দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৬
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

টাকার জন্য সহযোগীর হাতে দীপ্ত খুন, ছিনিয়ে নেয় মোটরসাইকেল

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 368 ভিউস

নড়াইল সংবাদদাতা:

নড়াইলে কলেজছাত্র দীপ্ত হত্যার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেফতার করেছে যশোর জেলা পিবিআই। এসময় দীপ্তর ব্যবহৃত মোটরসাইকেল ও উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডে জড়িত তিন আসামি ও চোরাই মোটরসাইকেল রাখার অভিযোগে আরো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে । রোববার (২৬ ফেব্রুয়ারি) পিবিআই যশোরের পরিদর্শক শামিম মুসা জানান, শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ও রোববার ভোরে নড়াইল সদর ও নড়াগাতী থানা এলাকা থেকে এ সকল আসামিদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের শিশির সরকারের ছেলে সুমন সরকার (৩০), সরোজিত বিশ্বাসের ছেলে সজীব কুমার বিশ্বাস (২২), গৌতম রায়ের ছেলে আকাশ রায় (২১) এবং নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মৃত মিরাজ শেখের ছেলে মো. সাদ্দাম হোসেন ওরফে বদির (৩২)।

পিবিআই জানায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নড়াইল থানাধীন হোগলাডাঙ্গার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন নিহত দীপ্তসাহা। পরের দিন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোগলাডাঙ্গা গরানের মাঠ হাজরাতলা মহাশ্মশান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে পিবিআই যশোর। তদন্তের এক পর্যায়ে শনিবার রাতে নড়াইল থানাধীন গোপালপুরের নিজ নিজ বাড়ি থেকে আসামি সুমন, সজীব ও আকাশকে গ্রেফতার করা হয়। পরের দিন রোববার ভোরে নড়াগাতী থানাধীন বিলাহর মাঠ এলাকা থেকে চিনতাই করা মোটরসাইকেলসহ আসামি সাদ্দামকে গ্রেফতার করা হয়।

আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সুমন, সজীব, আকাশ ও নিহত দীপ্তসাহা একসঙ্গে মাদক সেবন করতেন। টাকার জন্য দীপ্তকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন তিন আসামি। পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার দীপ্তকে ঘটনাস্থলে আসতে বলেন তারা। এরপর দীপ্তকে গাঁজা বানাতে দেওয়া হয়। এক পর্যায়ে নায়লনের সুতা দিয়ে দীপ্তর গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করেন আকাশ ও সজীব। পরে পকেট থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে দীপ্তর লাশ ফেলে চলে যান তারা। এরপর আসামি সুমনকে ফোন করে হত্যার বিষয়টি জানায় আকাশ ও সজীব। মোটরসাইকেলেটি বিক্রির জন্য অপর পলাতক আসামি সজিবের কাছে রেখে আসেন তারা। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেল রাখার অভিযোগে আসামি সাদ্দামকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পিবিআই যশোরের পরিদর্শক শামীম মুসা জানান, নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের হোগলা ডাঙ্গা গ্রামের দ্বীনোবন্ধুর সাহার ছেলে ও নড়াইল সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী দীপ্ত সাহা (২২) নির্মম ভাবে খুন হন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নড়াইলে নিজ এলাকার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিত হলেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া
পরবর্তী পোস্ট
ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার যুবক

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting