দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:১২
সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

জাটকা ও পঁচা ইলিশে সাতক্ষীরার বাজার সয়লাব

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২০
সেপ্টেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 461 ভিউস

আহাদুর রহমান: মাছে ভাতে বাঙালী। বাঙালির চিত্তের সাথে মাছের সম্পর্ক বহুদিনের। ইলিশ মাছ দেখলেই এ জাতির জিবে পানি টলটল করে। বেশ কিছু দিন ইলিশের গায়ে আগুন লাগলেও প্রজণন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ইলিশের উৎপাদন বাড়ছে। সেই সাথে কমছে দাম। তাই প্রত্যেকেই তার সাধ্য মত কিনছে ইলিশ মাছ। কিন্তু সাতক্ষীরা বড়বাজারের কিছু অসাধু ব্যবসায়ী এই ইলিশ নিয়েও কারসাজি করছেন। টাটকা ইলিশ দেখিয়ে বরফ ও লবন দিয়ে শক্তকরা পঁচা ইলিশ ক্রেতাদের গছিয়ে দিচ্ছেন তারা। এ ছাড়াও প্রচুর পরিমানে জাটকাও বিক্রি হচ্ছে। ২৫ সেন্টিমিটার বা প্রায় ১০ ইঞ্চি সাইজের নিচে সকল ইলিশই জাটকা। তবে বাজারে ৬-৯ ইঞ্চির ইলিশ দেদারছে বিক্রি হচ্ছে।

বড়বাজার মাছের চালনিতে বিক্রি হচ্ছে আধা পঁচা জাটকা।

বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। গত ২৪ জুলাই থেকে আবার ইলিশ আহরণ শুরু হয়। এরপরই ধীরে ধীরে কমতে শুরু করে ইলিশের দাম। যা বর্তমানে সর্বনিম্ন। নিম্নবিত্ত বা মধ্যবিত্তের সাধ্যের বাইরে থাকা ইলিশের দাম এখন কিছুটা কম হওয়ায় অনেকেই কিনছে ইলিশ। কিন্তু কৌশলে ব্যবসায়ীরা পঁচা ইলিশে গছিয়ে দিচ্ছেন ক্রেতাদের। চটকদার মাইকিং আর দামে সস্তা দেখিয়ে পঁচা ইলিশ কিনে নিতে ক্রেতাদের উদ্বুদ্ধ করছে মাছ ব্যবসায়ীরা। আর নজরদারির অভাবে এ সংকট এখন প্রকট।
সাতক্ষীরা শহরের বড়বাজারে কৌশলে জাটকাসহ বরফ ও লবন দিয়ে শক্ত করা পঁচা ইলিশ দেদারছে বিক্রি করা হচ্ছে। এ মাছ কিনে ক্রেতারা ঠকছে। কারণ শক্ত দেখে মাছ কেনার পর বাড়িতে নিয়ে কোটার সময় ধরা পড়ছে মাছটি পঁচা। যা খেয়ে ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কয়েকজন ক্রেতার সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে বাজারে টাটকা মাছের সাথে বরফ দেয়া মাছ বিক্রি হচ্ছেও বলে জানান কয়েকজন মাছ ব্যবসায়ী।

আলমগীর হোসেন নামের এক ক্রেতা সাতনদীকে জানান, গত কয়েকদিন আগে বরিশালের ইলিশের মাইকিং শুনে বাজার থেকে ইলিশ নিয়ে আসি। দামও মাছের সাইজের থেকে কম ছিল। কিন্তু বাসায় এসে মাছ কুটে দেখি ইলিশটি পঁচা।

ইলিশের বাজার।

ভ্যান চালক রহমান সাতনদীকে জানান, কাল সন্ধ্যায় বড়বাজার থেকে ইলিশ কিনেছিলাম। ছোট সাইজের ইলিশ ২৫০টাকা করে নিয়েছিল। বাসায় যেয়ে দেখি ইলিশগুলো পঁচা।

বাবু নামের আরেক ক্রেতা সাতনদীকে জানান, বাজারের ইলিশ বরফ ছাড়িয়ে ৫-১০ মিনিট রাখলেই পঁচা দূর্গন্ধ বের হচ্ছে। তাই ইলিশ খুব সাবধানে কিনছি। সেই সাথে আবার ফরমালিনেরও ভয় আছে।

সাজ্জাদুর নামে এক বিক্রেতা সাতনদীকে জানান, কখনোই বাজারে বরিশালের ইলিশ মাছ পাওয়া যায় না। ভোলা, চট্টগ্রাম থেকে মাছ আনা হয়। দোকানদাররা ক্রেতাদের সাথে মিথ্যা বলে বরিশালের মাছ হিসেবে বিক্রি করেন।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান সাতনদীকে জানান, আমরা সুনির্দিষ্ট তথ্যের অভাবে অভিযান পরিচালনা করতে পারিনা। তবে এ বিষয়ে অতিদ্রুুত খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী সাতনদীকে জানান, বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটকে জানিয়ে আমি এখনই ব্যবস্থা গ্রহণ করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুতিনের ভ্যাকসিনে আস্থা নেই স্বয়ং রুশ নাগরিকদেরই!
পরবর্তী পোস্ট
ইউএনও ওয়াহিদা’র উপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...

জুন ১৩, ২০২৬

সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জুন ১৩, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...

জুন ১১, ২০২৬

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting