দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০০
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল
পাটকেলঘাটায় সিভিল সার্জনের অভিযানে প্রতারক ম্যানেজার গ্রেপ্তারের নির্দেশ
পাইকগাছায় পুলিশের বড় সাফল্য: ৪৮ ঘণ্টায় চোর, ডাকাত,...
সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে
দেবহাটায় জামাত নেতার স্ত্রী’র মৃত্যুতে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন মালেক গাজী

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৯, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ০ কমেন্ট 12 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: হাইকোর্টের আদেশে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব নেন।

বিদ্যালয়ে পৌঁছে সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলামকে হাইকোর্টের আদেশের কপি দেখান মালেক গাজী। পরে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে নিজ আসনে বসেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

এ সময় তাঁকে স্বাগত জানাতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন। দীর্ঘদিন পর প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কয়েকজন অভিভাবককেও এ সময় বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়।

এক শিক্ষার্থী বলেন, “স্যারকে আবার স্কুলে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত। তিনি আমাদের পড়াশোনার বিষয়ে সবসময় খোঁজখবর নিতেন এবং উৎসাহ দিতেন। স্যার না থাকায় আমরা তাঁকে অনেক মিস করেছি। আজ তাঁকে আবার নিজের কক্ষে দেখে খুব ভালো লাগছে।”

দায়িত্ব গ্রহণের পর প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী বলেন, “আদালতের প্রতি আমি শ্রদ্ধাশীল। হাইকোর্টের আদেশের পর আজ পুনরায় দায়িত্ব গ্রহণ করেছি। দীর্ঘদিন পর শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। সবাইকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে কাজ করতে চাই।”

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তের পর গত ১৬ আগস্ট প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজীকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানি শেষে গত ২২ সেপ্টেম্বর হাইকোর্ট ১৬ আগস্টের সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়।

আদালতের ওই আদেশের পর মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হয়ে আদেশের কপি দেখিয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন মালেক গাজী। পরে তিনি নিজ দাপ্তরিক কক্ষে বসে নিয়মিত কার্যক্রম শুরু

করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের ১০ পিচ স্বর্ণেরবার ছিনতাই

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা ডিবি পরিদর্শনে পুলিশ সুপার

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

চিকিৎসা শুধু কনসাল্টেন্সি নয়, চাই চিকিৎসক–রোগীর কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

সাতক্ষীরা পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিল নিয়ে গ্রাহকের অভিযোগ

সেপ্টেম্বর ২৭, ২০২৬

যুবদল নেতার কোটি টাকার ৮ টি স্বর্ণের বার...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting