দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

স্বামী-স্ত্রীর পাকস্থলিতে সাড়ে ৫ হাজার ইয়াবা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৯, ২০২১
ফেব্রুয়ারি ১৯, ২০২১ ০ কমেন্ট 404 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: এবার স্বামী-স্ত্রীর পাকস্থলিতে মিলল সাড়ে ৫ হাজার ইয়াবা। কক্সবাজারের টেকনাফ থেকে রাজধানীতে পৌঁছানোর কথা ছিল চালানটির। প্রতিটি ইয়াবা বাবদ ১০ টাকা পাওয়ার কথা ছিল ওই দম্পতির। গোয়েন্দা অভিযানে চালানটি আটকের পর পুলিশ বলছে এর আগেও তারা পেটে করে ইয়াবার চালান নিয়ে এসেছিল। জনসচেতনতা না বাড়লে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মনে করছে পুলিশ।

মকবুল বেপারী-রত্না বেগম দম্পতির পাকস্থলিতে ইয়াবা আছে এই তথ্যের ভিত্তিতে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পেটের মধ্যে ইয়াবা বহন করার কথা তারা স্বীকারও করে। এক্সরে করার জন্য নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে।

এক্সরে তে স্বামীর পাকস্থলিতে ৩ হাজার আর স্ত্রী’র পাকস্থলিতে আড়াই হাজার ইয়াবা পাওয়া যায়। এই দম্পতি জানায়, প্রতিপিস ইয়াবা বাবদ ১০ টাকা করে পাওয়ার কথা ছিল তাদের। চালানটি কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় পৌঁছানোর দায়িত্ব ছিল তাদের।

স্বামী মকবুল বেপারী বলেন, ওইখান থেকে প্যাকেট করে দিতো। আমরা সেটা খেয়ে নিয়ে আসতাম। প্রতি পিচে আমরা ১০ টাকা করে পেতাম। ঢাকা এসে তাদের লোকের কাছে পৌঁছে দিলে টাকা দেয়।

স্ত্রী রত্না বেগম বলেন, আমরা স্বামীকে দেখে এখানে এসেছি। এছাড়াও আমার সুদের কিছু টাকার ঋণ রয়েছে। সেটার জন্য আমি করতে বাধ্য হয়েছি।

এদিকে গ্রিন লাইন পরিবহণের একটি বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। অভিযান চালিয়ে বাসটির এসির ভেতর থেকে উদ্ধার করা হয় ২০ হাজার ইয়াবা। ইয়াবার এই চালানটির সাথে পরিবহণের লোকজন জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্রতিদিন বিভিন্ন উপায়ে রাজধানীতে মাদকের বড় বড় চালান ঢুকছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বেশিরভাগ চালান ধরাও পড়ছে। তারপরেও কোনোভাবেই মাদক চোরাচালান বন্ধ হচ্ছে না। ফৌজধারী কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী সাধারণ নাগরিক তার দৃষ্টির মধ্যে জামিনের অযোগ্য ও আমলযোগ্য অপরাধকারী ব্যক্তিকে চাইলে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিতে পারে। তাই মাদক নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান পুলিশের।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, আমরা অনেক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করি। তাদের কাছ থেকে অনেক মাদকদ্রব্য উদ্ধার করেছি। মাদকটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে নিয়ে আসতে হবে।

বিলাসবহুল পরিবহণে মাদক চোরাচালান বন্ধে পরিবহণ সংশ্লিষ্টদেরকেও আইনের আওতায় আনার চিন্তা করছে পুলিশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জুমার দিনে ৮০ বছরের গুনাহ মাফের আমল
পরবর্তী পোস্ট
সাবধান! বাজারে মিলছে চোরাই মোবাইল

রিলেটেড পোস্ট

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting