দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৩২
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো দেখছেন উপকূলবাসী

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১, ২০২৬
অক্টোবর ১, ২০২৬ ০ কমেন্ট 23 ভিউস
এস কে সিরাজ, শ্যামনগর থেকে: দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপকূলীয় জনপদের মানুষের চিকিৎসাসেবার একমাত্র গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানটিতে শুরু হয়েছে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কার্যক্রম। এতে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে হাসপাতালের অবকাঠামোগত দুরবস্থার কারণে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে শয্যাসংকট ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে দূরদূরান্ত থেকে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হতো। ফলে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন শ্যামনগরসহ আশপাশের উপকূলীয় এলাকার অসংখ্য মানুষ।
এমন পরিস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও পুনর্নির্মাণ কার্যক্রমে নতুন গতি এসেছে। হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করতে তিনি নিজেই বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও দৌড়ঝাঁপ করেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় দীর্ঘদিনের প্রত্যাশিত ভবন পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কাজ শেষ হলে অতি দ্রুত ভবনটি রোগীদের চিকিৎসাসেবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আশা করা হচ্ছে।
শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, হাসপাতালের সার্বিক পরিবেশের পরিবর্তনেও বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। হাসপাতালের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ঝোপঝাড় ও বনজঙ্গল পরিষ্কারের ব্যবস্থা করে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ সমস্যার কারণে যাতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত না হয়, সে বিষয়েও নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ।
হাসপাতালের জরুরি বিভাগ, ডেলিভারি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইপিএসের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে নিজস্ব উদ্যোগে জরুরি বিভাগের জন্য জেনারেটরের ব্যবস্থাও করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও জরুরি চিকিৎসাসেবা সচল রাখার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নতুন ভবনটি চালু করা হলে শ্যামনগরের সাধারণ মানুষ আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। বিশেষ করে প্রত্যন্ত উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ভোগান্তি অনেকটাই কমে আসবে।
হাসপাতালের এমন ইতিবাচক পরিবর্তনে স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। ডা. জিয়াউর রহমানের দিকনির্দেশনা, আন্তরিকতা ও উদ্যোগে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুনভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
পরবর্তী পোস্ট
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting