
তালা প্রতিবেদক : তালা উপজেলার হাজরাকাটি এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।রোববার রাতে উপজেলার হাজরাকাটি বাজারে এ ঘটনা ঘটে।
ওই সময় মাদক বিক্রেতা ফারুক বিশ্বাস (৪০) তার দুই সহযোগী হযরত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, মাদক বিক্রির তথ্য দেওয়ায় খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম নুরুর নেতৃত্বে নুরুর ভাইপো মনি বিশ্বাস একই এলাকার আসাদ বিশ্বাস, এনামুল সর্দার, নাজমুল মোড়ল মোড়লসহ কয়েকজন মাদকসেবী ব্যক্তি পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। ওই সময় তারা মব সৃষ্টি করে আটককৃত ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। পরবর্তীতে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করেন। তারা আরো বলেন নুর ইসলাম নুরুর বিরুদ্ধে চাঁদাবাজি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় বলে স্থানীয়রা
এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বিশ্বাস নুরু মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে হামলার মুল হোতা কিভাবে বাদ পড়ল তার কোন সদুত্তর দিতে পারেননি তিনি।

