দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:২০
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...
গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত...
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...
পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...
শ্যামনগর উপজেলা ক্যামপাসে ১৪ লাখ টাকার ব্যাপক অনিয়ম...
চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অপরাধে দোকানি গ্রেপ্তার
সংবাদ প্রকাশের পর তদন্ত প্রভাবিত করতে কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে কৃষকদের মাঝে উন্নত জাতের ধানবীজ ও জৈবসার বিতরণ

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৭, ২০২৬
জুলাই ৭, ২০২৬ ০ কমেন্ট 1 ভিউস

আইয়ুব আলী: জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে ক্রমবর্ধমান লবণাক্ততা, বন্যা ও অনিয়মিত আবহাওয়ার কারণে কৃষি উৎপাদন বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। এই প্রতিকূলতা মোকাবিলায় স্থানীয় কৃষকদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সংগঠন ‘লিডার্স’ জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষকদের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ এবং জৈবসার বিতরণ করেছে।

লিডার্স-এর ফিন্যান্স ডিরেক্টর জনাব আনোয়ার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্স-এর কার্যকরী সদস্য জনাব রনজিত কুমার বর্মন, আটুলিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. সামছুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব আশালতা।

অনুষ্ঠানে প্রকল্পের পরিচিতি তুলে ধরে লিডার্স-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মুহাম্মদ মঞ্জুরুল হক বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন ক্রমেই হুমকির মুখে পড়ছে। এমতাবস্থায় লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধানের জাত সম্প্রসারণ এবং জৈবসারের ব্যবহার বৃদ্ধি কৃষকদের উৎপাদনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ওয়ালিউল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় কৃষকদের অবশ্যই আধুনিক প্রযুক্তি ও জলবায়ু সহনশীল জাতের ফসল চাষে আগ্রহী হতে হবে। সরকারি কৃষি সম্প্রসারণ কার্যক্রমের পাশাপাশি লিডার্স-এর মতো উন্নয়ন সংস্থার এ ধরনের উদ্যোগ উপকূলীয় কৃষিকে টেকসই ও লাভজনক করতে বিশেষ অবদান রাখবে।”

আলোচনা সভায় বক্তারা লবণাক্ততা ও বন্যাজনিত ঝুঁকি মোকাবিলায় আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈবসারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জৈবসারের ব্যবহার মাটির গুণাগুণ রক্ষা করবে, উৎপাদন ব্যয় হ্রাস করবে এবং একটি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল উপকূলের চিত্র
পরবর্তী পোস্ট
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে...

জুলাই ৭, ২০২৬

গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুলাই ৭, ২০২৬

সাংবাদিক মোহসিন উল হাকিমের একটি পোস্ট পাল্টে দিল...

জুলাই ৭, ২০২৬

শ্যামনগর উপজেলা ক্যামপাসে ১৪ লাখ টাকার ব্যাপক অনিয়ম...

জুলাই ৭, ২০২৬

সংবাদ প্রকাশের পর তদন্ত প্রভাবিত করতে কৃষি কর্মকর্তা...

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

জুলাই ৭, ২০২৬

সাতক্ষীরা পৌর ৫ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন মাদক...

জুলাই ৭, ২০২৬

কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

জুলাই ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting