কালিগঞ্জে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ সিরাজুল ইসলামের বিরুদ্ধে

‎নিজস্ব প্রতিবেদক : কালিগঞ্জের বাঁশতলা বাজারে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে সিরাজুল ইসলামের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি প্রভাব খাটিয়ে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন। এক সময়ের ট্রলি চালক সিরাজুল অবৈধ বালু উত্তোলন ও বিক্রি করে কোটি কোটি টাকার মালিক বনে গিয়েছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে টাকার বিনিময়ে অবৈধ বালু বিক্রি করে আসছে দীর্ঘবছর ধরে । আওয়ামী লীগের সময়ে অত্র অঞ্জলের সড়ক মেরামতে ঠিকাদারদের বাধ্য করতেন তার থেকে বালু কিনতে। তার থেকে বালু না কিনলে রাস্তার কাজ ও আটকায়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে তৎকালীন সময়ে। সে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছে। ‎অভিযোগ রয়েছে, এ কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক প্রভাব ও স্থানীয় একটি মহলের সহযোগিতা রয়েছে। বিশেষ করে কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সিরাজ অবৈধ বালুর কার্গো প্রতি বিএনপি নেতাদের ৩ থেকে ৫ হাজার টাকা দিয়ে থাকেন। সম্প্রতি একটি অবৈধ বালুর কার্গো জনতা আটকালে ঘটনাস্থলে মুহুর্তে হাজির হন বহিষ্কৃত বিএনপি নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সেখানে জনতার সাথে চেয়ারম্যান জাহাঙ্গীরের বালু কার্গো ছাড়াতে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। জাহাঙ্গীর ভিডিওতে বলেন কার্গো বালি ছাড়তে, না হলে জনতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী, খাল ও আশপাশের জমির ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। ‎‎

স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, সিরাজ বালু খাদক অবৈধ ভাবে বালু উত্তলোন করে বিক্রি করে আসছে দীর্ঘদিন। তৎকালীন সময়ে আওয়ামী লীগের দাপোট ব্যবসা করত প্রশাসন কে টাকা দিয়ে ম্যানেজ করে। বর্তমান সময়ে বিএনপি এক নেতার ছত্রছায়ায় ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা সরজমিনে অবৈধ বালুর কার্গো আটকালে ওই বিএনপি নেতা এসে হুমকি দিয়ে আমাদের থেকে কার্গো ছাড়িয়ে সিরাজের আস্তানায় পৌঁছে দেয়। আমরা বালু খাদক সিরাজের আইনগত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ‎‎অভিযুক্ত বিএনপি বহিষ্কৃত নেতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, সিরাজ ছাড়াও ৪ থেকে ৫ জন অবৈধ বালুর ব্যবসা করে আসছে। আমি এ বিষয়ে কিছু জানি না। সিরাজের বালি জনতার হাতে আটকালে ছাড়ানোর ঘটনায় প্রশ্ন জবাবে তিনি এড়িয়ে যান।

অভিযোগের বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, আমি সবকিছু ম্যানেজ করে বালু বিক্রি করি। বালু বিক্রি বন্ধ হলে সবাই ভাগ বন্ধ হবে। আপনি নিউজ করলে আমি আপনার বিষয়টা খেয়াল করব।

 

‎‎এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, “আমি অবৈধ বালু বিক্রি বিষয়ে জানি না। বর্তমানে কোন বালুমহল ইজারা নেই। কেউ যুদিঅবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।”

Recomended