দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৫
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামের পাহাড়তলী বাজারের মূল ফটকের বেহাল দশা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৫, ২০২০
আগস্ট ২৫, ২০২০ ০ কমেন্ট 349 ভিউস

মুরাদ হোসেন বিপ্লব: বছরের পর বছর ধরে চট্টগ্রাম পাহাড়তলী বাজারের রাস্তার বেহাল দশা। যে রাস্তাটি হচ্ছে পাহাড়তলী বাজারে প্রবেশ করার মূল ফটক। বাজারের ভিতরের রাস্তাটির প্রায় দুই কিলোমিটার। এই দুই কিলোমিটার সড়কে প্রায় সবটুকু রাস্তাই বর্তমানে খানা খন্দে ভরা। মেরামতবিহীন রাস্তাটি বৃষ্টির সময় বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা যাচ্ছে। তাতে এ পথে চলাচলে অনেক অসুবিধা দেখা দেয় বাজার করতে আসা পথচারী ও ক্রেতাদের। অথচ এ বাজারটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে সুপরিচিত। চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারের পরেই অবস্থান এ বাজারটির। কিন্তু সঠিক তত্ত্বাবধান এর অভাবে আজ মরণফাঁদে রূপ নিয়েছে সড়কটি। উক্ত বাজারটি পাহাড়তলী থানা অধীনস্থ।

এলাকার জনপ্রতিনিধিরা দীর্ঘদিন যাবৎ বাজারটি কোন প্রকার উন্নয়ন সদৃশ্য করতে সক্ষম হননি। এলাকাটি ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের আয়ত্তাধীন। উক্ত ওয়াডের্র কাউন্সিলর দায়িত্বে রয়েছেন আলহাজ্ব মোহাম্মদ সাবের আহমেদ সওদাগর। যিনি আবার পাহাড়তলী বাজার কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন দীর্ঘদিন। তারপরও কেন উক্ত বাজার সড়কের পূর্ণ সংস্কার করা হচ্ছে না এটা নিয়ে ও প্রশ্ন রয়েছে জনমনে।

এলাকাবাসীর দাবি দীর্ঘদিন যাবৎ খানা খন্দের জন্য বর্ষা মৌসুমে এই রাস্তাটি একেবারে চলার অনুপযোগী হয়ে পড়ে। দূর দূরান্ত থেকে ক্রেতাদের পড়তে হয় চরম বিপাকে। পানি আর কাদা মিশ্রিত পথ যেন কালের সাক্ষী হিসেবে থেকে যায় বাজার করতে আসা পথচারী ও ক্রেতাদের কাছে।

ব্যবসায়ীদের দাবি রাস্তা ভাঙ্গার কারণে পরিবহন যোগাযোগের ক্ষেত্রে নানান সমস্যা দেখা দিচ্ছে। মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও ঘটতে দেখা যায়। বর্ষার এই মৌসুমে অনেক ক্রেতা রাস্তার এ ধরনের সমস্যার কারণে বাজারে আসে না। এতে করে চরম বিপর্যয়ের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। ক্রেতাদের মধ্যেও এই ব্যাপার নিয়ে রয়েছে ভিন্নমুখী প্রতিক্রিয়া। একটি গুরুত্বপূর্ণ বাজারের যদি মূল ফটকের রাস্তার এই অবস্থা হয় তাহলে এখানে বাজার করা অত্যন্ত কষ্টজনক। যেহেতু এটি নগরের একটি গুরুত্বপূর্ণ বাজার তাই এই রাস্তার ও তার আশেপাশের যত রাস্তা রয়েছে এগুলো দ্রুত সংস্কার করা হলে স্বস্তি মিলবে বাজার করতে আসা ক্রেতা সাধারণের।

উক্ত বিষয়টিকে ক্ষুদ্র করে না দেখে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টিতে এনে দ্রুত সংস্কারের দাবি বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বামীকে মারপিটের প্রতিবাদ করায় তালায় গৃহবধূকে পিটিয়ে হত্যা,আটক ৪
পরবর্তী পোস্ট
কলারোয়া পৌর মেয়রের পক্ষ থেকে হ্যান্ড ওয়াশিং ডিভাইজ প্রদান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting