দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৭
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্রগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে জমছে বৃষ্টির পানি, দূর্ঘটনার আশঙ্কা

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৪, ২০২০
আগস্ট ২৪, ২০২০ ০ কমেন্ট 516 ভিউস

মুরাদ হোসেন বিপ্লব: তত্ত্বাবধায়নের অভাবে অল্প বৃষ্টিতে ফ্লাইওভারে জমেছে বৃষ্টির পানি। এমন চিত্র ধরা পড়েছে চট্রগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে। পানি ও কাঁদার সংমিশ্রণে ফ্লাইওভারের টার্নিং পয়েন্ট হয়ে পড়েছে পিচ্ছিল। যাতে করে ঘটতে পারে যে কোনো দূর্ঘটনা। ফ্লাইওভারটিতে পানি নিস্কাষনের সুব্যবস্থা না থাকায় পানি জমার এই ঘটনা চোখে পড়ে। ফ্লাইওভারের পানি নিষ্কাশনের জন্য যে পাইপ দেওয়া হয়েছে তা অত্যন্ত সরু ও পাইপ লাইনগুলোতে ময়লা জমে পানি নিস্কাসনের অনুপোযুগি হয়ে পড়েছে। দ্রুতগতির যানবাহনগুলো চলাচলের সময় কাদামিশ্রিত এসব পানি ছিটকে পড়ছে ফ্লাইওভারের নিচে।

এছাড়াও বৃষ্টির পানি জমে থাকাতে ফ্লাইওভারে ফাটল সহ বড় ধরনের ধসের ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু পানি জমার ঘটনা নতুন নয়। গত বছর মাঝারী বৃষ্টিপাতে ফ্লাইওভারের উপরে পানি জমে ঘটে জলজট। যার চিত্র বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। বহদ্দারহাট ফ্লাইওভার ধসের ঘটনা আমাদের সকলেরই জানা। অপরিকল্পিত নির্মাণের ফলে অল্প সময়ের মধ্যে ফ্লাইওভারটি ধসে পড়ে। প্রাণ দিতে অনেককে। কিন্তু এতেও টনক নড়েনি দায়িত্বরতদের।

নগরীর অন্যতম ফ্লাইওভার এটি। সিডিএ সূত্রে জানা গেছে, আখতারুজ্জামান ফ্লাইওভার প্রকল্প ২০১৩ সালের ১ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন দেয়। প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৮ সালের জুন পর্যন্ত। ৫ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় ধরা হয় ৬৯৬ কোটি টাকা। এর মধ্যে ফ্লাইওভারের মূল অবকাঠামো তৈরির ব্যয় ৪৫০ কোটি ও র‌্যাম্প-লুপ তৈরির ব্যয় ২৪৬ কোটি টাকা । ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়।

এ ফ্লাইওভার মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে জমিয়াতুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের সামনে গিয়ে শেষ হয়েছে। কাজ শেষ এরপর সিডিএ ফ্লাইওভারটি হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কে। সিডিএ তে অধিক জনবল না থাকার কারণে এবং সঠিক তত্ত্বাবধান না থাকাতে এমনটি ঘটছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব বিবেচনা করে দেখলে এধরনের অবস্থা থেকে উত্তরণের পথ সম্ভব হবে বলে মনে করছেন সাধারণ জনগণ।

বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভার একটি বিশেষায়িত সড়ক যোগাযোগ ব্যবস্থা। ফ্লাইওভার নির্মাণ শেষে সাধারণ সড়কের মতো ফেলে রাখা হলে ফলাফল শূন্য হবে। পাশাপাশি নিয়মিত পর্যবেক্ষণে রাখা না হলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে এসব অবকাঠামো। সাধারণ সড়কের মতো মেরামত, ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক সাইন ব্যবহার করা না হলে মেয়াদপূর্তির আগেই বিনষ্ট হতে পারে এসব অবকাঠামো। ফলে নির্মাণের পর নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত বলে মনে করছেন তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামে মানববন্ধনে এমপির বিরুদ্ধে বক্তব্য দেয়ায় হামলা,সাংবাদিকসহ আহত ১৫
পরবর্তী পোস্ট
আশাশুনিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

রিলেটেড পোস্ট

বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি

সেপ্টেম্বর ১২, ২০২৬

মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 

আগস্ট ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting