Home Blog Page 25

আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

0

আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার (১১ অক্টোবর) আদালতে প্রেরন করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে রবিউল সরদার (৬৫) শরিবার দুপুর ১ টার দিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে নিজের ফার্নিচারের দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং- ২০২৫) এর ৯(১) ধারায় ২৫ নং ধর্ষণ মামলা রুজু হয়।

 

অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই আনজির সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউল সরদারকে গুনাকরকাটি এলাকা থেকে গ্রেপ্তার করেন।

 

পৃথক অভিযানে পুলিশ আশাশুনি থানার মামলা নং-২৫, তারিখ ২৩/৭/২৬ মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে বাইনতলা গ্রামের মিজানুর মোল্যার ছেলে মাসুম মোল্লাকে এবং ওয়ারেন্টমূলে গোদাড়া গ্রামের ইউসুফ পাড়ের ছেলে নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

0

মেহেদী হাসান, খুলনা থেকে: নীল আকাশে সাদা মেঘের ভেলা, মৃদু বাতাসে দুলছে সারি সারি শুভ্র কাশফুল। কোথাও পরিবার নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছেন একান্ত কিছু মুহূর্ত। কারও হাতে মোবাইল ফোন, কেউ ব্যস্ত ক্যামেরায় স্মৃতি ধরে রাখতে। শরতের এমন মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ খুলনাবাসী। নগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকা যেন হয়ে উঠেছে কাশফুলের রাজ্য যেখানে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজছেন ব্যস্ত নগরজীবনের মানুষ।

শরৎ এলেই বাংলার প্রকৃতিতে দেখা মেলে কাশফুলের শুভ্র আয়োজন। নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দোল খাওয়া কাশফুলের মিতালি মন ছুঁয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। সেই সৌন্দর্য উপভোগ করতে এখন দূরে কোথাও ছুটে যেতে হচ্ছে না খুলনাবাসীকে। নগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকার বিস্তীর্ণ জায়গাজুড়ে ফুটে থাকা কাশফুলই তৈরি করেছে গ্রামবাংলার শরতের এক অনন্য আবহ।

শরতের কোমল রোদে কাশফুলের শুভ্রতা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বাতাসে দুলতে থাকা ফুলের সারি আর চারপাশের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। শহরের ব্যস্ততা, যানবাহনের শব্দ আর প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পেয়ে খুশি তাঁরা।

দর্শনার্থী শেখ বাপ্পি বলেন, সারাদিন অফিসের ব্যস্ততা শেষে বাসায় ফেরার পথে বাতাসে দুলতে থাকা কাশফুলের সৌন্দর্য দেখে এখানে চলে এসেছি। শহরের ব্যস্ত জীবনে এমন পরিবেশে কিছুক্ষণ সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সব ক্লান্তি যেন কিছুটা ভুলে থাকা যায়।

দর্শনার্থী পারভেজ হাওলাদার বলেন, এর আগেও এখানে কাশফুল দেখতে এসেছিলাম। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লেগেছিল। তাই এবার পরিবারের সবাইকে নিয়ে এসেছি, যেন তাঁরাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। পরিবারের সঙ্গে এমন পরিবেশে সময় কাটানো সত্যিই আনন্দের।

বাবার সঙ্গে ঘুরতে এসে আনন্দে মেতে উঠেছে ১০ বছর বয়সী রূপকথা। এখানকার পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে সে বলে, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। সবাই ছবি তুলছে, আমিও ছবি তুলেছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর।

এদিকে, কাশফুলের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত স্মৃতি নামের এক তরুণী। পছন্দের মুহূর্তগুলো ফ্রেমে ধরে রাখছিলেন তিনি। চারপাশের শুভ্র কাশফুল আর মনোরম পরিবেশ উপভোগ করতে এসে তাঁরও ভালো লাগছে জায়গাটি।

দর্শনার্থীদের আনাগোনায় কেডিএ ময়ূর আবাসিক এলাকার কাশফুলঘেরা জায়গাটি হয়ে উঠেছে শরৎ উপভোগের আকর্ষণীয় স্থান। কেউ ছবি তুলছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে হাঁটছেন, আবার কেউ প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। শিশুদের উচ্ছ্বাস আর তরুণ-তরুণীদের ছবি তোলার ব্যস্ততায় মুখর হয়ে উঠছে কাশফুলের চারপাশ।

শুধু সৌন্দর্য উপভোগ নয়, নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগও এনে দিয়েছে প্রকৃতির এই আয়োজন। ব্যস্ততার ভিড়ে এমন ছোট ছোট মুহূর্তই অনেকের কাছে হয়ে উঠছে আনন্দ ও প্রশান্তির উৎস।

শহরের বুকেই শরতের এই শুভ্র আয়োজন যেন খুলনাবাসীকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে ফেরার কথা। নীল আকাশের নিচে দুলতে থাকা কাশফুলের সারি তাই শুধু সৌন্দর্যের হাতছানি নয়, ব্যস্ত জীবনে একটু স্বস্তি খুঁজে নেওয়ারও উপলক্ষ। আর সেই স্বস্তির টানেই পরিবার, বন্ধু ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে কাশফুলের রাজ্যে ছুটে আসছেন নগরবাসী।

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মোমিনুর  রহমান মনা (৫৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার  দিবাগত রাতে তা  নিজ বাড়ি থেকে আটক করা হয়।  আটককৃত মনা বাইগুনি গ্রামের মৃত  সরফরাজ মোড়লের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান,  মনা দীর্ঘ দিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছে এমন খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে  তার বাড়িতে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে একটি মামলা দিয়ে তাকে শনিবার দুপুরে  আদালতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩

0

শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার যুগীগরাজপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বসতভিটার সীমানা প্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

গত ১০ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. রুমা খাতুন (৩০)। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রুমা খাতুনের স্বামী আলমাসুন হোসেনের পৈতৃকসূত্রে পাওয়া জমি নিয়ে স্থানীয় প্রতিবেশী আব্দুল আজিজ (৫৫), আবু তাহের (৪০) ও মুরাদ (২৪)-এর সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগকারীর দাবি, তাঁর স্বামী গত তিন বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে বিবাদীরা তাঁদের বসতভিটার জমি দখলের চেষ্টা করেন। জমি নিয়ে আদালতে মামলা হলেও আদালতের মাধ্যমে জমিটি তাঁদের পক্ষেই পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ অক্টোবর বিকেলে বিবাদীরা ভাড়াটে লোকজন নিয়ে তাঁদের জমিতে এসে সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে রুমা খাতুনের শ্বশুরকে লোহার রড দিয়ে আঘাত করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁর শাশুড়ির মাথায় ধারালো দা দিয়ে আঘাত করা হয় এবং দেবরের বাম কাঁধেও দায়ের কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।

রুমা খাতুনের আরও অভিযোগ, ঘটনার পরও বিবাদীরা তাঁদের জমিতে যেতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন রুমা খাতুন।

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

0

নিজস্ব প্রতিবেদক: পাটকেলঘাটায় মোমিনুর রহমান মনা (৫৫)নামে এক মাদক ব্যাবসায়ীকে ১ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত মনা বাইগুনি গ্রামের মৃত সরফরাজ মোড়লের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত বলে জানিয়েছে স্থানীয়রা ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, মনা গোপনে মাদক বিক্রি করে আসছে এমন খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় তার বাড়ি থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে একটি মামলা দিয়ে তাকে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

0

শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে স্যার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল রহমানের বিরুদ্ধে।

এদিকে ডিলার নিয়োগের পরিপত্রে উল্লেখ আছে একই পরিবারের দুইজন আবেদন করতে পারবে না। অথচ সার ডিলার ২৫/২৬ নীতিমালাকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে শ্যামনগরে শামসুদ্দোহা টুটুল ও আবু এহিয়া মোর্তজা আপন দুই ভাই সার ডিলার লাইসেন্সের পাওয়ায় জনগণের ব্যাপক গুঞ্জন চলছে। কৃষি মন্ত্রণালয় হতে প্রকাশিত তালিকায় শ্যামনগর উপজেলার জন্য নির্ধারিত ১২টি ইউনিয়নের মধ্যে তাদের আপন দু’ভাইয়ের নাম থাকার তথ্য মিলেছে।

অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের দাপট, অন্যদিকে নগদ নারায়ণের দুষ্ট হয়ে কৃষি অফিসারের মাধ্যমে তদন্তের তালিকায় ১ নং এ নাম লিখে নিতে সক্ষম হয়েছিল তারা। যার ফলে একই পরিবার হতে দুথজনের ডিলারশীপ দেয়ার বিধি লংঘিত হয়েছে বলে দাবি স্থানীয়দের।

এদিকে অভিযোগ উঠেছে নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে আবেদন করেছিল পৌরবিএনপির সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল। অথচ রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি কতৃপক্ষের উপর চাপ তৈরি করে নিজের আবেদনপত্র গ্রহনের পাশাপাশি সুপারিশক্রমে এক নম্বর ক্রমিকে নাম রাখতে বাধ্য করেছেন।

বিষয়টির তদন্তপুর্বক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের দাবিও জানিয়েছে স্থানীয়রা। উল্লেখ্য মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটার শামুসদ্দোহা টুটুল এবং তার বড় ভাই আবু এহিয়া মর্তুজার মালিকানাধীন প্রতিষ্ঠানের নাম ভাই ভাই এন্টারপ্রাইজ। অথচ বিএনপির অনেক নেতাকর্মী সব শর্ত পুরণ করেও শুধু অর্থ আর যোগাযোগের অভাবে বঞ্চিত হল।

সম্প্রতি সার ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম, দূর্ণীতি, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ নিষিদ্ধ সংগঠন ভূরুলিয়া ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক এস এম ফয়সাল হাসানকে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এঘটনায় স্থানীয় সহ উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানাযায়, বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক ফয়সাল হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ভূরুলিয়া ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্টের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

শ্যামনগর উপজেলা বিএনপিথর এক নেতার আত্মীয় হওয়ার সুবাদে সংশ্লিষ্ট প্রশাসনের চাপ সৃষ্টি করে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলা বিএনপিথর সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, আহবায়ক সোলাইমান কবির সহ কয়েকজন প্রশাসনকে চাপ সৃষ্টি করে তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করেন।

 

বিএনপির সোলেমান কবির বলেন, আমি কিছুই জানিনা।

শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান বলেন, সরকারের নীতিমালা অনুসরণ করে এবং বিএনপিথর সুপারিশক্রমে নামের তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। আমার একার সিদ্ধান্তে তালিকা তৈরী করা হয়নি তিনি জানান।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান কনক সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে ফোন রিসিভ করেননি।

 

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

0
মোঃ হাফিজুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের একটি কনভেনশন হলে জেলা ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে ও জেলা শাখার সদস্যসচিব হাফেজ মো. সাইফুল্লাহ আল-কাফি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি ও সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) এবং জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি,জেলা তাতীদলের সাধারণ সম্পাদক এসএম সাহেব আলী,জেলা সাইবার দলের সভাপতি এসআই আশা, সদর উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল কাদের, পৌর মহিলা দলের সভানেত্রী মৌমি কুইন সাথী,পৌর ওলামা দলের আহবায়ক মোঃ কামরুজ্জামান, সদস্য সচিব একরামুল হোসেন মিলন প্রমূখ ।
এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, ওলামা দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় আদর্শ বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও ঘর নির্মানের অভিযোগ

0
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি থানার বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও জবর দখলকৃত জমিতে নির্মান কাজ করা এবং এক অবসরপ্রাপ্ত আর্মির বাড়ির প্রাচীরের গ্রেডবীম কেটে ভেঙ্গে পুকুরে ফেলানোর অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা গ্রামের মোতাহার হোসেনের ছেলে ফজলুল হক জানান, বুধহাটা মৌজায় ৬৭৪ নং খতিয়ানে ২৭০৪, ২৭০৫ ও ২৭০৬ দাগসহ ৫টি দাগে তাদের ১.৪১ একর জমি। ৫টি দাগ উল্লেখ করে ২৭০৪ ও ২৭০৫ চৌহদ্দী উল্লেখ করে ৬ শতক জমি বুঝিয়ে দেয়া হয়। কিন্তু মিজানুর ২০৭৪ ও ২০৭৫ দাগে জমি না নিয়ে ২০৭৬ দাগে ৬ শতক জমি জবর দখল নিয়ে সেখানে স্থাপনা নির্মান কাজ করে। আমি ১০সেপ্টেম্বর  থানায় অভিযোগ দেই কিন্তু প্রতিকার না পেয়ে ১৫/৯/২৬ তাং আমি বাদী হয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা করি। বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে লাঠিয়াল বাহিনী নিয়ে মিজানুর পুনরায় স্থাপনা নির্মান কাজ করতে থাকে। এসআই সেকেন্দারের অবহেলায় সে কাজের সুযোগ পেয়েছে। বাধ্যহয়ে গত ৮ অক্টোবর আদালতে ১৮৮ ধারায় মামলা করলে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১৮৮ মোতাবেক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। আমরা পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।
বুধহাটা গ্রামের সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী অভিযোগ করেন, বুধহাটা মৌজায় ৬৫৬ খতিয়ানে হাল ৩১৪৪ নং দাগে ৬ শতক জমিতে তার বসতভিটা ও পাকা বিল্ডিং আছে। আমি সুশীল কর্মকারের নিকট থেকে ১৯৯৭ সালে জমি ক্রয় করে বসবাস করে আসছি। বাড়ীর সীমানায় প্রাচীরের গ্রেডবীম নির্মান করা ছিল। গ্রেডবিমের উপর দিয়ে ইটের গাঁথনির কাজ করা হচ্ছিল।
গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে মিজানুর গাজী লোকজন নিয়ে গ্রেডবিম কেটে ভেঙ্গে পাশের পুকুরে ফেলে দেয়। এব্যাপারে অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পি-১১৩১/২৬ মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। ওসি থানার এসআই লিটন কুমার ঘোষকে দায়িত্ব দিলে তিনি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানতে পেরেছি বলে দাবী করে। বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী ভূমিদস্যু মিজানুরের হাত থেকে বাঁচতে আইন আদালতের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিষ্ঠিত বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। শনিবার (১০ অক্টোবর) বিকালে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন।
শুরুতে বুধহাটা সুবর্ণ বণিকপাড়া পূজা মন্ডপ ও বুধহাটা কাছারীবাড়ী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। পরদর্শনকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন।
  তিনি পূজা মন্ডপের ভিতরে ঢুকে প্রতিমা দর্শন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাতক্ষীরা জেলায় ৬০৯ টি পূজামন্ডপে এবছর পূজা হচ্ছে। সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকে, আচার অনুষ্ঠানে সবাই একত্রে থাকে। তিনি বুধহাটায় উপস্থিত সকলকে দেখিয়ে বলেন, এখানে যেমন হিন্দু মুসলিম সবাই একসাথে এসেছেন, তেমনি সবাই মিলে পূজায় শান্তিরক্ষা করবেন। আমি এবং আমার সাথী সবাই নিয়মিত যোগাযোগ রাখছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক ব্যবস্থা রাখা হবে। অধিকাংশ পূজামন্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকীগুলো শীঘ্রই সিসি ক্যামেরার আওতায় আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পরে তিনি উপজেলার মহেশ্বরকাটি, হাড়ীভাঙ্গা, বুড়িয়া ও গোয়ালডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মিঠুন কুমার সরকার, এএসপি (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুর রহমান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সেকেন্দার আলী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ

0
জি এম মুজিবুর রহমান, আশাশুনি থেকে: আশাশুনি উপজেলায় নবাগত সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন আশাশুনিতে যোগদানের পর গত ১ অক্টোবর প্রথম কোন অনুষ্ঠানের আয়োজন করেন। ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়। উপজেলা পর্যায়ের সরকারি অনুষ্ঠান হলেও ছিলনা জন সমাগম, ছিলনা প্রবীণদের উল্লেখযোগ্য উপস্থিতি। যেনতেন ভাবে দায়সারা গোছে অনুষ্ঠানের আয়োজন ছিল।
উপজেলা পরিষদ ভবনের সামনের সড়ক থেকে র‌্যালি বের করা হয়,র‌্যালিটি সর্বোচ্চ ২০/৩০ হাত গিয়ে শেষ করা হয়। অর্থাৎ ফটোসেশনের মধ্যদিয়ে র‌্যালির সমাপ্তি ঘটে। র‌্যালিতে আমন্ত্রিত অতিথি, কয়েকজন আধা প্রবীণ, গোটা কয়েক যুবক-এনজিও কর্মী অংশ নেন। কথিত র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা করা হয়। ২০/৩০ জন মানুষের অংশ গ্রহনে আলোচনা সভা করা হয়। সভায় হাতেগোনা কয়েকজন প্রবীণ উপস্থিত থাকলেও প্রবীণদের কোন বক্তব্য বা অনুভূতি প্রকাশের সুযোগ দেয়া হয়নি। হয়নি সন্তানতূল্য যুবকের কাছ থেকে কোন কথা শোনা। এনজিও কর্মকর্তা-কর্মী ও সাংবাদিকদের কোন কথাও শোনা হয়নি। সংক্ষিপ্ত পরিসরে উপজেলা নির্বাহী অফিসার, সমাজ সেবা অফিসার ও দু’জন রাজনৈতীতিবিদ তাদের বক্তব্য উপস্থাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। উপস্থিত অংশ গ্রহনকারীদের সমালোচনামুখর হতে দেখা যায়।
আরও প্রশ্নের সৃষ্টি হয়, সরকারি ভাবে বরাদ্দ থাকার পরও সমাজ সেবা কর্মকর্তা অনুষ্ঠানের খরচ নির্বাহে সহযোগিতার কথা বলে ৬টি এনজিওর কাছ থেকে চাঁদা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি ব্যানারে ফ্রেন্ডশীপ, উত্তরণ, ইএসডিও, বারসিক, ব্রেকিং দ্য সাইলেন্স, ন্যাজারিন মিশন ও আইডিয়াল এনজিও’র নাম ও মনোগ্রাম লিপিবদ্ধ করা হয়। খোজ নিয়ে জানাযায়, অনুষ্ঠানে ব্যানার, নাস্তাসহ মোট খরচ হয়েছে ৪ হাজার ৯৬০ টাকা। এনজিওদের থেকে নেয়া চাঁদার টাকায় খরচের টাকা প্রায় পুরন হয়ে গেছে। আর সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের খাতায় রয়েগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সচেতন মহলের দাবী অবিলম্বে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যেনতেন অনুষ্ঠান করে সরকারি টাকার অপচয় ও সময় নষ্ট করা থেকে আশাশুনিবাসী পরিত্রাণ চায়- এমন প্রত্যাশা ব্যক্ত করে তারা সুন্দর ও সরকারি স্বার্থ রক্ষা হয় তেমন অনুষ্ঠান দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা সমাজ সেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মৃনাল স্বর্নকার জানান, এনজিওদের থেকে টাকা আদায় হয়েছে, খরচ হয়েছে ৪৯৬০ টাকা। ৩টি অনুষ্ঠানের জন্য ২৫ হাজার টাকার বরাদ্দ হয়েছে, পরে টাকা পাওয়া যাবে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন অভিযোগের জবাব না দিয়ে বলেন, অফিসে আসলে কথা হবে।