দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৫
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বরিশাল

বরিশালে থানায় হামলা: দুদিনে গ্রেপ্তার ২৩

কর্তৃক Nirupam Joy জুলাই ১২, ২০২৬
জুলাই ১২, ২০২৬ ০ কমেন্ট 152 ভিউস

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুদিনে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বরিশালের পুলিশ সুপার (এসপি) এ জেড এম মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  উপজেলার বিভিন্ন অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত দুদিনে ২৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলার প্রধান আসামি ইদ্রিস ফকিরও আছেন।

এসপি মোস্তাফিজুর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

গত বৃহস্পতিবার চুরির মামলার এক আসামির মৃত্যুর গুজবকে কেন্দ্র করে আগৈলঝাড়া থানায় হামলা চালানো হয়। সেসময় দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমসহ কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ওইদিন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, চুরির মামলায় আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছিল। হাজতে থাকাকালে তিনি নিজেই মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে শতাধিক ব্যক্তি থানায় হামলা চালিয়েছে ও কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় সংবাদ কর্মীদের...

অক্টোবর ১৪, ২০২৪

বঙ্গবন্ধুর মাজারে বিএসপির শ্রদ্ধা নিবেদন

নভেম্বর ২৩, ২০২২

প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন কমিটির সভাপতি

জানুয়ারি ৮, ২০২১

শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু: এসআই ক্লোজড

জানুয়ারি ৬, ২০২১

বউভাতে মাংস কম দেওয়া নিয়ে মারামারি, বরের চাচার...

জানুয়ারি ৬, ২০২১

কুয়াকাটা সমুদ্র সৈকতে সাংবাদিকদের ‘অভিনব কর্মসূচি’

জানুয়ারি ৫, ২০২১

করোনাকালীন সময়ে প্রায় কোটি টাকার অর্থ সহায়তা দিলো...

জুন ১৬, ২০২০

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting