দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৯
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঘোনা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র উপর হামলার প্রতিবাদ সভা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৯, ২০২৩
জুলাই ৯, ২০২৩ ০ কমেন্ট 480 ভিউস

আব্দুর রশিদ: সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের ও তার সন্ত্রাসী মাফিয়া বাহিনী কর্তৃক ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র উপর নগ্ন হামলার প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জুলাই) বিকালে ঘোনা বাজারে ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার রহিলউদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোখসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার মহাসিন কবির পিন্টু, ঘোনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল করিম ও ঘোনা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুতাছিম বিল্লাহ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুখ্যাত সন্ত্রাসী আব্দুল কাদের নৌকার বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে। ওই নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ করেছে এবং নৌকায় ভোট দিয়েছে তাদের বিরুদ্ধে বারবার পরিকল্পিতভাবে একের পর এক আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবিকতায় ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী’র উপর একটি বিচার চলাকালীন সময়ে গত বৃহস্পতিবার তার মাফিয়া বাহিনী নিয়ে হামলা চালিয়েছে। কাদের চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনীর সীমাহীন চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠিত হয়ে ফুসে উঠেছে ঘোনা ইউনিয়নের মানুষ। বক্তারা প্রতিবাদ সভায় বলেন, আর একবার যদি আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপর হামলা করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেবে ঘোনা ইউনিয়নের মানুষ। কাদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীতে একজন সন্ত্রাসী আছে সে ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিক। কাদের চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন পরিষদে তার পিতার চেয়ারে বসে পিতার পৌষ্য সন্ত্রাসীদের নিয়ে ফেনসিডিল সেবন করে। ইউপি সদস্যরা প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হয়ে ওঠে। কাদের চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সবাই যেন এক একজন চেয়ারম্যান। তাদের খবরদারীতে ইউনিয়নবাসী অতিষ্ঠ। সন্ত্রাসী কাদের চেয়ারম্যান ঘোনা আওয়ামী লীগের এই প্রতিবাদ সমাবেশ বন্ধ করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে মানুষের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি ধামকি দিয়েছে। এই কাদের চেয়ারম্যান হঠাৎ করে আঙুল ছুলে কলাগাছ হয়েছে। সে চেয়ারম্যান হতে না হতেই এত অল্প দিনে বিশাল টাকার মালিক হয়েছে। তার এত টাকার উৎস কোথায় ? তার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও দুদকসহ সংশিষ্ট দপ্তরের আশু কামনা করেন বক্তারা।” এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি কামাল হোসেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর মৎস্যজীবীলীগের আহবায়ক কমিটি অনুমোদন
পরবর্তী পোস্ট
পর্যালোচনার পর বিএনপির ১২ জুলাই  সমাবেশের অনুমতি: ডিএমপি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting