দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৩
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

সাবধান! বাজারে মিলছে চোরাই মোবাইল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২১
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০ কমেন্ট 379 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: শরীয়তপুরের বাসিন্দা আলী হাসান। ২৪ বছর বয়সী এই যুবক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। হাত খরচের টাকা থেকে জমিয়ে মোতালেব প্লাজা থেকে জানুয়ারির মাঝামাঝি ১৮ হাজার ৯৯০ টাকা দিয়ে অপো এ-৫৩ মডেলের একটি স্মার্টফোন কিনেছিলেন। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করে তার মোবাইল নম্বরে ফোন দেন ঢাকার মতিঝিল বিভাগের এক গোয়েন্দা কর্মকর্তা। আলী হাসানের ক্রয়কৃত মোবাইল ফোনের আইএমইআই ও মডেল নম্বর উল্লেখ করে ওই কর্মকর্তা জানান তার ব্যবহৃত মোবাইল ফোনটি চোরাই ফোন। তাই ফোনটি ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠাতে হবে। না পাঠালে তাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। এসব কথা শুনে আলী হাসান ভয় পেয়ে যান।
উপায়ান্তর না পেয়ে এবং আইনি জটিলতায় না পড়তে জমানো টাকা দিয়ে কেনা ফোনটি ফেরত দেন ডিবিকে। কিন্তু পরবর্তীতে এই মোবাইল ফেরত পাবেন কি-না এ নিয়ে এই শিক্ষার্থী এখন সংশয়ে আছেন। সম্প্রতি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শোভন টেলিকম নামের একটি মোবাইলের দোকান থেকে ৩৪টি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছিল। চুরি হওয়া মোবাইলগুলো অধিকাংশই এখন সারা দেশে বিভিন্ন জেলার মোবাইলের দোকানে ছড়িয়ে পড়েছে। এসব সেটের অনেকটি বিক্রি হয়ে গেছে। যারা কিনেছেন তাদের সবাইকেই ফোন ফেরত দেয়াসহ গোয়েন্দা পুলিশের নানা জেরার মুখে পড়তে হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম গত ১০ই ফেব্রুয়ারি মগবাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলো- মো. সোহেল (২৮), মো. আনোয়ার হোসেন (২৭) ও মো. সাইফুল ইসলাম সবুজ (২৬)। তারা তিনজনই সংঘবদ্ধ চোরাই মোবাইল ফোন বিক্রি চক্রের সদস্য। এই চক্রের অন্যতম হোতা হাসমত আলী পলাতক রয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে ৪১৩ ধারায় রমনা থানায় মামলা করা হয়েছে।

এদিকে, চোর চক্রের কাছ থেকে নতুন ১১টি মোবাইল উদ্ধারসহ আসামি গ্রেপ্তার করেছে ডিবি, এমন খবর পেয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শোভন টেলিকমের মালিক একটি জিডির কপি নিয়ে ডিবি অফিসে যোগাযোগ করেন। ডিবির উদ্ধার করা মোবাইলের আইএমইআই’র সঙ্গে তার চুরি হওয়া মোবাইলের আইএমইআই মিলিয়ে সব ক’টি সেটের মিল খোঁজে পান। ওই ব্যবসায়ী তখন ডিবিকে জানান তার দোকানের সাটারের ক্লেম ভেঙে বিভিন্ন মডেলের ৩৪টি মোবাইল ফোন চুরি হয়েছে।
ডিবি তখন জানতে পারে সব ক’টি ফোন শোভন টেলিকম থেকে চুরি করেছে পলাতক হাসমত আলী। ৩৪টি মোবাইলের সব ক’টি সে বিক্রি করে দিয়েছে গ্রেপ্তার সোহেলের কাছে। সোহেল পরবর্তীতে আনোয়ার ও সাইফুল ইসলামের কাছে বিক্রি করেছে। ৩৪টি ফোনের মধ্যে ১১টি তাদের কাছে ছিল। বাকিগুলো মোতালেব প্লাজার একটি দোকানে বিক্রি করা হয়েছে। মোতালেব প্লাজা থেকে সেগুলো বিভিন্ন খুচরা দোকানের মাধ্যমে চলে গেছে গাজীপুর, শরীয়তপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায়। ছড়িয়ে যাওয়া সব মোবাইল ফোন এখনো ডিবি পুলিশ উদ্ধার করতে পারেনি। সেগুলো বিভিন্ন এলাকার গ্রাহকরা ব্যবহার করছেন। ডিবি এখন এসব গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে মোবাইল উদ্ধারের চেষ্টা করছে।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, চুরি করা মোবাইল ফোন বিক্রি করার জন্য একটি সংঘবদ্ধ চক্র জড়ো হয়েছে এমন অভিযোগের ভিত্তিতেই আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। পরে ওই মোবাইল ফোনগুলোর মালিক আমাদের কাছে আসেন। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি অধিকাংশ মোবাইল ফোনই বিক্রি হয়ে গেছে। আমরা ব্যবহারকারীদের শনাক্ত করে সেটগুলো উদ্ধারের চেষ্টা করছি। তিনি বলেন, নতুন মোবাইল কিনেও গ্রাহকরা প্রতারিত হচ্ছেন। কারণ সেগুলো কোথা থেকে আসছে, বৈধ না অবৈধ- গ্রাহক সেটা জানেন না। সংঘবদ্ধ চক্র বিভিন্ন মোবাইল দোকান থেকে চুরি করে এনে সেগুলো বিক্রি করে দিচ্ছে অন্য এলাকার দোকানে। তাই মোবাইল ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে। মানি রিসিটে কেনার সুনির্দিষ্ট তারিখ, ব্যবসায়ীর স্বাক্ষর, আইএমইআই, সেটের কালার ও মডেলের উল্লেখ থাকতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
স্বামী-স্ত্রীর পাকস্থলিতে সাড়ে ৫ হাজার ইয়াবা
পরবর্তী পোস্ট
বেনাপোলে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting