Home Blog Page 33

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ সনদ দেখিয়ে জমি দখল চেষ্টার মামলায় একজন গ্রেপ্তার

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারেশ সনদ তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় অজয় কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সিআর ৬৫৭/২০২৬ নম্বর মামলা রয়েছে।
আদালত ও পুলিশ পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, মামলাটি আমলী ১নং আদালত, সাতক্ষীরায় বিচারাধীন। আদালত থেকে অজয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে বেলা ২ টার দিকে সাতক্ষীরা আদালত চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
অজয় সরকারের বিরুদ্ধে এর আগেও একটি চেক জালিয়াতি মামলা করা হয়।
অজয় সরকার একজন রেমিটেন্স যোদ্ধার কাজ থেকে জমি দেওয়ার নাম করে ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় পরবর্তীতে তিনি জমি ও  টাকা কোনটা ফেরত দেয় না।
মামলা সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত সুভাষ চন্দ্র সরকারের স্ত্রী লতিকা রানী সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজয় কুমার সরকারকে আসামি করা হয়।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, অজয় কুমার সরকার ২০২৫ সালের ২ মার্চ শিবপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত ভীম সরকারের ছেলে অরবিন্দ কুমার সরকারের বৈধ ওয়ারিশদের তথ্য গোপন করে একটি ওয়ারেশ সনদ নেন। পরে ওই সনদ ও নামজারির কাগজপত্র ব্যবহার করে সাব-রেজিস্ট্রি অফিসে ১৪ দশমিক ৫৬ শতক জমি বিক্রির দলিল সম্পাদন করেন এবং জমি দখলের চেষ্টা চালান। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদন্তে ওয়ারেশ সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে সেটি বাতিল করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও  সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন। তদন্ত শেষে তিনি অজয় কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেন।
তদন্ত প্রতিবেদনে জমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক) এবং ৭(১), (২) ও (৩) ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অজয় কুমারকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাইকগাছায় ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

0
পাইকগাছা প্রতিবেদক: খুলনার পাইকগাছার গাইপুরের নতুন বাজার বাইপাস সড়ক ঘেষা রেকর্ডীয়  জমি ভিপি ডিসিআর  দেওয়ার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে । ইজারা বাতিল করে ভুক্তভোগী ঘোষ পরিবারের নামে ইজারা দেবার  দাবিতে ঘটনাস্থলে মঙ্গলবার বেলা ১১ টায় এলাকাবাসি এ কর্মসূচি পালন করেন।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠেয় মানববন্ধন কর্মসূচি’তে  ভুক্তভোগী পরিবারসহ বক্তারা জানান,স্থানীয় ঘোষ পরিবার পূর্বপুরু ধরে প্রায় দেড়শো বছর গোপালপুর মৌজার বাগানবাড়ীর এ জমি ভোগদখল করে আসছে। এমনকি বর্তমান জরিপে ওয়ারেশদের নামে রেকর্ড ও খাজনাও পরিশোধ আছে।
বক্তারা অভিযোগ করেন ভূমি দালালদের  সহযোগিতায় বহিরাগতদের নামে  উপজেলা ভূমি অফিস বিভিন্ন ব্যক্তি’র নামে ইজারা দেওয়া হয়েছে। যা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে এক পর্যায়ে  বিক্ষোভ মিছিল ও সর্বশেষ মানববন্ধন হয়েছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ,মোস্তফা মোড়ল, প্রভাষক আবু সালে মোহাম্মদ ইকবাল, লিপটন সরদার, ব্যবসায়ী নেতা অশোক কুমার ঘোষ, সৌগত ঘোষ সোহাগ, ইউপি সদস্য আবু হাসান ও মশিউর রহমান মিলন, সন্তোষ সরকার, অসীম ঘোষ, আবুল হোসেন গাজী, জামশেদ সরদার, সায়েদ আলী বাবলা, মশিয়ার রহমান, শংকর ঘোষ, বিশ্বজিৎ অধিকারী ও যতীন্দ্রনাথ কর্মকারসহ অনেকে।

সাতক্ষীরা দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

0

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে নতুন স্কুল ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজের উদ্যোগে এবং অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজের অর্থায়নে শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও হাতের লেখার খাতা বিতরণ করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন।

 

এসময় তিনি শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম ও খাতা তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় শুধু পাঠ গ্রহণের জায়গা নয়, শিশুদের সুন্দরভাবে বেড়ে ওঠারও জায়গা। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে বিদ্যালয়ের পরিবেশের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সমাজের মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। শিশুদের প্রয়োজন বিবেচনায় নিয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তারা বিদ্যালয়ে আসা ও পড়াশোনার প্রতি আরও উৎসাহিত হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শিক্ষকদের কথা মেনে চলা এবং ভালো মানুষ হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, মফিজুল ইসলাম ও প্রবীর মণ্ডল এবং এসএমসি সহসভাপতি আকবর হোসেন লস্কর।

 

বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সহায়তায় অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজ এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ইউনিফর্ম, পড়ার টেবিল, মিড ডে মিল ও খাদ্যসামগ্রী দিয়েছেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করা এবং দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে সহায়তা করাই এসব উদ্যোগের উদ্দেশ্য বলে সংশ্লিষ্টরা জানান।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার, হাফিজা খাতুন, ফারজানা বানু, জামিলা খাতুন ও সাবিরা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দেবহাটায় ২১টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা

0
লিটন ঘোষ বাপি, দেবহাটা থেকে: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আর কিছুদিন পরই অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সারাদেশের মতো সাতক্ষীরার দেবহাটা উপজেলার মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। শিল্পীরা প্রতিমা তৈরিতে আর রং তুলির আঁচড়ে প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তাদের অভিজ্ঞ হাতের নিপুণতায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে।
এবার উপজেলা জুড়ে প্রতিমা তৈরি হচ্ছে ২১টি পূজা মন্ডপে। উপজেলার কয়েকটি পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। মাটির প্রতিমা তৈরীর পর দেবী দুর্গাকে সাজাতে সুনিপুন হাতে রং তুলির আঁচড় দেয়ার কাজ চলছে কিছু কিছু মন্ডপে। শিল্পীর হাতের ছোঁয়ায় একটু একটু করে দেবী দুর্গা সেজে উঠছেন আপন ঐশ্বর্যে।
১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। আর ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। তাই হাতে একদমই সময় নেই প্রতিমা কারিগরদের। প্রতিমা নির্মানের কাজ শেষ করতে তারা সকাল থেকে রাত অবধি পরিশ্রম করে চলেছেন।
উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানো, স্ব-স্ব মন্ডপে কমিটি নির্ধাারিত পোশাক ও ব্যাজ পরিহিত স্বেচ্ছাসেবক এবং আনসার সদস্য নিয়োজিত থাকার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি থাকবে বলে নির্দেশনা দেয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই যাতে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে প্রশাসন পক্ষ থেকে জানিয়েছেন।
শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগাম মাঠে কাজ শুরু করবে বলে তারা জানিয়েছেন। এছাড়া র‌্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারিও রয়েছে। পূজা ঘিরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

সাতক্ষীরায় নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবিতে মানববন্ধন

0

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহ‌রের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং মৌলিক নগরসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সাতক্ষীরা সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জ সড়কে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে গ‌বেষণা প্রতিষ্ঠান বার‌সিক এবং শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌ম আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক নেতা আব্দুস সামাদ, জি এম রেজা, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, ফি‌রোজা বেগম, হা‌ফিজা খাতুন, কাজীপাড়া ব‌স্তির সা‌হিদা খাতুন,  বারসিক কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান প্রমুখ।

 

এসময় কাজীপাড়া ব‌স্তির সা‌হিদা খাতুন বলেন, আমরা নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে শহরে এসে আশ্রয় নিয়েছি। এই শহরের নোংড়া বোতল, পলিথিন, ময়লা ইত্যাদি সংগ্রহ করি। শহরকে পরিষ্কার-পরিছন্ন রাখি। কিন্তু আমাদের থাকার জায়গা নেই।

 

ইটাগাছা বস্তির জাহানারা বেগম বলেন, আমরা এখানে ভোট দেই। মানুষের বাড়িতে কাজ করি।  আমরা কাজ না করলে বা খাবার রান্না না করলে অনেকে খেতে পারেন না। কিন্তু আমাদের সবসময় ঘরবাড়ি ভাঙ্গার আতঙ্কে থাকতে হয়। আমরা আমাদের বাসস্থান, পানি, স্যানিটেশন ও আমাদের সন্তানদের জন্য শিক্ষার অধিকার চাই।

 

ভূ‌মিহীন নেতা আব্দুস সামাদ বলেন, উন্নয়নের নামে নিম্নআয়ের মানুষকে উচ্ছেদ নয়, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনায় স্থানীয় জলবায়ু বাস্তবতা, তাপঝুঁকি, আবাসন, নাগরিকসেবা, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তাকে সমন্বিত করার পাশাপাশি নিম্নআয়ের মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

 

বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান বলেন, নগরের যেসব মানুষ প্রতিদিন নিজেদের শ্রমের মাধ্যমে শহরের বিভিন্ন সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখেন, তাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রয়োজনীয় শর্ত।

 

মানববন্ধন থেকে বস্তিবাসীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের নিশ্চয়তা প্রদান, উচ্ছেদের পূর্বে পুনর্বাসন নিশ্চিতকরণ, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের ব্যবস্থা নিশ্চিতকরণ, বস্তি এলাকায় নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহজ ও বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিতকরণ, বস্তি এলাকায় সবুজায়ন, খোলা জায়গা ও নগর কৃষির সুযোগ বৃদ্ধি, নিম্নআয়ের মানুষের জীবিকা ও কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রমে সহায়তা প্রদানের দাবি জানানো হয়।

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম-এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান জেলা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন পলাশ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহজী,অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং দপ্তর  সম্পাদক সেলিম রেজা সহ যুব অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে জেলা পুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবসমাজের সহযোগিতা কামনা করেন।

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এসব স্লোগান দেন। প্রিয় সহপাঠীর হত্যার বিচার দাবিতে এ সময় কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ পায়।
মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন, কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান ও ফুফাতো ভাই তামিম।
বক্তারা বলেন, জাকারিয়া ছিলেন একজন কলেজশিক্ষার্থী। তার সামনে ছিল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। কিন্তু সহিংসতার ঘটনায় তাকে প্রাণ হারাতে হয়েছে। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করে। জাকারিয়া হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহরিয়ার খান বলেন, তার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
জাকারিয়া খান ২০২৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার মৃত্যুর ঘটনায় কলেজের সহপাঠীদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে।
গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের ঘটনা ঘটে। এ সময় জাকারিয়া খান ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় জাকারিয়ার ভাই মো. শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি কিশোর গ্যাঙ লিডার  নাহিদসহ   কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাকারিয়ার হত্যার বিচার শুধু তার পরিবারের দাবি নয়, এটি তাদের  সহপাঠীদেরও দাবি। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এ দাবিতে সোচ্চার থাকবেন।

সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি

0

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহ‌রের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং মৌলিক নগরসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) সাতক্ষীরা সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জ সড়কে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে গ‌বেষণা প্রতিষ্ঠান বার‌সিক এবং শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টি‌ম আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।  মানববন্ধনে বক্তব্য রাখেন, নাগরিক নেতা আব্দুস সামাদ, জি এম রেজা, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, ফি‌রোজা বেগম, হা‌ফিজা খাতুন, কাজীপাড়া ব‌স্তির সা‌হিদা খাতুন,  বারসিক কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান প্রমুখ।

এসময় কাজীপাড়া ব‌স্তির সা‌হিদা খাতুন বলেন, আমরা নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে শহরে এসে আশ্রয় নিয়েছি। এই শহরের নোংড়া বোতল, পলিথিন, ময়লা ইত্যাদি সংগ্রহ করি। শহরকে পরিষ্কার-পরিছন্ন রাখি। কিন্তু আমাদের থাকার জায়গা নেই।

