
কলারোয়া প্রতিবেদক: ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শশী ভূষণ পাল। সভাপতিত্ব করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, উপজেলা জামায়াতের আমীর মুহা. কামারুজ্জামান, শিক্ষক নেতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, মাদরাসা সুপার মাওলানা ওসমান গনি, শিক্ষক নেতা বাকী বিল্লাহ শাহী, সহকারী শিক্ষক আরিফুজ্জামান কাঁকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মন্ডল মধুসূদন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, প্রধান শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আ: সালাম, প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দিক, প্রধান শিক্ষক আবুল হাসান, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আকতার হোসেন, প্রধান শিক্ষক শেখ নুরুল্লাহ, মাদরাসা সুপার মুজিবর রহমান, মাদরাসা সুপার আব্দুল মোনায়েম, ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইসমাইল হোসেন, সহকারী প্রধান শিক্ষক সত্যপদ সাহা, শিক্ষক নেতা সহকারী শিক্ষক আব্দুল করিম, আসাদুজ্জামান, আমিনুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাংবাদিক জাহিদুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি উন্নত ও মানবিক সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

