দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৫১
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পর্যালোচনার পর বিএনপির ১২ জুলাই  সমাবেশের অনুমতি: ডিএমপি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৯, ২০২৩
জুলাই ৯, ২০২৩ ০ কমেন্ট 549 ভিউস

 

জাতীয় ডেস্ক: আগামী ১২ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশের অনুমতি পাবে কি না তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৯ জুলাই) বিকেলে ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।

১২ জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় ধরনের সমাবেশ করতে ডিএমপি কমিশনার কার্যালয়ে অনুমতি চাওয়া হয়েছে। এরই মধ্যে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে দলটি। তবে ডিএমপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমতি মেলেনি। ডিএমপি জানিয়েছে, অনুমতি দেওয়া যাবে কি না তা আগে পর্যালোচনা করে দেখা হচ্ছে।

বিএনপির দেওয়া চিঠির বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপির পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আমরা সেটা পেয়েছি। সেটা আমরা পর্যালোচনা করবো। সমাবেশের অনুমতি দেওয়া হবে কি হবে না, পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে- সেটা পর্যালোচনা করার জন্য ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারপর বিষয়টি দেখা হবে।

এ ব্যাপারে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপি তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। ডিএমপি কমিশনার কার্যালয় থেকে আজকে চিঠির অনুলিপি পেয়েছি। সমাবেশের অনুমতি পাবে কি না সেটা পর্যালোচনা করে জানাতে বলা হয়েছে। আমরা গোয়েন্দা সংস্থার তথ্য নিয়ে পর্যালোচনা করে কমিশনার কার্যালয়ে জানাবো। অনুমতি পাবে কি না সেটা কমিশনার কার্যালয় দেখবে।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনকে এক দফা ঘোষণা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে পরামর্শ করতে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ জুলাই) রাতে গুলশান বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় সাক্ষাৎ করতে যান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘোনা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র উপর হামলার প্রতিবাদ সভা
পরবর্তী পোস্ট
আরও ১০ জেলায় নতুন ডিসি

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting