
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় এক বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার তালা উপজেলার শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক ও উন্নয়ন সংস্থা আরাধনা’র সার্বিক ব্যবস্থাপনায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলার সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য, কারুশিল্প, কৃষি জীবন, বায়ান্ন, জুলাই অভ্যুত্থান, প্রকৃতিক দূর্যোগ সহ জলরঙে আঁকা শিল্পীদের নানা চিত্র প্রদর্শনীতে স্থান পায়।
এ সময় চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, তালা উপশাখা পূবালী (পিএলসি) ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং ম্যানেজার আব্দুল কাদের, আরাধনার নির্বাহী পরিচালক মোঃ মাহবুব রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশাজীবী মানুষজন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, আমাদের সংস্কৃতি, সাহিত্য ও ইতিহাসকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য অনন্য এই চিত্র প্রদর্শনীর আয়োজন। আন্তর্জাতিক পরিমন্ডলেও এ ধরণের আয়োজন বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসবে। শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্র কর্মের তিনি প্রশংসা করেন। সাতক্ষীরার কৃতি সন্তান নাজমুস সাকিব এর আঁকা বাংলাদেশের প্রকৃতিক দূর্যোগ এর উপর আঁকা চিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠ স্থান পায়।