ইটাগাছা বস্তির জাহানারা বেগম বলেন, আমরা এখানে ভোট দেই। মানুষের বাড়িতে কাজ করি।  আমরা কাজ না করলে বা খাবার রান্না না করলে অনেকে খেতে পারেন না। কিন্তু আমাদের সবসময় ঘরবাড়ি ভাঙ্গার আতঙ্কে থাকতে হয়। আমরা আমাদের বাসস্থান, পানি, স্যানিটেশন ও আমাদের সন্তানদের জন্য শিক্ষার অধিকার চাই।

ভূ‌মিহীন নেতা আব্দুস সামাদ বলেন, উন্নয়নের নামে নিম্নআয়ের মানুষকে উচ্ছেদ নয়, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে হবে। নগর পরিকল্পনায় স্থানীয় জলবায়ু বাস্তবতা, তাপঝুঁকি, আবাসন, নাগরিকসেবা, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তাকে সমন্বিত করার পাশাপাশি নিম্নআয়ের মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মা‌হিদা মিজান বলেন, নগরের যেসব মানুষ প্রতিদিন নিজেদের শ্রমের মাধ্যমে শহরের বিভিন্ন সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখেন, তাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রয়োজনীয় শর্ত।

মানববন্ধন থেকে বস্তিবাসীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের নিশ্চয়তা প্রদান, উচ্ছেদের পূর্বে পুনর্বাসন নিশ্চিতকরণ, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের ব্যবস্থা নিশ্চিতকরণ, বস্তি এলাকায় নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহজ ও বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিতকরণ, বস্তি এলাকায় সবুজায়ন, খোলা জায়গা ও নগর কৃষির সুযোগ বৃদ্ধি, নিম্নআয়ের মানুষের জীবিকা ও কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রমে সহায়তা প্রদানের দাবি জানানো হয়। # 6.10.2026

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২

0

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামী নাহিদ হাসানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা পশিচমপাড়ার মৃত গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান ওরফে শিপন (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে। তবে শিপনের গ্রামের বাড়ি কালিগঞ্জ উপজলার শুইলপুর গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান
আসামী নাহিদ হাসান ভারতে পালিয়ে যাওয়ার জন্য কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সীমান্তবর্তী শুইলপুর গ্রামে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সদর থানা, কালিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি স্থান থেকে এজাহারভুক্ত নাহিদ ও তার সহযোগী জাকারিয়া হত্যায় সন্ধিগ্ধ অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে শুইলপুর গ্রামের শুকর আলী জানান, শিপনের সঙ্গে নাহিদের সুসম্পর্ক থাকায় জাকারিয়া হত্যার পরপরই তারা দুজন শুইলপুর গ্রামে অবস্থান করতো। মঙ্গলবার ভোর তিনটার দিকে পুলিশ তাদেরকে শিপনের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণী সম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধের জেরে নাহিদসহ কয়েকজন তাকে মারপিট শুরু করলে তাকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ফলপ্রত্যাশী জাকারিয়া মারা যায়।এ ঘটনায় নিহতের ভাই শাহারিয়ার খাঁন বাদি হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার ভোরে বাড়ি থেকে এজাহারভুক্ত আসামী মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করা হয়।

তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ শুরু

0

নিজস্ব প্রতিবেদক : পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পরও রহস্যজনক কারণে বহাল তবিয়তে রয়েছেন সাতক্ষীরার তালা উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল। দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও নারী কেলেঙ্কারির একের পর এক অভিযোগ উঠলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে সাধারন মানুষের মনে । এদিকে সংবাদ প্রকাশের পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে ম্যানেজ করতে তাকে উপর মহলে দৌঁড়ঝাপ করতে দেখা গেছে ।

অনুসন্ধানে দেখা গেছে, সন্ন্যাসী মন্ডল যেখানেই গেছেন সেখানেই গড়ে তুলেছেন অনিয়ম ও দুর্নীতির রাজত্ব। খুলনা জেলার কয়রা উপজেলায় কর্মরত থাকাকালে বিভাগীয় মামলা হয় তার বিরুদ্ধে । এরপর বিভাগীয় কর্মকর্তাদের চাপে পড়ে আশাশুনিতে বদলি হলেও সেখানে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সর্বশেষ দূর্নীতির কারনে তাকে তালায় বদলী করা হলেও সেখানেও ঘুষ দূর্নীতির আখড়ায় পরিনত করেছে।

আশাশুনি এলাকার আশরাফ উদ্দীন সরদার ও আব্দুল আলিম বলেন,সন্ন্যাসী মন্ডল আশাশুনিতে থাকাকালে ঘুষ বাণিজ্যের পাশাপাশি একের পর এক নীতিহীন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ।মৎসজীবী সমবায় সমিতির নিবন্ধন নবায়নের নামে প্রতিবছর সরকারি ফি এর বাইরে ৫ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত ঘুষ হাতিয়ে নিত সে । এমন জলমহলের সদস্য নয় এমন লোককে মোটংকের টাকার বিনিময়ে সরকারী খালে ইজরা পেতে সহয়তায় করেন তিনি। ঘটনটি নিয়ে তিনি সহ একাধিক মৎসজীবী সমবায় সমিতির সদস্য তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করলেও সন্ন্যাসী মন্ডলের দাপটে উপজেলার নির্বাহী কর্মকর্তা জলমহলকে দুভাগে ভাগ করে দেন ।এরপর তিনি এলাকার কিছু বকাটে লোকজনের পাল্লায় পড়ে তিনি উপজেলা বেহুলা ও সদরের মুনজিত পুর এলাকার দুই নারীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়লে তাকে তালায় বদলী করা হয় ।

তালায় বদলি হওয়ার পর উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে সখ্যতা গড়ে তুলে এনজিও ও সমবায় সমিতিগুলোর ওপর সুদের ওপর ভিত্তি করে ঘুষের টাকার অঙ্ক দ্বিগুণ বাড়িয়ে দেন।

রহমত আলী, ইবাদুল সানা, রুস্তম আলী সহ একাধিক সমবায় সমিতি পরিচালক অভিযোগ করেন, বার্ষিক নিবন্ধন নবায়নের নামে ফাইলপ্রতি ১০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন সন্ন্যাসী মন্ডল। এর পাশাপাশি মোটাংকের টাকার বিনিময়ে জেলে নয় এমন লোককে তিনি মৎসজীবি সমবায় সমিতিতে অর্ন্তভূক্ত করার মত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

খলিষখালী এলাকার মৎসজীবি সমবায় সমিতির সভাপতি গনেশ বর্মন বলেন, সন্ন্যাসী যোগাদানের পর সমিতি নবায়নের নামে সমিতি প্রতি ৫ থেকে ৮ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। বিষয়টি তার অফিসের উর্ধতন কর্মকর্তা রফিকুল ইসলামকে জানালেও তিনি কোন কর্নপাত করেন না । উল্টো তিনি নির্দেশ বলে তার পক্ষে ছাপাই গান । অতি দ্রুত এই দূর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারন সহ তার বিরুদ্বে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের জোর দাবী জানান তারা ।

পরকিয়ার অভিযোগ এনে সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার বাসিন্দা রাহুল কুমার সিংহ ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা-মন্ত্রীদের সাথে ঘনিষ্ঠতার দাপট দেখিয়ে সন্ন্যাসী মন্ডল হুমকি দিয়ে বলেন ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসছে! আপনি পারলে আমার বিরুদ্ধে যা করার করে নিয়েন। এর আগেও অনেকে চেষ্টা করেছে, আমার কিছুই করতে পারে নাই।

নাম না জানানোর শর্তে তালা উপজেলার সমবায় অফিসের এক কর্মকর্তা বলেন,সন্ন্যাসী মন্ডল আশাশুনিতে থাকাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে তার ১২ থেকে ১৮ মাসের টিএ/ডিএ পর্যন্ত আটকে দেওয়া হয়েছিল, অথচ তালা সমবায় অফিসে তিনি বর্তমানে ধরাকে সরা জ্ঞান করছেন।

অভিযোগ অস্বীকার করে সন্ন্যাসী মন্ডল বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে । তিনি কোন ঘুষ দূনীর্তির সাথে কখনই জড়িত নয় । তার বিরুদ্ধে হওয়া সকল সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি ।

তালা উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সন্ন্যাসী মন্ডলের বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে আইনগত ও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।