দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২০
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারীসুন্দরবন মাধ্য: বিদ্যালয়ে দূণীর্তি হাইকোর্টের    নির্দেশ উপেক্ষা মাউশি ডিজিকে রুল জারী

কর্তৃক M Helal জুলাই ১৫, ২০২৬
জুলাই ১৫, ২০২৬ ০ কমেন্ট 153 ভিউস

মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিজি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল—এর বিরুদ্ধে রুল জারি করেছেন, বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো: আশিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ।

মামলা সূত্রে জানা যায়. সাতক্ষীরা জেলাধিন শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে জাল সনদে নিয়োগকৃত কম্পিউটার শিক্ষক আরিফা এদিব চৌধুরীর কম্পিউটার সনদ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নট্রামস) বগুড়া—তে যাচাইয়ের জন্য ২৯/১১/২০২১ তারিখে পাঠান, জেলা শিক্ষা অফিসার, সাতক্ষীরা। বিগত ০৫/১২/২০২১ তারিখে ২১.০০০০.০০৭.৩৬.০০২.২১.১৩৪ নং স্মারকে প্রেরিত পত্রে নট্রামস —এর উপ—পরিচালক জানান, “রেজিষ্টার যাচাইয়ে দেখা যায় যে, সনদপত্রটি নেকটার (সাবেক নট্রামস) কতৃর্ক ইস্যুকৃত নয়, সনদপত্রটি জাল/ভুয়া।” এরপর বিভিন্ন প্রক্রিয়া শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বিগত ২০/০৪/২০২২ তারিখে তাকে স্থায়ী বরখাস্ত করেন। প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন এবং এমপিও হতে কম্পিউটার শিক্ষক আরিফা এদিব চৌধুরীর নাম কর্তনের জন্য মহাপরিচালক মাউশি বরাবর আবেদন করেন। আবেদনের ক্রমিক নং ৬৯৮৭, তারিখ—১৩/১২/২৩। কিন্তু, পরবতীর্তে প্রধান শিক্ষক অনৈতিক সুবিধা নিয়ে তাকে বিগত ২০/৮/২০২৫ তারিখে পুনঃনিয়োগ দান করেছেন। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সীমাহীন দূনীর্তির বিরুদ্ধে মাহফুজুর রহমান (সাংবাদিক) বিগত ০৯/১১/২০২৫ তারিখে ৬৬২৭ নং ক্রমিকে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা—তে অভিযোগ করেন। অভিযোগের উল্লেখযোগ্য, বিষয়গুলি যথাক্রমে; ষষ্ঠ শ্রেণি পাস সুফিয়ান গাজীকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে মর্মে ভূয়া/জাল সনদ প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে তাকেই আবার ৪র্থ শ্রেণি কর্মচারী পদে নিয়োগ দান করেছেন। বিদ্যালয়ের বিশাল আকারের পুরাতন বিল্ডিংটি উর্দ্ধতন কতৃর্পক্ষের বিনানুমতিতে, বিনা টেন্ডারে বিক্রয় করে টাকা আত্মসাৎ । প্রাপ্যতা না থাকা সত্বের্ও চাহিদা পত্র দিয়ে এনটিআরসিএ মাধ্যমে শাখা শিক্ষক নিয়োগ করে সরকারি অর্থের অপচয়সহ বিবিধ অভিযোগ।

কিন্তু, মাউশি—র মহাপরিচালক কর্তৃক কোন পদক্ষেপ নিতে না দেখে মাহফুজুর রহমান মহামান্য হাইকোর্টে ২০৬১৪/২৫ নং একটি রীট পিটিশান দাখিল করেন। আদালত ১৭/১২/২০২৫ তারিখের আদেশে মহাপরিচালক মাউশি এবং জেলা প্রশাসক, সাতক্ষীরা—কে বাদির দাখিলকৃত ০৯/১১/২০২৫ তারিখের আবেদনটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেন। বাদী আদালতের আদেশ বাস্তবায়নের জন্য আদালতের আদেশের কপি বিগত ০১/০১/২০২৬ তারিখে ১নং ক্রমিকে মহাপরিচালক এবং ০৫/০১/২০২৬ তারিখে জেলা প্রশাসক, সাতক্ষীরা—তে আবেদন করেন। জেলা প্রশাসক ১৫/০১/২০২৬ তারিখে ০৫.৪৪.৮৭০০.০০০.০১৭.২১.০০০২.২৬—২২৯(যুক্ত) নং স্মারকে মহাপরিচালক—কে ৩০ দিনের মধ্যে আদালতের আদেশ বাস্তবায়নের অনুরোধ করেন। এ ব্যপারে বাদি মাহফুজুর রহমান মাউশি—র আইন কর্মকর্তা আল আমিন সরদার, শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন—এর সহিত বারবার যোগাযোগ করে ব্যর্থ হন। অবশেষে মহামান্য হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করায় কেন আদালত অবমাননা (কনটেম্পট) মামলা দায়ের করা হবে না তার জবাব চেয়ে বাদি ০৬/০৫/২০২৬ তারিখে ১০ দিনের সময় দিয়ে উকিল নোটিশ পাঠান। কিন্তু, বাদির সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় ২১৯/২৬ নং কনটেম্পট মামলা দায়ের করেন। মহামান্য হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মো: আসিফ হাসান—এর সমন্বয়ে গঠিত বেঞ্চ ২৯/০৬/২০২৬ তারিখে মাউশি—র মহাপরিচালক (ডিজি)—এর বিরুদ্ধে রুল জারী করেন। রুল—এ আগামী ৪ সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চিকিৎসার দায়িত্ব গ্রহণ ও নগদ অর্থ সহায়তা
পরবর্তী পোস্ট
কাজ শেষের আগেই নির্মাণাধীন ব্রিজের রেলিং ধস, নিম্নমানের কাজের অভিযোগ

রিলেটেড পোস্ট

শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...

অক্টোবর ১৭, ২০২৬

শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...

অক্টোবর ১৬, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...

অক্টোবর ১৬, ২০২৬

শ্যামনগরে গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা...

অক্টোবর ১৫, ২০২৬

শ্যামনগরে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

অক্টোবর ১৫, ২০২৬

কৃষি, পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় অবদান: উপকূলের ২৫...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে সাত জেলে অপহরণ: মুক্তিপণ দিয়ে...

অক্টোবর ১৫, ২০২৬

সুন্দরবনে নিষিদ্ধ এলাকা থেকে তিন জেলে আটক

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting