মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নানা অনিয়ম, দুর্নীতি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে প্রতিকার দাবী করে লিখিত আবেদন করা হয়েছে।
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের হাফিজুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগ ও ভুক্তভোগিসূত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমপ্লেক্স ক্যাম্পাস অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে রোগি ও রোগির স্বজনদের দুর্গতির সৃষ্টি হয়েছে। হাসপাতালের বাইরের পরিবেশ বর্ষা মৌসুমে ছিল খুবই নাজুক, মশা জন্মের অভয় আশ্রম ও দুর্গন্ধে ছিল পরিবেশ দুষিত। হাসপাতালের রোগিদের থাকার কক্ষ নোঙরা কম থাকলেও টয়লেট ও বেসিং ব্যবহার কষ্টকর। পাকঘরের অবস্থাও ভাল নয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ গোলদার রূঢ় স্বভাবের, দুর্নীতি পরায়ন, অসদাচরণকারী, কর্মস্থলে ইচ্ছেমত যাতয়াত, মানুষের সাথে দুর্ব্যবহার করা, খাদ্য সরবরাহের ঠিকাদারের কাছ থেকে ঘুষ দাবী ও হাসপাতালের ঔষধ নয়ছয় করার অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের এ্যাম্বুলেন্স ব্যবহারে ড্রাইভারের মাধ্যমে নির্দ্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। সরকারি রেট অনুয়ায়ী প্রতি কিঃমিঃ ১০ টাকা হারে ভাড়া থাকলেও নানা তালবাহনা করে টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগ রয়েছে। আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স হতে সাতক্ষীরা হাসপাতালে সর্বোচ্চ ভাড়া ৩০০ টাকা, আর যাতয়াত খরচ ধরলে ৬০০ টাকা। কিন্তু ৮০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ রয়েছে। রোগিরা হাসপাতালে গিয়ে ঠিকভাবে ঔষধ পায়না, মাসের শুরুতেই ঔষধ ফুরিয়ে যায়, আবার কখনো কখনো বিশেষ শ্রেণির মানুষের পকেটে বড় সংখ্যার ওষুধ বিতরণ হয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো দেখভালেও রয়েছে নানা অনিয়ম। অভিযোগ রয়েছে, সাতক্ষীরা থেকে আশাশুনি যাতয়াতের সময় এবং উপজেলা থেকে কোন কাজে যাওয়ার পথে মাঝে মধ্যে ২/১টি ক্লিনিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদধুলি পড়ে থাকে। অভিযোগ আছে, উপজেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিকে তার পদছায়া পড়েনি। সাংবাদিকদের পক্ষ থেকে এমনই যাতয়াত সুবিধা বেশকিছু ক্লিনিকে যোগাযোগ করা হয়। তাদের থেকে পাওয়া তথ্যে দেখাযায় প্রত্যান্ত এলাকার কোন ক্লিনিকে গমন দূরের কথা যোগাযোগের পথের অধিকাংশ ক্লিনিকে ডাঃ নীতিশ গোলদার যাননি। অভিযোগ রয়েছে বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক চরম অনিয়মের মধ্যে চলে আসলেও কোন প্রতিকার হয়নি। এলাকাবাসী বারবার অভিযোগ করলেও প্রতিকার পায়নি এবং চিকিৎসা সেবার প্রতিকারে অভিযোগ করতে গেলে উল্টো মামলা করার হুমকী দিয়ে থাকে বলে দাবী করেন। এছাড়া হাসপাতালের কোয়াটারে না থেকেও বাসা ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
আশাশুনি হাসপাতালে রোগি ভর্তির সুবাধে অভিজ্ঞতা বর্ণনা করে আশাশুনির মোসাদ্দেক হোসেন বলেন, হাসপাতালে ডাক্তার দেখিয়ে স্লিপ/টোকেন নিয়ে কয়েকবার কাউন্টারে ওষুধ আনতে গিয়ে ওষুধ না পেয়ে ফিরে আসতে হয়েছে। বলা হয় ওষুধ ফুরিয়ে গেছে। ওষুধ না থাকলে ডাক্তার সাহেব লিখলেন কেন প্রশ্নের সন্তোষ জনক জবাব পায়নি। তিনি আরও বলেন, ওষুধ মাসের ১৫ তারিখের মধ্যে শেষ হয়ে যায়। ফলে বাকী ১৫ দিন রোগিদের ভোগান্তি লেগে যায়। ওষুধ নাই বললেও টোকেন ঠিকই রেখে দেয়া হয়।
এব্যাপারে ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগের কোন সত্যতা নেই। আপনারা অফিসে আসলে বিস্তারিত বলতে পারবো।
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা, ড্রেজার জব্দ
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাংলা জামতলা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৭(ক) ও ১৫(১) ধারা অনুযায়ী রফিকুল এন্ড ব্রাদার্সের আশিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের ঘরবাড়ি, আবাদি জমি ও গ্রামীণ রাস্তাঘাট নদীগর্ভে বা ধসে পড়ার চরম ঝুঁকিতে পড়েছিল। এলাকাবাসীর বারবার অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রেজার মেশিন বন্ধ করেন এবং জড়িতদের হাতেনাতে আটক করেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু জানান, ড্রেজার বা যেকোনো অবৈধ পন্থায় বালুমহাল ও মাটি উত্তোলন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পত্তি সুরক্ষায় দেবহাটা উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের সময়োপযোগী এই কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন নাংলা এলাকার সাধারণ মানুষ।
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
নিজস্ব প্রতিবেদক : পাটকেলঘাটার দক্ষিণ সারসা এলাকায় সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দখল করে মসজিদ নির্মাণ এবং অবশিষ্ট অংশে ওজুখানা নির্মাণ করে এক চিকিৎসক সহ তার স্ব-পরিবারের উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ উঠেছে ।এতে একটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা । এই ঘটনার প্রতিকার চেয়ে দক্ষিণ সারসা গ্রামের মো. রফিকুল ইসলাম পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে তিনি একই এরাকার আব্দুল কুদ্দুস গাজী (৫০) ও মামুন দফাদার (৩৫) নামের দুই ব্যক্তিকে বিবাদী করেছেন।
লিখিত অভিযোগে রফিকুল ইসলাম বলেন, ১৯৮৫ সালে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কুটিঘাটা বাজার এলাকায় ১৪ শতক জমি কিনে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। বর্তমানে ওই বাড়িতে তাঁদের পরিবারের প্রায় ৫০ জন সদস্য বসবাস করেন। বাড়ির উত্তর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ পাশে একটি মসজিদ রয়েছে।বিদ্যালয় ও মসজিদের মাঝ বরাবর ১৯৬২ সালের সরকারি রেকর্ডভুক্ত প্রায় ১৮ ফুট প্রশস্ত একটি রাস্তা রয়েছে। ওই রাস্তার আনুমানিক ১৫ ফুট জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। এখন অবশিষ্ট রাস্তার অংশেও মসজিদ কমিটি জোর করে ওজুখানা নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম আরো বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং মসজিদের পাশে ওজুখানা নির্মাণ করা হলে তাঁদের বাড়ি থেকে বের হওয়ার পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতে পরিবারের সদস্যদের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হবে। অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে বাড়ি থেকে বের হওয়ার জন্য অন্তত একটি ভ্যান চলাচলের মতো জায়গা রাখার অনুরোধ করা হয়েছিল। মসজিদ কমিটির অধিকাংশ সদস্য এতে সম্মতি দিলেও অভিযুক্ত দুই ব্যক্তি এতে সম্মত হননি। তাঁর দাবি, মসজিদ কমিটির অধিকাংশ সদস্য ও স্থানীয় লোকজন তাঁর পরিবারের যাতায়াতের জন্য রাস্তা রাখার পক্ষে রয়েছেন।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে প্রয়োজনিয় ব্যাবস্থা নেওয়া হবে ।
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ করে কাবিটার বিল উত্তোলনের অভিযোগ মেম্বারের বিরুদ্ধে
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
কলারোয়া প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ইয়াবাসহ আটকের পর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কলারোয়া থানা পুলিশ ও সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদেরকে এ কারাদণ্ড ও জরিমানা করা হয়।
উপজেলার সীমান্তবর্তী চন্দনপুরে ইয়াবা সেবনরত অবস্থায় আবু সাঈদ (৪৫), সাইফুল ইসলাম (১৯), সবুজ হোসেন (২৪), শরিফুল ইসলাম (২৭) ও আতিকুর রহমান (২৬)-কে আটক করা হয়। এদের মধ্যে ১৯ বছর বয়সী সাইফুলের বাড়ি যশোরের শার্শা থানার কায়বা গ্রামে। অপর চার জনের প্রত্যেকেরই বাড়ি কলারোয়ার চন্দনপুরে। তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবু সাঈদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর চারজনকে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন আকবরসহ পুলিশ ও সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি টিটু, মামুন সম্পাদক
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক ও সামাজিক পদক্ষেপ
সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলার পৌর এলাকা (যেমন: সুলতানপুর, ইটাগাছা, কাটিয়া, কদমতলা) এবং উপজেলা সদরগুলোতে ‘কিশোর গ্যাং’-এর তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। মূলত ১৪ থেকে ২০ বছর বয়সী কিশোর-যুবকরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্যক্ত করা, তুচ্ছ ঘটনায় দলবেঁধে মারামারি, স্থানীয় দোকানে চাঁদাবাজি, মোটরসাইকেলে বেপরোয়া মহড়া এবং মাদক সেবন ও কারবারের সাথে এরা জড়িয়ে পড়ছে। সোশ্যাল মিডিয়া (যেমন: ফেসবুক গ্রুপ, টিকটক, রিলস) ব্যবহার করে দলগত পরিচিতি তৈরি ও আধিপত্য বিস্তারের প্রবণতা তাদের অপরাধপ্রবণ করে তুলছে।
কিশোর গ্যাং বৃদ্ধির মূল কারণসমূহ:
পারিবারিক সচেতনতার অভাব: অভিভাবকদের অপ্রতুল তদারকি এবং সন্তানদের চলাফেরায় খেয়াল না রাখা।
মাদক ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের অপব্যবহার: সীমান্ত এলাকা হওয়ার কারণে সাতক্ষীরায় মাদকের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি ফ্যান্টাসি তৈরি হওয়া।
রাজনৈতিক ও স্থানীয় বড় ভাইদের আশ্রয়-প্রশ্রয়: স্থানীয় প্রভাবশালী ও তথাকথিত ‘বড় ভাই’দের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে কিশোরদের ব্যবহার করা।
বিনোদনের অভাব: খেলার মাঠের অভাব এবং সুস্থ সামাজিক-সাংস্কৃতিক চর্চার ঘাটতি।
সাতক্ষীরায় কিশোর গ্যাং উত্তরণে করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ:কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে শুধুমাত্র আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সমন্বিত ও বহুমুখী পরিকল্পনা।
প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ
১. শহরের গুরুত্বপূর্ণ মোড়, স্কুল-কলেজের সীমানা এলাকা, পার্ক ও নির্জন স্থানগুলোতে নিয়মিত পুলিশি টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো।সন্ধ্যার পর নির্দিষ্ট কারণ ছাড়া কিশোরদের মোড়ে মোড়ে আড্ডা দেওয়া বন্ধ করা।
২. সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক এলাকার চিহ্নিত গ্যাংগুলোর তালিকা তৈরি করা এবং তাদের নেতৃত্বদাতাদের (তথা তথাকথিত ‘বড় ভাই’) চিহ্নিত করে আইনের আওতায় আনা।
৩. সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় সাতক্ষীরায় মাদকের সরবরাহ বন্ধে বিজিবি ও কোস্ট গার্ডের সহায়তায় মাদকবিরোধী জিরো-টলারেন্স অভিযান জোরদার করা।
পারিবারিক ও সামাজিক পদক্ষেপ
১.সন্তান রাতে কখন বাড়ি ফিরছে, কার সাথে মিশছে এবং অতিরিক্ত অর্থের ব্যবহার করছে কি না—তা নিয়মিত তদারকি করা।
সন্তানকে ডিভাইসমুক্ত রাখতে পরিবারে গুণগত সময় দেওয়া।
২.প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ‘কিশোর অপরাধ প্রতিরোধ কমিটি’ গঠন করা, যেখানে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কাউন্সিলর/ইউপি সদস্য ও অভিভাবকরা যুক্ত থাকবেন।
শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পদক্ষেপ
১.সাতক্ষীরার স্কুল-কলেজগুলোতে নিয়ম করে কিশোর অপরাধ ও মাদকের কুফল সংক্রান্ত সচেতনতামূলক ওয়ার্কশপ এবং কাউন্সেলিং সেশনের আয়োজন করা।
২.সাতক্ষীরা স্টেডিয়াম, জেলা পরিষদ মাঠ এবং বিভিন্ন বিদ্যালয় মাঠে নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা এবং কিশোরদের জেলা শিল্পকলা ও স্কাউটিং কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা।
সংশোধনমূলক ও সাইকোলজিক্যাল পদক্ষেপ
প্রথমবার অপরাধে জড়িতদের সরাসরি অপরাধী হিসেবে চিহ্নিত না করে প্রবেশন (Probation) এবং মানসিক কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরানোর সুযোগ সৃষ্টি করা।
উপসংহার:
কিশোর গ্যাং কোনো স্থায়ী সমস্যা নয়; বরং এটি সামাজিক অসচেতনতা ও ভুল দিকনির্দেশনার ফসল। সাতক্ষীরা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ পদক্ষেপই পারে আমাদের তরুণ প্রজন্মকে অপরাধের পথ থেকে ফিরিয়ে এনে একটি নিরাপদ ও শান্তিময় সাতক্ষীরা গড়ে তুলতে।
প্রতিবেদক: মোঃ মাসুদ রানাএমএসসি ( পদার্থ বিজ্ঞান)









