
মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল
মৃত্যু এখন মৃত্যুবরণ করেছে
বয়সের শেষ সীমায় পৌছে গেছে।
একদিন সে শিশু ছিল,
শিশুময় কাটিয়ে তারুণ্যে গেলো।
যৌবন তার ভরপুর ছিল
কিন্তু মানেনি শাসন
মানেনি ডর ভয়
মানেনি পৃথিবীর বাড়ন।
ছুটেছে অজানা নেশায়
ফিরেছে গ্লানি নিয়ে হতাশায়,
ফিরবে না আর দাম্ভিকতা নিয়ে
শক্তির মাতম বানিয়ে।
ওহে,শুনছ জগতবাসী
আজ ডাল- পালা গজালেও
পারেনি তা ধরে রাখতে।
কেননা তা উত্তপ্ত য়ৌবনের নেশায়
জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে।
কি আয়ত্ত করবে
কিসের প্রায়শ্চিত্ত করবে
তার হিসেব রাখেনি সে।
অতচ সময় ফুরিয়েছে
মৃত্যু পাড়ি দিয়েছে তার নিজ গন্তব্যে হায়।

