দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:১৭
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

ভূমি অফিসে ছুটির দিনে অফিস করছে নায়েবের শ্যালক

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৭, ২০২২
অক্টোবর ৭, ২০২২ ০ কমেন্ট 646 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন ভূমি অফিসের অভ্যন্তরে দেখা গেছে দালালের কার্যক্রম। সরকারি কার্যালয়টির চাবি ছিল আলতাফ হোসেন নামের এক দালালের কাছেই। গণমাধ্যমকর্মী দেখেই ভেতর থেকে তালা লাগিয়ে দেন তিনি। এ নিয়ে মুখ খুলছে না ভূমি অফিসের সংশ্লিষ্ট কেউই।
শুক্রবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতনদীর ক্যামেরায় ধরা পড়ে ঘটনা। ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়, ভূমি অফিসের ভেতরে কাজ করছেন দালাল আলতাফ হোসেন। গণমাধ্যমকর্মী দেখেই অফিসের ভেতর থেকে তালা লাগিয়ে দেন তিনি। বাইরে থেকে বার বার পরিচয় জানতে চাইলেও কোনো উত্তর দেননি আলতাফ।
ছুটির দিনে সরকারি অফিসে দালালের কার্যক্রমের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানকে। ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। এ নিয়ে থানার ওসি বলেন, যেহেতু অফিসটি ইউএনওর আন্ডারে সে কারণে তিনি ব্যবস্থা নিবেন। এখানে আমাদের কিছু করণীয় নেই।
সরকারি ছুটির দিনে দালাল দিয়ে অফিসের কার্যক্রম করানোর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ভূমি কর্মকর্তা আনিছুর রহমান। তিনি বলেন, আলতাফ আমার আত্মীয়, শ্যালক। সরকারি অফিসের চাবি তার কাছে কেন? এই প্রশ্নের কোনো উত্তর তিনি দিতে পারেননি। পরে তড়িঘড়ি করে অফিস থেকে আলতাফকে বের করে স্থান ত্যাগ করেন এই ভূমি কর্মকর্তা।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের এই ভূমি অফিসটিতে কেউ গেলে ঘুষ ছাড়া কোনো কাজই করা যায় না। নামজারি, খাজনা দাখিলার জন্য ১০ হাজার থেকে ২লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন কর্মকর্তা আনিছুর রহমান। ঘুষ উত্তোলনের কাজ পরিচালনার জন্য আব্দুল গফুর, হাবিবুর রহমান, আলতাফ হোসেন ও অফিসের পিওন শরিফুল ইসলামকে দিয়ে কাজ করানোর অভিযোগ আছে এই কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগীরা ঘুষ গ্রহণ ও সাধারণ মানুষদের হয়রানির বিষয়টি তালা ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস, এসিল্যান্ড রুহুল কুদ্দুসকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও জানান স্থানীয়রা।
ছুটির দিনে অফিসে দালালের উপস্থিতির বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, রোববার থেকে বৃহস্পতিবার সরকারি অফিস। এর বাইরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া অফিসে কেউ থাকার কথা নয়। দালাল অফিসের কাজ করছে এটা জেনেছি। এটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গুরুত্বের সাথে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে নায়েবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নায়েব আনিছুরকে রুখবে কে?
পরবর্তী পোস্ট
জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক চলছে

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting