দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:১৪
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পুতিনের ভ্যাকসিনে আস্থা নেই স্বয়ং রুশ নাগরিকদেরই!

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২০
সেপ্টেম্বর ৮, ২০২০ ০ কমেন্ট 350 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয়, খোদ রুশ নাগরিকদের মধ্যেই রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন গ্রহণের আগ্রহ দেখা যাচ্ছে না। স্পুটনিক–ভি নামের করোনা ভ্যাকসিনটি প্রয়োগের জন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক, চিকিৎসক ও সন্মুখ সারির কর্মীদের বেছে নেওয়া হলেও তাতে তেমন একটা সাড়া মিলছে না। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। সোভিয়েত স্যাটেলাইটের নামে ভ্যাকসিনটির নামকরণ করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। মেয়ের শরীরের তাপমা্ত্রা খানিক বেড়ে গিয়েছিল, তবে অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। রাশিয়ার কাজের গতি এবং পর্যাপ্ত তথ্য প্রকাশ ছাড়াই ভ্যাকসিন অনুমোদন হয়েছে বলে দাবি উদ্বিগ্নদের। জার্মানি, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

এরমধ্যেই সিএনএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখনও তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ না হওয়া স্পুটনিক ভি ভ্যাকসিন নিয়ে রুশ নাগরিকদের মধ্যেই অনাস্থা রয়েছে।

করোনা পরিস্থিতিকে কেন্দ্র করে গত মা্র্চ থেকে রাশিয়ার স্কুলগুলো বন্ধ ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে সেগুলো খুলে দেওয়া হয়েছে। একইদিনে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। সবার আগে রাশিয়ার নতুন করোনা ভ্যাকসিনের সুবিধা ভোগ করবেন সেখানকার শিক্ষকরা। কারণ প্রতিদিনই তাদেরকে শত শত শিশুর সংস্পর্শে আসতে হবে। তবে সিএনএন বলছে, এখন পর্যন্ত বলতে গেলে একজন শিক্ষকও ভ্যাকসিন গ্রহণের প্রস্তাবে সাড়া দেননি।

রাশিয়ার শিক্ষকদের সংগঠন ‘উচিটেল’ সরকার অনুমোদিত ভ্যাকসিন প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে অনলাইন পিটিশন চালু করেছে। নিরাপত্তাগত কারণ দেখিয়ে তারা দাবি করেছে, বর্তমানে ভ্যাকসিন গ্রহণের বিষয়টি ঐচ্ছিক রাখা হয়েছে; চূড়ান্ত ট্রায়াল শেষ হওয়ার আগে এটি যেন বাধ্যতামূলক না করা হয়।

‘উচিটেল’ এর কো-চেয়ারম্যান ম্যারিনা বালুয়েভা পিটিশনকে সতর্কতামূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি নিয়ে উদ্বেগের বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, এটা জানা কথা যে বিদেশে তৈরি ভ্যাকসিনের তুলনায় দেশে তৈরি ভ্যাকসিনের গুণগত মান খারাপ হয়। আরেকটি কারণ হচ্ছে, আমাদের ভ্যাকসিন ট্রেনের গতিতে বানানো হয়েছে। খুব তাড়াহুড়া করে বানানো হয়েছে এটি।

বালুয়েভার আশঙ্কা, কর্তৃপক্ষ যার যার ইচ্ছার ভিত্তিতে ভ্যাকসিনটি গ্রহণের কথা বললেও বাস্তব চিত্রি ভিন্ন হতে পারে। তিনি জানান, ভ্যাকসিন গ্রহণে জোর জবরদস্তির শিকার হওয়ার কোনও অভিযোগ এখনও শিক্ষকদের কাছ থেকে পাননি। তবে অতীত অভিজ্ঞতার আলোকে এমনটা আশঙ্কা করছেন তিনি। যারা ভ্যাকসিন গ্রহণ করবেন না তাদের বিভিন্ন সুবিধা পাওয়া না পাওয়ার বিষযটি প্রধান শিক্ষকের উপর নির্ভর করবে। কারণ অনেক স্কুলেই ইনটেনসিভ বোনাস ব্যবস্থা চালু আছে। শারীরিক সুস্থতার ভিত্তিতে এ বোনাস দেওয়া হয়ে থাকে। ভ্যাকসিন না নিলে সে বোনাস থেকে বঞ্চিত হতে পারেন কোনও কোনও শিক্ষক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনায় আক্রান্ত পৌনে ৩ কোটি, মৃত প্রায় ৯ লাখ
পরবর্তী পোস্ট
জাটকা ও পঁচা ইলিশে সাতক্ষীরার বাজার সয়লাব

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting