দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৫
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলছে

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৮, ২০২২
অক্টোবর ৮, ২০২২ ০ কমেন্ট 618 ভিউস

জাতীয় ডেস্ক: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সার্বিক পরিস্থিতি জানা এবং সামনে গাইবান্ধা উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। শনিবার সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে এই সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি স্বাগত বক্তব্যে ডিসি-এসপিদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব অনুধাবনের কথা বলেন। তিনি বলেন, “পদাধিকারবলে আপনারা জনগণের নিকট সান্নিধ্যে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার ও স্থানীয় সরকার গঠনের গুরুত্ব আপনারা নিশ্চয়ই অনুধাবন করে থাকেন। “এ সভার উদ্দেশ্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব নির্বাচন বিষয়ে আপনাদের এবং কমিশনের সমন্বিত দায়িত্ব, ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা।”

সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের এ সভায় ডাকা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক রয়েছেন সভায়। এই সভা নিয়ে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান আগে বলেছিলেন, “(ইসি) সার্বিক পরিস্থিতি সম্পর্কে মাঠের রিপোর্ট বুঝতে চায়। জেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের চ্যালেঞ্জগুলো জানতে চায়।

“আমরা যদি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটু আগে থেকে সব স্তরে কাজ শুরু করি এবং নজরদারি রাখতে পারি, তাহলে নির্বাচন পরিচালনায় সাফল্য নিশ্চিত ইনশাআল্লাহ।”

ইতোমধ্যে ১২ অক্টোবর অনুষ্ঠেয গাইবান্ধা উপ-নির্বাচন এবং ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নেতাদের ‘আচরণবিধি লঙ্ঘন’ নিয়ে সিইসির কাছে অভিযোগ করেছে জাতীয় পর্টি। এমন পরিস্থিতিতে আচরণবিধি প্রতিপালনে ইসির কঠোর অবস্থানের বিষয়টি কর্মকর্তাদের দেবে ইসি।

নির্বাচন কমিশনার আলমগীর এর আগে বলেছিলেন, “আমাদের কড়া নির্দেশ আমরা লিখিতভাবে দিয়েছি। শনিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বৈঠকে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য নির্দেশনা দেওয়া হবে একেবারে সামনাসামনি।”

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ইসির অধীনে ২০২৩ সালের শেষে বা ২০২৪ সালের জানুয়ারি সংসদ নির্বাচন হবে। এর আগে স্থানীয় সরকারের অনেক নির্বাচনও রয়েছে।

রাজনৈতিক বিতর্কের মধ্যে ইভিএমে দেড়শ আসনে ভোটের সিদ্ধান্তও রয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ করলেও বিএনপিসহ বেশ কয়েকটি দল ইসির আহ্বানে সাড়া দেয়নি।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভূমি অফিসে ছুটির দিনে অফিস করছে নায়েবের শ্যালক
পরবর্তী পোস্ট
চাঁদাবাজি বন্ধ হওয়ায় বাদীর ওপর চড়াও

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting