দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৪
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন তদন্তের দাবিতে শোকস্তব্ধ গাবুরা

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২২, ২০২৬
সেপ্টেম্বর ২২, ২০২৬ ০ কমেন্ট 14 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সংসদ সদস্যের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পর গভীর রাতে ট্রলারে করে নিজ গ্রামে পৌঁছায় মরিয়ম খাতুনের মরদেহ। চরম দুঃখ কষ্ট বা বেদনায় চোখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

রোববার ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মর্গে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে রাত প্রায় ১১টার দিকে ট্রলারে করে তাঁর মরদেহ শ্যামনগরের গাবুরা ইউনিয়নের সরদার পাড়ায় পৌঁছায়। মরদেহ আসার খবর পেয়ে নদীর তীরে বিপুলসংখ্যক স্বজন ও স্থানীয় বাসিন্দা জড়ো হন। বাড়িতে নেওয়ার পর স্বজনরা তাঁর গোসল ও কাফনের ব্যবস্থা করেন।

পরে রাত ১২টার দিকে গাবুরা পশ্চিম পাড়া সরদার বাড়ি জামে মসজিদের পাশে মরিয়মের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা। জানাজা শেষে রাত ১২টা ৪০ মিনিটের দিকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা শেষে গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) গোলাম মোস্তফা বলেন, “মরিয়ম অত্যন্ত কম বয়সী একটি মেয়ে, আমার মেয়ের চেয়েও ছোট। আজ তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা হতভম্ব ও শোকাহত। এত গভীর রাতেও তার জানাজায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসত।” তিনি মরিয়মের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আরজ জানান।

জানাজা পরিচালনাকারী শিক্ষক মাওলানা নুরুল হুদা বলেন, “গভীর রজনীতেও এলাকাবাসী জানাজায় অংশ নিয়েছেন। মরিয়মের মরদেহ ঢাকা থেকে এনে দাফন-কাফনের পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এদিকে মরিয়মের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর নিজ এলাকা গাবুরায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশের পাশাপাশি এই মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এ ঘটনায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ করছে আরিফা- আমজিয়া, কর্তৃপক্ষ নীরব

রিলেটেড পোস্ট

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting