দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৫
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়সারাদেশ

মণিরামপুরে কৃষকের জমি দখল করে সরকারি রাস্তা!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২, ২০২০
অক্টোবর ২, ২০২০ ০ কমেন্ট 364 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুরে কৃষকের জমি দখল করে সরকারি রাস্তা পাকাকরণের অভিযোগ উঠেছে। অভিযোগ করা হচ্ছে, রাস্তার জন্য বরাদ্দকৃত জমি ফেলে রেখে উপজেলার শেখপাড়া গ্রামের কৃষক মীর নওশের আলীর জমি দখল করে রাস্তা পাকাকরণের কাজ শুরু করছেন ঠিকাদার। এই বিষয়ে প্রতিকার চেয়ে ইউএনও ও উপজেলা প্রকৌশলী বরাবর অভিযোগ করে ফল পাননি ভুক্তভোগী কৃষক। ফলে বিচারের দাবিতে দারেদারে ঘুরছেন তিনি।

জানা যায়, খুলনা উন্নয়ন প্রকল্পের অধীনে উপজের রোহিতা মাধ্যমিক বিদ্যালয় গেট হতে রোহিতা বাজার পর্যন্ত দুই কি.মি. ২২০ মিটার কাঁচা রাস্তা এককোটি ৯৪ লাখ টাকায় পাকাকরণের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রকৌশলী অফিস। চলতি বছরের মার্চে কাজের অনুমতি পান ইমন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির পক্ষে কাজ করছেন স্থানীয় ঠিকাদার সিদ্দিক হোসেন। রাস্তাটির মাটিকাটা কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

কৃষক নওশের আলীর অভিযোগ, রাস্তা সংলগ্ন ৪৪৩ দাগে তার ৮৭ শতকের একটি মাছের ঘের রয়েছে। সরকারি জমি থাকতে সেটা রেখে তার তিন শতক জমি দখল করে রাস্তার কাজ চালছে। অথচ সরকারি জমি দখল করে রেখেছেন ইউনুস আলী নামে এক ব্যক্তি।

নওশের আলী বলেন, রাস্তার মাটিকাটার সময় স্থানীয়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছি। কোন বাধা না মেনে ঠিকাদার সিদ্দিক আমার জমির ওপর দিয়ে রাস্তা করে যাচ্ছেন। কেউ বাধা দিতে আসলে তিনি দেখে নেওয়ার হুমকি দেন। আমি বিষয়টি নিয়ে ইউএনও অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। কোন কাজ হয়নি। একদিন উপজেলা ইঞ্জিনিয়ার রাস্তা দেখতে আসেন। তিনি আমার অভিযোগের স্থানে না যেয়ে ঠিকাদারের পরামর্শে চলে আসেন।

এই বিষয়ে ঠিকাদার সিদ্দিক বলেন, কোন হুমকি দেওয়া হয়নি। যতদূর সম্ভব ওই কৃষকের জমি বাঁচিয়ে রাস্তা করার চেষ্টা করব।

ইউএনও সৈয়দ জাকির হাসান বলেন, রাস্তার বিষয়ে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিতে ইঞ্জিনিয়ার অফিসকে বলা হয়েছে।

মণিরামপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, রাস্তাটি বহুপুরোনো। কাঁচা রাস্তা যেভাবে ছিল সেই হিসেবে রাস্তার টেন্ডার হয়েছে। প্রাক্কলন হিসেবে রাস্তার কাজ হবে। তবে স্থানীয় মেম্বর চেয়ারম্যান যদি রাস্তাটি সরিয়ে বাঁধাই করে দেন তাহলে সেই অনুযায়ী রাস্তা করা সম্ভব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪ দালাল ২ খদ্দেরসহ ৩ নারী আটক
পরবর্তী পোস্ট
পৌর ৪ নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting