ব্র্যাকের উদ্যোগে আলোকিত কুলতলী বাজার: আধুনিকায়নে যুক্ত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ও নতুন পরিকল্পনা
আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান
ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি’র গবেষণা
শ্যামনগরে জেলে বাওয়ালীর গোডাউনে রহস্যজনক আগুন: ১০ লাখ টাকার বেশি ক্ষতি
সুন্দরবনে আবারো মুক্তিপনের দাবি: জিয়া বাহিনীর হাতে ২ জেলে অপহরণ
শেখ আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে মুক্তিপনের দাবিতে আবারো ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়াউর রহমান ওরফে জিয়া বাহিনীর সদস্যরা। বুধবার ভোর ৫টার দিকে গহীন সুন্দরবনের বাদুড়ঝুলি খালে মাছ ধরার সময় অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল সহ জেলেদের অপহরণ করে।
জিম্মি ২ জেলেকে মুক্তির জন্য পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছে। ৭ দিনের ভিতরে মুক্তিপনের টাকা পরিশোধ না করিলে জেলেদের হত্যার হুমকিও দিয়েছে। এসময় জেলেদের ব্যবহৃত ১টি নৌকা, আহরিত মাছ, খাদ্য সামগ্রী সহ অনান্য মালামাল লুট করে জিয়া বাহিনী।
অপহৃত ২ জেলে হলেন শ্যামনগর উপজেলার ৯নং সোরা গ্রামের এছাক গাজীর ছেলে নূরুজ্জামান (২৫) ও মৃত সোহারব গাজীর ছেলে সবুর আলী (৩৫)।
পরিবারের বরাতদিয়ে স্থানীয় আবিয়ার গাজী জানান, গত ৩ দিন আগে বুড়িগোয়ালিনী বন অফিস হতে মাছ ধরার অনুমতি নিয়ে ২ জেলে সুন্দরবনে প্রবেশ করে বাদুরঝুড়ি খালে মাছ ধরার সময় ভোর ৫টার দিকে অস্ত্র নিয়ে জিয়া বাহিনীর সদস্যরা ২ জেলেকে অপহরণ করে।
খোঁজ নিয়ে জানাযায়, বনদস্যু প্রধান জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ি গাবুরার ইউনিয়নের ৯নং সোরা গ্রামে মৃত তাজেল শেখের ছেলে। ওই বাহিনীর সদস্য সংখ্যা ৮ জন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শাহিনুর ইসলাম বলেন, জেলে অপহরনের বিষয়ে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
দেবহাটায় মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি: গণপিটুনি দিয়ে যুবককে হত্যা
কিশোর কুমার : সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে মবসৃস্টি করে গনপিটুনিতে ওহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে কথিত তৌহিদী জনতা । গত মঙ্গলবার দুপুরে তাকে মারপিটের পর দেবহাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হাসপাতালে ভর্তির পর দ্বিতীয় দফায় হামলার এ ঘটনা ঘটে । নিহত ওহিদুজ্জামান শামীম দেবহাটা উপজেলার ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই তৌসিফ রহমান সাগর বলেন, তার ভাই রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম এ পাশকরার পাশপাশি কামিল পাশ করছেন। এরপর থেকে তিনি রাজধানীতে বেসরকারী কোম্পানিতে কাজ করতেন । করনা কালীন সময়ে তার চাকুরি চলেগেলে তিনি মসজিসে ইমামতি করতে ।সম্প্রতি রাজধানীতে থেকে বাড়িতে ফেরার পর অজ্ঞান পাটির খপ্পরে পড়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন । সেখান থেকে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে তার বড় শামীম মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন বলে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । একপর্যায়ে ভাবির সাথে অশান্তি হলে অেভিমানে বিষপান করে সে।এরপর তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের সবুরকে কাছে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে স্থানীয় তৈাহিদী জনতার সভাপতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে তাকে
৪০/৪৫ জন সন্ত্রাসী হামলা চালায় । পরে পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । ওইদিন রাতে পুলিশের উপস্থিতিতে রাত ৯টার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একদল বিক্ষুব্ধ জনতা হাসপাতালে প্রবেশ করে । ওই সময় ভাই শামীমকে টেনে হিছড়ে বেধড়ক মারপিট করতে থাকে । একপর্যায়ে ভাইয়ের মাথা ফেটে গেলে তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় । পরে তার অবস্থার অবনতি দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
তিনি আরো বলেন , আমার ভাইয়ের ৮ বছর বয়সী ও ৭ মাসের দুটো ছেলে আছে তারা এতিম হয়ে গেল । এরপর পরে বুধবার সকালে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে । এখন ভাইয়ের মরাদেহ বাড়িতে নিয়ে যেতে দেবেনা বলে তার হুমকি দিচ্ছে ।আমার ভাইকে মিথ্যা অভিযোগ এনে তাকে অন্যায় ভাবে মেরে ফেলা হয়েছে । আমি আমার ভাই হত্যায় জাড়িদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি ।
নিজের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে ফজলুল হক আমিনী বলেন, দুদিন আগে শামীম আল্লাহ রসুল ও মহনবী হযরত মুহাম্মদ (স:) নিয়ে আপত্তিকর মন্তব্য করার একটি অডিও ক্লিপ তার প্রতিবেশীরা সংগ্রহ করে তার ইমোতে পাঠায় । এরপর কয়েকজন লোক তার কাছে জানতে পল্লীচিকিৎসকের কাছে গিয়ে তাকে মারপিট করলে তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । খরব শুনে বিক্ষুদ্ধ জনতা তাকে মারপিট করতে যায় । ওই সময় তিনি ঘটনাস্থলে গিয়ে গিয়ে তাদের শান্ত করেছেন বলে দাবী করেন।
এদিকে নাম না জানানোর শর্তে দেবহাটা প্রেসক্লাবের দুজন গনমাধ্যম কর্মী জানান, ফজলুল হক আমিনী এর আগেও ধর্মঅবমানার অভিযোগ এনে এলাকার কয়েকজন মানুষকে জেল খাটিয়েছে । কাল তার নেতৃত্ব কথিত তৌহিদী জনতার ব্যানারে শামীমকে হত্যা করা হয়েছে । অতিদ্রুত তাকে আইনের আওয়তায় আনার জোর দাবী জানিয়েছেন তারা ।
দেবহাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এইচএম শাহীন জানান ,নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে এখনও পর্যান্ত কেউ কোন থানায় অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে ।
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে সাহিন হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার দিকে নিজ বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহিন হোসেন উপজেলার গোবিন্দপুর গ্রামের ইস্রাফিল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বালানি সংগ্রহের জন্য বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন সাহিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









