দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি

কর্তৃক Satnadee Satkhira নভেম্বর ২৫, ২০২৫
নভেম্বর ২৫, ২০২৫ ০ কমেন্ট 156 ভিউস
নিজস্ব প্রতিবেদক: ভারতে চলমান বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচি SIR (Special Intensive Revision)–কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বসিরহাট উপজেলার তারালী ও হাকিমপুর সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যথাযথ নাগরিকত্বের নথিপত্র না থাকা বহু মানুষ সীমান্তে জড়ো হওয়ায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) আজ মঙ্গলবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের বুথ লেভেল অফিসাররা (BLO) ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ করছেন। আগামী ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া তালিকা। এই প্রক্রিয়ায় ভারতীয় মুসলিম নাগরিকদের একটি বড় অংশের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে বাংলাদেশ থেকে গিয়ে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী এবং নাগরিকত্ব পাওয়া বহু পরিবার—বিশেষ করে ২০০২ সালের ভোটার তালিকার পর অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নাগরিকরা সবচেয়ে বেশি আশঙ্কায় রয়েছেন। ইতিমধ্যে ‘‘বাংলাদেশি’’ সন্দেহে পশ্চিমবঙ্গ পুলিশ ১ নভেম্বর ৪৫ জনকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আটক ব্যক্তিরা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করলে তাদের আবার পুলিশের কাছে ফেরত পাঠানো হয় এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়।
বিজিবি জানায়, ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিন খবর প্রকাশিত হচ্ছে যে, নাগরিকত্বের সনদপত্র না থাকায় বহু মানুষ তারালী–হাকিমপুর সীমান্তে এসে জড়ো হচ্ছেন। খোলা জায়গায় রাত কাটানো, শীত, খাবার ও পানির অভাবে নারী–শিশুসহ এসব মানুষ মানবিক সংকটে পড়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা খাবার বিক্রি করতে অস্বীকৃতি জানালে পরে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা শুকনা খাবার ও পানি বিতরণ করছেন।
পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে বিজিবি। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং আনসার–ভিডিপিকেও তৎপরতার সঙ্গে যুক্ত করা হয়েছে। স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের অভ্যন্তরীণ এই ইস্যুর প্রভাবে সীমান্ত পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সেদিকে কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী মোটরসাইকেল শোডাউন ও পথসভা
পরবর্তী পোস্ট
আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting