সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মোমিনুর রহমান, দেবহাটা থেকে: শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় নানা উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডলসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে রোধ এবং তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
শেখ আহসান হাবিব, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি :আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ যথাযথ মর্যাদা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে কালিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও সার্বিক পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। দুর্গাপূজায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। তিনি পূজা উদযাপন শেষে বিজয়া দশমীর কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তায় ট্যাগ অফিসার, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। দুর্ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপজেলায় জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণসেবা চালু থাকবে। সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, নীলডুমুর ১৭ ব্যাটেলিয়ান বিজিবির খানজিয়া ক্যাম্প কোম্পানির মহাসিন হাওলাদার, আনসার-ভিডিপির উপজেলা কমান্ডার মোস্তফা এবং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেশফাকুল আলম। এ ছাড়া বক্তব্য রাখেন বিএনপি ও জামাতের নেতৃবৃন্দ। সভায় বক্তারা পূজামণ্ডপে ডিজে গানের অপব্যবহার, মাদক ও বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পূজায় আগত দর্শনার্থীদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সভায় আরও জানানো হয়, কালিগঞ্জ উপজেলার ৫৫টি দুর্গাপূজামণ্ডপে উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরার তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী হাবিবুর রহমান শিমুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় তালা পুরাতন সিনেমা হল চত্বরে তালা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়।
তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, জেএসডির কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক এম.এম. হাকিম, সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আকবর হোসেন, তালা বাজার বণিক সমিতির আহ্বায়ক এস.এম. নুরুল ইসলাম, তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং ইসলামকাটি ইউনিয়নের ইউপি সদস্য মো. আলামীন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক এম.এম. ফয়সাল, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য মাওলানা মিজানুর রহমান, বাবলুর রহমান, এম.এম. মারুফ উল ইসলাম, শেখ বায়েজীদ হোসেন, শাহীনুর রহমান, শেখ সিদ্দিক, শেখ বাবলুর রহমান ও লিটন পারভেজসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্মরণসভায় বক্তারা প্রয়াত গাজী হাবিবুর রহমান শিমুর কর্মময় জীবন, সাংবাদিকতা এবং তালা রিপোর্টার্স ক্লাবের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তাঁরা বলেন, তাঁর স্মৃতি ও কর্ম নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এ সময় সাংবাদিকতার পেশাগত দায়িত্ব ও নৈতিকতা সমুন্নত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে প্রয়াত গাজী হাবিবুর রহমান শিমুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য মাওলানা মিজানুর রহমান।
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
আশাশুনি প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদেরকে রবিবার (১১ অক্টোবর) আদালতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে রবিউল সরদার (৬৫) শরিবার দুপুর ১ টার দিকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে নিজের ফার্নিচারের দোকানের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং- ২০২৫) এর ৯(১) ধারায় ২৫ নং ধর্ষণ মামলা রুজু হয়।
অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই আনজির সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউল সরদারকে গুনাকরকাটি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
পৃথক অভিযানে পুলিশ আশাশুনি থানার মামলা নং-২৫, তারিখ ২৩/৭/২৬ মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে বাইনতলা গ্রামের মিজানুর মোল্যার ছেলে মাসুম মোল্লাকে এবং ওয়ারেন্টমূলে গোদাড়া গ্রামের ইউসুফ পাড়ের ছেলে নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
মেহেদী হাসান, খুলনা থেকে: নীল আকাশে সাদা মেঘের ভেলা, মৃদু বাতাসে দুলছে সারি সারি শুভ্র কাশফুল। কোথাও পরিবার নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছেন একান্ত কিছু মুহূর্ত। কারও হাতে মোবাইল ফোন, কেউ ব্যস্ত ক্যামেরায় স্মৃতি ধরে রাখতে। শরতের এমন মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ খুলনাবাসী। নগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকা যেন হয়ে উঠেছে কাশফুলের রাজ্য যেখানে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজছেন ব্যস্ত নগরজীবনের মানুষ।
শরৎ এলেই বাংলার প্রকৃতিতে দেখা মেলে কাশফুলের শুভ্র আয়োজন। নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দোল খাওয়া কাশফুলের মিতালি মন ছুঁয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। সেই সৌন্দর্য উপভোগ করতে এখন দূরে কোথাও ছুটে যেতে হচ্ছে না খুলনাবাসীকে। নগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকার বিস্তীর্ণ জায়গাজুড়ে ফুটে থাকা কাশফুলই তৈরি করেছে গ্রামবাংলার শরতের এক অনন্য আবহ।
শরতের কোমল রোদে কাশফুলের শুভ্রতা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বাতাসে দুলতে থাকা ফুলের সারি আর চারপাশের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। শহরের ব্যস্ততা, যানবাহনের শব্দ আর প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পেয়ে খুশি তাঁরা।
দর্শনার্থী শেখ বাপ্পি বলেন, সারাদিন অফিসের ব্যস্ততা শেষে বাসায় ফেরার পথে বাতাসে দুলতে থাকা কাশফুলের সৌন্দর্য দেখে এখানে চলে এসেছি। শহরের ব্যস্ত জীবনে এমন পরিবেশে কিছুক্ষণ সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সব ক্লান্তি যেন কিছুটা ভুলে থাকা যায়।
দর্শনার্থী পারভেজ হাওলাদার বলেন, এর আগেও এখানে কাশফুল দেখতে এসেছিলাম। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লেগেছিল। তাই এবার পরিবারের সবাইকে নিয়ে এসেছি, যেন তাঁরাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। পরিবারের সঙ্গে এমন পরিবেশে সময় কাটানো সত্যিই আনন্দের।
বাবার সঙ্গে ঘুরতে এসে আনন্দে মেতে উঠেছে ১০ বছর বয়সী রূপকথা। এখানকার পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে সে বলে, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। সবাই ছবি তুলছে, আমিও ছবি তুলেছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর।
এদিকে, কাশফুলের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত স্মৃতি নামের এক তরুণী। পছন্দের মুহূর্তগুলো ফ্রেমে ধরে রাখছিলেন তিনি। চারপাশের শুভ্র কাশফুল আর মনোরম পরিবেশ উপভোগ করতে এসে তাঁরও ভালো লাগছে জায়গাটি।
দর্শনার্থীদের আনাগোনায় কেডিএ ময়ূর আবাসিক এলাকার কাশফুলঘেরা জায়গাটি হয়ে উঠেছে শরৎ উপভোগের আকর্ষণীয় স্থান। কেউ ছবি তুলছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে হাঁটছেন, আবার কেউ প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। শিশুদের উচ্ছ্বাস আর তরুণ-তরুণীদের ছবি তোলার ব্যস্ততায় মুখর হয়ে উঠছে কাশফুলের চারপাশ।
শুধু সৌন্দর্য উপভোগ নয়, নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগও এনে দিয়েছে প্রকৃতির এই আয়োজন। ব্যস্ততার ভিড়ে এমন ছোট ছোট মুহূর্তই অনেকের কাছে হয়ে উঠছে আনন্দ ও প্রশান্তির উৎস।
শহরের বুকেই শরতের এই শুভ্র আয়োজন যেন খুলনাবাসীকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে ফেরার কথা। নীল আকাশের নিচে দুলতে থাকা কাশফুলের সারি তাই শুধু সৌন্দর্যের হাতছানি নয়, ব্যস্ত জীবনে একটু স্বস্তি খুঁজে নেওয়ারও উপলক্ষ। আর সেই স্বস্তির টানেই পরিবার, বন্ধু ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে কাশফুলের রাজ্যে ছুটে আসছেন নগরবাসী।









