দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছাসারাদেশ

পাইকগাছার ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ভেড়িবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৪, ২০২২
আগস্ট ১৪, ২০২২ ০ কমেন্ট 467 ভিউস

পাইকগাছা প্রতিবেদক: পাইকগাছা সোলাদানা ইউনিয়নের বয়ারঝাঁপা পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। অনেক বাড়িতে পানি ঢুকে পড়েছে। রবিবার দুপুরে প্রবল জোয়ারে উপজেলার সোলাদানা ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের ২৩নং পোল্ডারের বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার প্রায় ৩০ ফুট ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে কয়েক শত ছোট বড় মৎস্য ঘের তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে জোয়ারে শিবসা নদীর পানি স্বভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাধঁ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। পানিতে ভেসে গেছে কয়েকশত ছোটবড় মৎস্য ঘের। আমরা এলাকাবাসী বাঁধের পাশে অপেক্ষা করছি, ভাঁটার সময়ে বাঁধ নির্মানের কাজে নেমে পড়বো। তিনি আরো বলেন, বাঁধ নির্মাণ সম্ভব না হলে রাতের জোয়ারে এ ইউনিয়নের প্রায় ৫ গ্রাম পানিতে তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, আমার ইউনিয়নের শিবসা নদীর তীরবর্তী বয়ারঝাঁপা এলাকায় ভাঙ্গাহাড়িয়া নামক স্থানে ওয়াপদার ভেড়িবাধটি ভেঙে গিয়ে প্লাবিত হয়েছে। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্লাবিত এলাকা পরিদর্শন করেছি। ভাটার সময় উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে আমি সহ স্হানীয় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ভেড়িবাধটির মেরামতে নেমে পড়বো বলে আশা করছি। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান,বাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে আমি সহ পাওবো’র প্রতিনিধিরা প্লাবিত এলাকায় যাই এবং উপজেলা প্রশাসনের তত্বাবধায়নে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরবরাহকৃত প্রয়োজনীয় সরঞ্জামাদির মাধ্যমে কাজ করে ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিকভাবে মেরামত করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, প্রবাল জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের ঝুঁকিপূর্ণ ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করেছে, ভাঁটার সময় বাঁধের কাজ শুরু করা হবে। বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় জিনিস পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা স্থলবন্দর আমদানি-রফতারিকারক এসোসিয়েশনের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন
পরবর্তী পোস্ট
কপিলমুনিতে বিদ্যৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রিলেটেড পোস্ট

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে ‘হিট অ্যাকশন ডে’ উদযাপিত...

জুলাই ৩০, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী...

জুলাই ৩০, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting