দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৯
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

ছাত্রলীগ নেতাদের হত্যার হুমকি, রেল সম্রাট শাহ আলমের বিরুদ্ধে জিডি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৯, ২০২০
সেপ্টেম্বর ৯, ২০২০ ০ কমেন্ট 498 ভিউস

মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পূর্ব মাদারবাড়ি এলাকার যুবদল নেতা রেল স¤্রাট শাহ আলমের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে চট্টগ্রাম নগরীর ছাত্রলীগ নেতা কর্মীরা জীবনের নিরাপত্তা চেয়ে গত বৃহস্পতিবার নগরীর একাধিক থানায় জিডি করেছেন।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লিটন চৌধুরী জানান, রেলের হাজার কোটি টাকা লোপাটকারী শাহ আলম এর অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ছাত্রলীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হলে তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যা ও অলিগলিতে লাশ ফেলার হুমকি দিচ্ছেন। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতা প্রাণনাশের শঙ্কায় রয়েছি। ভয়ংকর সন্ত্রাসী শাহ আলম ও তার লালিত জঙ্গি বাহিনীর ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে হুমকি প্রাপ্ত ছাত্রলীগ নেতারা থানায় সাধারণ ডায়েরি করেছি।

শাহ আলম বাহিনী কর্তৃক হুমকির শিকার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের একাধিক নেতা জানান, শাহ আলম বাংলাদেশ রেলওয়ের বিএনপি জামাতপন্থি কর্মকর্তা কর্মচারীদের ম্যানেজ করে বিএনপি-জামাত জোট সরকারের আমল থেকে রেলে সকল প্রকার সরবরাহ-টেন্ডার-লিজ-নিয়োগ বাণিজ্য-মাদক-চোরাচালান-চাঁদাবাজি ও পতিতা বাণিজ্য করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন। এই অপকর্মের মূল হোতাকে দ্রুত গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবি জানান আইনশৃঙ্খলা বাহিনীর নিকট।

জানা যায়, বাংলাদেশ রেল মানেই পূর্ণাঙ্গ স্বায়ত্ত-শাসিত প্রতিষ্ঠান, বর্তমান রেলমন্ত্রী বলেছেন সরকারের ভিতরে আরেকটা সরকার, তথ্য অনুসারে বাংলাদেশের তিনভাগের একভাগ সম্পদের মালিক বাংলাদেশ রেলওয়ে। রেলের এই বিশাল সম্পদের টেন্ডার, লিজ, নিয়োগ, অনুবোর্ড, ক্যাটারিং, বেসরকারি ট্রেন, দোকান, আবাসিক হোটেল, সবই নিয়ন্ত্রণ করছেন তারেক জিয়ার প্রধান অর্থ যোগানদাতা ও আসামি গিয়াস উদ্দিন আল মামুনের মামলা পরিচালনাকারী রেল স¤্রাট শাহ আলম।

অনুসন্ধানে জানা যায় চট্টগ্রাম চেম্বারের নির্মিত বহুতলা তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর অর্ধেক ভূমির মালিক বাংলাদেশ রেলওয়ে, আর এই অর্ধেক জায়গায় ২৪ তলার টাওয়ারের ১২ হাজার বর্গফুটের একটি মাত্র ফ্লোরের মালিকানা পেয়েছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের মালিকানাধীন এই ১২ হাজার স্কয়ার ফুটের ফ্লোরটি প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) ও উক্ত দপ্তরের কর্মচারীদের ম্যানেজ করে নামমাত্র বছরে ৭ লক্ষ টাকার বিপরীতে মূল্যে লিজ নিয়েছেন। সেই ফ্লোরটি দুইটি অফিসকে ভাড়া দিয়েছেন মাসে ৬ লক্ষ টাকা করে। সেখানে শাহ্ আলম পেয়ে থাকেন বছরে ৭২ লক্ষ টাকা। রেল রাজস্ব হারাচ্ছে বছরে ৬৫ লক্ষ টাকা। নতুন রেলেস্টেশন ও পুরাতন রেলস্টেশনে দোকান রয়েছে ২০ টি, আবাসিক হোটেল ২টি। শাহ আলমের রেল থেকে প্রতিমাসে আয় হয় ৬ হতে ৭ কোটি টাকা বলে জানা যায়।

আরো জানা যায় চট্টগ্রাম রেল-স্টেশনের পার্কিংয়ে অবৈধভাবে ২৫ টি দোকান নির্মাণ করেছেন এস এ কর্পোরেশন ও লীজের শর্ত অমান্য করে অবৈধ ভাবে ভাড়া দিয়েছেন কভারভ্যান-রিক্সা ভ্যানের মালিকদের। পার্কিংয়ের শেষভাগে শাহ আলমের নেতৃত্বে চলছে মাদক ও জুয়ার আসর। বাংলাদেশের রেলওয়ের প্রতিটি ট্রেনের যাত্রী সিটের কভার ফ্রী ওয়াশের নামে এস এ কর্পোরেশন চালাচ্ছেন বিজ্ঞাপন বাণিজ্য পাশাপাশি প্রতিটি বগিতে এলইডি টিভি বসিয়ে বিজ্ঞাপন প্রচার করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। তাতে কোটি কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে রেল কর্তৃপক্ষ। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই অন-বোর্ড,ক্যাটারিং ও বেসরকারি ট্রেনের ইজারা নবায়ন করেছেন নামমাত্র মূল্যে শাহ আলম ও রিপন সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নিয়োগপ্রাপ্ত অন-বোর্ড ও ক্যাটারিং এর কাজে নিয়োজিত কর্মীদের দিয়ে প্রতিনিয়ত চোরাচালান ও মাদক পাচার চালিয়ে যাচ্ছেন “শাহ আলম”। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন সংলগ্ন মাদক ব্যবসায়ী ফারুক, ইউসুফ, রুহুল আমিন, মোক্তারকে নিয়ন্ত্রণ করেন শাহ আলম। শাহ আলমের মাদক ব্যবসার প্রধান ২ সহযোগী ফারুক ও ইউসুফের কোটি কোটি টাকা শাহ আলমের নিকট রয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান এস এ কর্পোরেশনের এক কর্মচারী ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে আইন শৃংখলা কমিটি ও পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সরকারি কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting