
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮ টা হইতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১১৫৯ জন ভোটারের মধ্যে ১১২৩ জন ভোটার দতাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাত ১ টার দিকে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।
নির্বাচনে সভাপতি পদে মোঃ রওশন আলী(গরুর গাড়ি প্রতিক) ৬০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মিরাজ মাহমুদ(আনারস প্রতিক) পেয়েছেন ৫০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মো. রজব আলী খাঁ (চেয়ার প্রতীক) ৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম বাবু (হরিণ প্রতিক) পেয়েছেন ৫২১ ভোট।
সহ-সভাপতি পদে ফজলুর রহমান (বাই সাইকেল প্রতিক) ৫৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জবেদ আলী (ছাতা প্রতিক) পেয়েছেন ৩৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে কবিরুল ইসলাম (ফুট বল প্রতিক) ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজর আলী খোকা (গোলাপ ফুল প্রতীক) পেয়েছেন ৪৪২ ভোট। কোষাধ্যক্ষ পদে শহিদুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আহমেদ (মোটরসাইকেল প্রতীক) পেয়েছে ৩৯৩ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ (ঘোড়া প্রতিক) ৫৯৬ ভোট, প্রচার সম্পাদক পদে মো নুরুজ্জামান ৫৯৬ ভোট,দপ্তর সম্পাদক পদে আখতারুজ্জামান ৫৩৭ ভোট, ধর্ম বিষয়ক সম্পাদক পদে আবু সাঈদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক পদে আনারুল ইসলাম ৫৬৫ ভোট, কার্যনির্বাহী সদস্য পদে আবু রায়হান ৮৪৫ ভোট,মহিদুল ইসলাম ৫১৯ ভোট ও খায়রুল ইসলাম ৪৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন

