দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১১:০৫
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামে ঘাট ইজারা ফিরে পেতে সাম্পান মাঝিদের অনশন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৬, ২০২০
আগস্ট ২৬, ২০২০ ০ কমেন্ট 386 ভিউস

মো: রাকিব, চট্টগ্রাম: চট্টগ্রামে ঘাট ইজারা ফিরে পেতে দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছেন সাম্পান মাঝিদের আটটি সংগঠনের তিন শতাধিক মাঝি। গত মঙ্গলবার সকাল ছয়টা থেকে দিনব্যাপী চট্টগ্রাম নগরীর সদরঘাটে কর্ণফুলী নদীতে তারা সাম্পান নিয়ে অনশন করেন। মাঝিদের অনশনের কারণে ঘাট দিয়ে কোনো যাত্রী পারাপার করা হচ্ছে না। অনেক যাত্রী ঘাটে এসে নদী পার হতে না পেরে বিকল্প উপায়ে সড়ক পথে দীর্ঘ দূরত্ব ভেঙে শাহ আমানত সেতু দিয়ে স্ব স্ব গন্তব্যে যেতে বাধ্য হয়েছে। জন্মগত পেশাদার পাটনিজীবী (সাম্পান মাঝি) সমিতিকে ঘাট ইজারা না দেওয়ার প্রতিবাদ জানান তারা। সকাল সাড়ে সাতটায় কর্ণফুলীর সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে সারি সারি সাম্পান বেঁধে রেখে সেখানেই অনশন কর্মসূচি পালন করছেন বিভিন্ন বয়সী মাঝিরা। এদের মধ্যে ২৫ বছরের যুবক যেমন রয়েছেন তেমনি রয়েছেন ষাটোর্ধ্ব মাঝিরাও।

সকাল থেকে অনশন করা সাম্পান মাঝি আবদুল মজিদ নিজ সাম্পানে বসে বলেন, আমাদের বাপ দাদার আমল থেকে সাম্পান চালিয়ে আসছি। একশ বছর ধরে সাম্পান মাঝিরা সমিতি তৈরী করে নিজেরাই ঘাট চালায়ে আসছে। গত বৈশাখে ১ তারিখ থেকে মাঝিরা ঘাট ছাড়া হয়ে পড়েছি, আমার ঘাট ফেরত চাই।

অনশনরত সাম্পান মাঝিদের অভিযোগ, গত পহেলা বৈশাখ পেশাগত সাম্পান মাঝিদের (পাটনিজীবী) থেকে ঘাট কেড়ে নিয়ে নীতিমালা লঙ্ঘন করে বিভিন্ন ব্যবসায়ীদের ইজারা দেন চসিক প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম। এর প্রতিবাদ জানিয়ে মাঝিরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সভাপতি এস এম পেয়ার আলী জানান, কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় সাম্পান নিয়ে ভোর ছয়টা থেকে তিন শতাধিক মাঝি দিনব্যাপী অনশন কর্মসূচি শুরু করেছে। তিনি জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে পাটনিজীবী (সাম্পান মাঝি) সমিতিকে বাদ দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন গত ১ বৈশাখ থেকে বিভিন্ন ব্যবসায়ীদের তা ইজারা দেয়।

অভিযোগের ভিত্তিতে ২৯ এপ্রিল পাটনিজীবীকে ঘাট ইজারা দিতে বলা হলেও প্রধান রাজস্ব কর্মকর্তা এ বিষয়ে পুনরায় আইনি মতামতের জন্য নির্দেশনাটি চসিক আইন কর্মকর্তার কাছে পাঠান। এরপর গত ছয় মাসেও মাঝিদের ঘাট ফিরিয়ে দেয়নি চসিক।

ঘাট হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীমাতৃক এই চট্টগ্রামের হাজারো সাম্পান মাঝি। তাই পাটনিজীবী সমিতিকে ঘাট ফিরিয়ে দেয়ার দাবিতে সাম্পান মাঝিদের আটটি সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী এ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে।

সদরঘাট সাম্পান সমিতির সভাপতি সাম্পান মাঝি মোহাম্মদ আলী বলেন, সিটি করপোরেশন সরকারি নীতিমালার তোয়াক্কা না করে ব্যবসায়ীদের ঘাট ইজারা দেওয়ায় আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। নিরুপায় হয়ে আমরা অনশনে নেমেছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্রগ্রামের বোয়ালখালীতে মহিষ দিয়ে নির্যাতন ও পরিবেশ দূষনের অভিযোগ
পরবর্তী পোস্ট
শ্যামনগরের কাশিমাড়ীতে একই পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

চসিক কাউন্সিলর ওয়াসিমের দুর্নীতির তদন্তে নেমেছে দুদক

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে ভাঙচুর ও...

ডিসেম্বর ১০, ২০২৩

চট্টগ্রামে ব্যাটারি রিকশায় আড়াইশ কোটি টাকার চাঁদাবাজি ক্স...

ডিসেম্বর ৪, ২০২৩

চট্টগ্রাম-১৩ আসনে শক্ত অবস্থানে আওয়ামী লীগ, কেন্দ্রের দিকে...

নভেম্বর ২৯, ২০২৩

৫ টাকায় ‘স্মার্ট স্কুল বাস’এ বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা:...

নভেম্বর ২৩, ২০২৩

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting