত করে বলেন, “দক্ষিণাঞ্চলের শিক্ষার আলো ছড়াতে পাইকগাছার এই দ্বিতীয় ক্যাম্পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অবকাঠামো প্রস্তুত করে শিক্ষা কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।” প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে কৃষি অনুষদের অধীনে চারটি পৃথক বিভাগে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম এ শিক্ষাবর্ষ থেকেই শুরু করার প্রস্তুতি জোরদারে কাজ চলছে।
সোমবারের এ পরিদর্শনকালে পল্লী উন্নয়ন একাডেমির সাবেক প্রকৌশলী এম এ মতিনসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সময়োপযোগী পদক্ষেপে চরম আশাবাদী হয়ে উঠেছেন পাইকগাছাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষ ও সচেতন মহল। পানির সুব্যবস্থা নিশ্চিত হওয়ার সাথে সাথে পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলে এই দ্বিতীয় ক্যাম্পাসটি দক্ষিণবঙ্গের কৃষি শিক্ষা ও আধুনিক গবেষণার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হবে।

আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা আশাশুনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
দিবসের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। ইউএনও শ্যামানন্দ কুন্ডুর নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে ও একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনা রাখেন, আশাশুনি মহিলা কলেজের অধ্যক্ষ আঃ রব, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামিনুর রহমান।
সভায় মাধ্যমিক পর্যায়ে ৪ জন ও প্রাথমিক পর্যায়ে ৩ জন গুণী শিক্ষককে সংবর্ধিত করা হয়।

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত দাবি

0
জি এম নজরুল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনঘেঁষা ১২ নম্বর গাবুরা ইউনিয়নে সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছ থেকে অর্থ আদায়, বনদস্যুদের সঙ্গে যোগসাজশ, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়ে সহযোগিতা এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবনের কোলঘেঁষা গাবুরা ইউনিয়নের মানুষের জীবন ও জীবিকা দীর্ঘদিন ধরেই এই বনকে ঘিরে আবর্তিত। জীবিকার তাগিদে প্রতিনিয়ত সুন্দরবনে ছুটে যান জেলে, বাওয়ালি ও মৌয়ালরা। কিন্তু জীবিকার এই কঠিন পথেও যদি ভয়, হয়রানি ও অর্থ আদায়ের মতো অভিযোগ সামনে আসে, তাহলে তা শুধু ব্যক্তির ওপর চাপ সৃষ্টি করে না যেসুন্দরবননির্ভর একটি বৃহৎ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকেও প্রশ্নের মুখে ঠেলে দেয়।
স্থানীয়দের অভিযোগ, সুন্দরবননির্ভর মানুষের অসহায়ত্ব ও জীবিকার ওপর নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে অর্থ আদায় করে আসছে। মানববন্ধনে মেহেদী হাসান, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম. বিল্লাল হোসেন এবং ছাত্রলীগের সহ-সভাপতি জি.এম. ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য দেন আজমুন্নাহার, রওসানআরা বেগম, সালাউদ্দিন আহমেদ, জনাব আলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ প্রতিকূল প্রকৃতি, জলদস্যু-বনদস্যুর আতঙ্ক ও জীবিকার অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে জীবনধারণ করেন। তাদের কষ্টার্জিত অর্থ যদি কোনো প্রভাবশালী মহলের চাঁদাবাজি কিংবা অবৈধ অর্থ আদায়ের শিকার হয়, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তাদের অভিযোগ, সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছ থেকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত অর্থ আদায় করা হয়। অভিযোগকারীদের দাবি, আদায় করা অর্থের একটি অংশ বনদস্যুদের সঙ্গে ভাগাভাগি করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি বলে মনে করেন তারা।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয় পরিবর্তন কিংবা রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কোনো কোনো ব্যক্তি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। সুন্দরবনে যাওয়া বনজীবীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠে আসে মানববন্ধনে।
মানববন্ধনে বিশেষভাবে মেহেদী হাসানের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। বক্তাদের দাবি, তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলায় পলাতক আসামি থাকার বিষয়টিও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।
এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগে কয়েকজন পুলিশ সদস্যের নাম ভুক্তভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। অভিযোগে দাবি করা হয়, ১৯ সেপ্টেম্বর ২০২৫ তাকে শ্যামনগর এলাকায় আটক করে থানায় সোপর্দ করা হয়। পরদিন শ্যামনগর থানায় মামলা নং-২০, পেনাল কোডের ৩৬৫/৩৮৬ ধারায় মামলা করা হয় এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে অভিযোগকারীরা দাবি করেন।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়; এই অঞ্চলের হাজারো মানুষের কাছে সুন্দরবন তাদের জীবন, জীবিকা ও বেঁচে থাকার অবলম্বন। নদী-খাল, কেওড়া-গরান আর জোয়ার-ভাটার সঙ্গে লড়াই করে যারা প্রতিদিন জীবিকার সন্ধানে বনে যান, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি তাদের অসহায়ত্বকে পুঁজি করে অর্থ আদায়, ভয়ভীতি প্রদর্শন কিংবা হয়রানি করে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে তা চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পাশাপাশি সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের নির্বিঘ্নে জীবিকা নির্বাহের পরিবেশ সৃষ্টি এবং বনজীবীদের ওপর যেকোনো ধরনের অবৈধ অর্থ আদায় ও হয়রানি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন বক্তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা বলেন, সুন্দরবনের বুক চিরে জীবিকার সন্ধানে যাওয়া সাধারণ মানুষের চোখে এখন নতুন করে নিরাপত্তার প্রশ্ন দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা—অভিযোগগুলোকে রাজনৈতিক কিংবা ব্যক্তিগত বিরোধের চোখে না দেখে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে নির্দোষ ব্যক্তিরাও যেন হয়রানির শিকার না হন—এ বিষয়েও প্রশাসনের সজাগ থাকার আহ্বান জানানো হয়।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সুন্দরবননির্ভর মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি ফিরে আসবে এবং সুন্দরবনের সম্পদ ও জীবিকার ওপর নির্ভরশীল মানুষগুলো ভয় ও হয়রানিমুক্ত পরিবেশে তাদের জীবন-জীবিকা পরিচালনা করতে পারবেন।

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

0

তালা প্রতিবেদক: এসএ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদারের শ্রদ্ধেয় মা আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহীন গোলদারের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে গভীর শোক ও মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব।বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি.এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সি.সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার সাতক্ষীরা এস.এম আকরামুল ইসলাম, মো: বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ, মো: সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন, মো: হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

0

নজরুল ইসলাম, তালা থেকে: মাদকবিরোধী অভিযানে গিয়ে এবার মাদক কারবারিদের সংঘবদ্ধ বাধা ও ‘মব’এর মুখে পড়েছে  সাতক্ষীরার তালা থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তালা থানার ওসি অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন হাজরাকাটি গ্রামের মৃত আপু বিশ্বাসের ছেলে মো. ফারুক বিশ্বাস, নূর ইসলাম বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস এবং মোসলেম খাঁর ছেলে রাশেদ খাঁ।

স্থানীয় সূত্র ও পুলিশের কাছে দেওয়া অভিযোগের বরাতে জানা গেছে, খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সোহেল শেখ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করে আসছিলেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে এর আগে কয়েকজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এরই জের ধরে গত ৩ অক্টোবর রাতে হাজরাকাটি বাজারে একটি চায়ের দোকানের সামনে সোহেল শেখের ওপর হামলার অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারধর করেন এবং হত্যার হুমকি দেন। পরে আহত সোহেল শেখকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি তালা থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই অভিযোগ ও জিডির ভিত্তিতে রোববার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারে হাজরাকাটি গ্রামে অভিযান চালায় তালা থানা পুলিশ। পুলিশের দাবি, অভিযানের একপর্যায়ে হযরত নামে এক অভিযুক্তকে আটক করা হলে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধা দেন। তারা পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং একপর্যায়ে অভিযানকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। একই সঙ্গে পুলিশের কাজে বাধা ও সংঘবদ্ধ হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

তালা থানার উপপরিদর্শক (এসআই) আমির জানান, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সরকারি কাজে বাধা এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছে। মামলায় ১৪ জন এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, পুলিশের কাজে বাধা দিয়ে আসামি ছিনিয়ে নেওয়া ও সদস্যদের অবরুদ্ধ করার ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের ওপর হামলা

0

তালা প্রতিবেদক : তালা উপজেলার হাজরাকাটি এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।রোববার রাতে উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।

ওই সময় মাদক বিক্রেতা ফারুক বিশ্বাস (৪০) তার দুই সহযোগী হযরত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, মাদক বিক্রির তথ্য দেওয়ায়  খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম নুরুর নেতৃত্বে নুরুর ভাইপো মনি বিশ্বাস একই এলাকার আসাদ বিশ্বাস,  এনামুল সর্দার, নাজমুল মোড়ল মোড়লসহ কয়েকজন মাদকসেবী ব্যক্তি পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই সময়  তারা মব সৃষ্টি করে আটককৃত ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। পরবর্তীতে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করেন। তারা আরো বলেন নুর ইসলাম নুরুর  বিরুদ্ধে  চাঁদাবাজি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় বলে স্থানীয়রা

 

এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বিশ্বাস নুরু মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান,  ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে হামলার মুল হোতা কিভাবে বাদ পড়ল তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

 

 

 

বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ: গুণী শিক্ষকদের সম্মাননা

0
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মো: আবুল হাসান এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক মিলন কুমার কবিরাজ। পরে বিদ্যালয়ের সকল শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মমিনুর রহমান।
অনুষ্ঠানে ২০২৫ সালে একদিনও নৈমিত্তিক ছুটি গ্রহণ না করায় বিদ্যালয়ের আটজন শিক্ষককে পুরস্কৃত করা হয়। তারা হলেন—সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, মাওলানা মো: মোহসিন উদ্দিন, আবুল হাসান, আকলিমা খাতুন, রেহানা পারভীন ও জয়দেব কুমার বাছার।
এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভালো ফলাফলে অবদান রাখায় পাঁচজন বিজ্ঞান শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সহকারী শিক্ষক লুৎফুন্নেছা ডালিয়া, রমেশচন্দ্র সরদার, আকলিমা খাতুন, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার ও সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস।
বক্তারা বলেন, ‘শিক্ষক’ শব্দের মধ্যেই শিষ্টাচার, ক্ষমাশীলতা ও কর্তব্যপরায়ণতার শিক্ষা রয়েছে। একজন শিক্ষককে এসব গুণ ধারণ করে শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারলে তিনি সমাজে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন। এ সময় শিক্ষকদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করে বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। শিক্ষকদের মর্যাদা ও জীবনমানের উন্নয়ন ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, একটি বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে তিনি সব শিক্ষকের সহযোগিতা কামনা করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধান শিক্ষক হিসেবে ভুল-ত্রুটি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, অতীতের ভুল-ত্রুটি মনে না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে সবাই একসঙ্গে কাজ করলে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব হবে। একই সঙ্গে সদর উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দুলিহার-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুল হোসেন।

কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

0
 কলারোয়া প্রতিবেদক: ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শশী ভূষণ পাল। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  আবু নসর, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা জামায়াতের আমীর মুহা. কামারুজ্জামান, শিক্ষক নেতা অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার মাওলানা ওসমান গনি, শিক্ষক নেতা বাকী বিল্লাহ শাহী, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাঁকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মন্ডল মধুসূদন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আ: সালাম, প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক আবুল হাসান, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আকতার হোসেন, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, মাদরাসা সুপার মুজিবর রহমান, মাদরাসা সুপার আব্দুল মোনায়েম, ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক সত্যপদ সাহা, শিক্ষক নেতা সহকারী শিক্ষক আব্দুল করিম, আসাদুজ্জামান, আমিনুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক জাহিদুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

0
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালিতেঘাটা বাজারে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে এক আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ঠা অক্টোবর ২০২৬, রোজ রবিবার বিকেল ৪:০০ ঘটিকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
১ নম্বর ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব জিএম লিয়াকাত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শাফিউল ইসলাম পাটোয়ারী।
ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম-এর সুচারু সঞ্চালনায় সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর থানার ওসি জনাব শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো দূর করতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। অপরাধমুক্ত ও নিরাপদ শ্যামনগর গড়তে থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।” অপরাধীদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা তাৎক্ষণিক পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জনাব জিএম লিয়াকাত আলী বলেন, “একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা জরুরি। চালিতেঘাটা বাজারসহ পুরো ভুরুলিয়া ইউনিয়নকে অপরাধমুক্ত রাখতে আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”
অনুষ্ঠানে চালিতেঘাটা বাজার ও ভুরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।