চাঁদার টাকা না পেয়ে ব্যাবসায়ীর হাত পা ভাঙল ছাত্রদল কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দাবী মত টাকা না পেয়ে সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় এক ব্যাবসায়ীকে মারাপিটের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে শুরুত্বর আহত অবস্থায় ওই ব্যাবসায়ী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে।
আহত ব্যাবসায়ী আলমগীর হোসেন (৩৬) পাথরঘাটা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গত রোববার (১৫নভেম্বর) সন্ধ্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা চৌরাস্থা মোড়ে হামলার এ ঘটনা ঘটে ।
সামেকে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, তার ঝাউডাঙ্গা বাজারে ভাঙাড়ির দোকান আছে। পাশাপাশি তিনি পাথরঘাটা মাদক ও চোর নির্মুল কমিটির সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। ঝাউডাঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের ভাইপো বাপ্পী ৪দিন আগে দুই লাখ টাকা দাবী করে। দাবী মত টাকা না দেওয়ায় পুনরায় বাপ্পী শুক্রবার তার কাছে লোক পাঠায়।
টাকা না পেয়ে রবিবার সন্ধ্যায় ঝাউডাঙা ইউনিয়ন ছাত্রদল কর্মী শেখ আক্তারুজ্জাম বাপ্পী, তার ভাই শেখ বাবলু রহমান, একই এলাকার মিলন সরদার, সাহাদাত, আয়ুব, সামিউল, সাইদ সহ ১০/১৫ জন লোক ডেকে নিয়ে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হামলায় ডান হাত ডান পা ভেঙে গেছে ।
বিষয়টি থানায় মামলা করতে গেলে মামলা নিতে গড়িমিসি করে পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে আক্তারুজ্জামান বাপ্পী বলেন, মারপিটের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। আর তার বিরুদ্ধে যে চাঁদা দাবীর অভিযোগ করা হচ্ছে সেটি সত্য নয় বলে তিনি দাবী করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মাদক বিরোধী সমাবেশে চোরের বিচারকে কেন্দ্র করে এক ব্যাবসায়ীকে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

Recomended