দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

‘গরিবের সব দিকে মরণ’

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২০
এপ্রিল ৫, ২০২০ ০ কমেন্ট 421 ভিউস

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তদের বড় অংশই বৃদ্ধ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সব বিশেষজ্ঞ বলছেন, বয়স্করা রয়েছেন সবচেয়ে ঝুঁকিতে। তাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু এসব পরামর্শ কানে তোলার উপায় নেই ৮৩ বছর বয়সী নুরু মিয়ার। তিন কুলে কেউ নেই এই বৃদ্ধের। থাকেন কারওয়ান বাজার রেলক্রসিংয়ের পাশে ঝুপড়িতে। করোনায় আক্রান্তের ভয় থাকলেও পেট চালাতে রোজ পথে নামতে হয় তাকে।

গত শুক্রবার বিকেলে নুরু মিয়ার সঙ্গে দেখা হয় রেলক্রসিং-সংলগ্ন সড়কে। জনশূন্য ফুটপাতে ভ্যানের ওপর খালি গায়ে বসেছিলেন। ‘চাচা থাকেন কোথায়?’ প্রশ্নে আঙুল তুলে তার ঝুপড়ি দেখালেন। ‘বাইরে বের হয়েছেন কেন?’ এ প্রশ্নে আঙুল ইশারা করলেন পেটের দিকে। বললেন, পেট বাঁচাতে পথের পাশে বসেছেন। কেউ যদি কিছু দেয় এ আশায়।

নুরু মিয়ার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় কত বছর ধরে থাকেন মনে নেই। বয়স কত? আঙুলের কড়ায় গুনে অনুমান করে বললেন, ৯০। ১৯৫০ সালের বন্যার সময় তার নামে ত্রাণের কার্ড হয়েছিল। স্বাধীনতার ৭ বছর আগে ২৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। এ হিসাবে বের হলো তার বয়স ৮৩। উদাস মুখে বললেন, ‘অইতে পারে। গুইন্ন্যা রাখি নাই’।

বছর ১৩ আগে স্ত্রীর মৃত্যুর পর কারওয়ান বাজারের এখানে-ওখানে ঝুপড়ি তুলে থাকেন নুরু মিয়া। মাছের আড়তের বেড়ার ঘর মেরামতের কাজ করেন। তাতে যা রোজগার হয় এক পেট চলে যায়। কিন্তু করোনা সংক্রমণ রোধে সব বন্ধ হয়ে যাওয়ায় কামাই বন্ধ। এখন লোকে যা দেয় তাই দিয়ে দু’মুঠো ভাতের সংস্থান করেন। ভাতের হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় সবসময় তাও জোটে না।

করোনায় বয়স্কদের আক্রান্ত হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি, নুরু মিয়া তা জানেন। করোনা থেকে বাঁচতে সবসময় যে ঘরে থাকা দরকার সে কথাও জানেন। কিন্তু ঘরে থাকলে অনাহারে মরতে হবে। তাই বাইরে বের না হয়ে উপায় নেই। নুরু মিয়া বললেন, গরিবের সবদিকে মরণ। রাস্তায় থাকলে করোনায় মারবে। ঘরে থাকলে ক্ষুধায় মারবে।

করোনায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী, প্রান্তিক ও ভাসমান মানুষের খাদ্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। ত্রাণ দিচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। খাবার দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগেও। কিন্তু সে সবের কিছুই চোখে দেখেননি নুরু মিয়া। তিনি বললেন, সরকার ত্রাণ দিচ্ছে এমন কিছু তার চোখে পড়েনি। বিভিন্ন প্রতিষ্ঠান যেসব ত্রাণ দিচ্ছে সেগুলোর জন্য হুড়োহুড়ি, মারামারি হচ্ছে।

ভিড় ঠেলে তার দুর্বল শরীরের পক্ষে ওই ত্রাণ সংগ্রহ করা সম্ভব নয়। কেউ দিলে খান, তা দিলে উপোস করেন।

সোনারগাঁও হোটেল-সংলগ্ন ফ্লাইওভারের নিচে থাকেন ৭০ বছর বয়সী শাহজাহান মিয়া। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তিন ছেলে আছে গ্রামে। তারা বাবার দেখাশোনা করেন না। তাই বিপত্নীক শাহজাহান মিয়া চলে এসেছেন ঢাকায়। ফুটপাতে থাকেন। কাগজ, প্লাস্টিক কুড়িয়ে পেট চালান। করোনার কারণে দোকানপাট বন্ধ হওয়ায় প্লাস্টিক বিক্রি বন্ধ। লোকজন ঘরে থাকায় পথেঘাটে প্লাস্টিকও নেই।

ফ্লাইওভারের বিপরীতে বিজিএমইএ ভবনের সামনে গাছতলায় বসে ছিলেন শাহজাহান মিয়া, কেউ যদি কিছু দিয়ে যায় এ আশায়। ছেলেরা না দেখলেও ফ্লাইওভারের নিচে ঝুপড়ি তুলে থাকা এক নারী তার দেখাশোনা করেন। কিন্তু তারও বড় দুর্দিন। নিজেই খাবার জোটাতে পারছেন না, বৃদ্ধ শাহজাহান মিয়াকে কী দেবেন!

‘দিনকাল কাটছে কেমন’- প্রশ্নে শাহজাহান মিয়া কান্নাজড়িত কণ্ঠে বললেন, সারাজীবনই দুঃখকষ্টে কেটেছে তার। ভূমিহীন কৃষকের সন্তান তিনি। যৌবনে দিনমজুরি করে খেয়েছেন। এখন আর পারেন না। ভাতের অভাব তার জন্য নতুন নয়। কিন্তু এমন সংকটে পড়েননি কখনও। এবার যদি ‘রিলিফ’ না পান, তাহলে একেবারে ভাতে মারা পড়বেন।

এ সময় পাশে এসে থামলেন বৃদ্ধ রিকশাচালক আবদুল খালেক। থাকেন তেজগাঁওয়ের বেগুনবাড়িতে। সাদা ধব ধবে দীর্ঘ দাড়ি তার। জানালেন বয়স ৭২। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকেন। দুই ছেলের একজন কাগজকলে কাজ করে, আরেকজন সিএনজি অটোরিকশা চালায়। তাদের নিজেদের সংসারই চলে না, বাপ-মাকে কী দেখবেন।

বয়স ৭২ হলেও খেটে খান আবদুল খালেক। কিন্তু করোনার ‘লকডাউন’ তার রুটিরুজিতে হাত দিয়েছে। বিকেল সাড়ে ৪টার দিকে জানালেন, জুমার পর বের হয়ে দুই ঘণ্টায় মোটে একটি ভাড়া পেয়েছেন। রাস্তায় লোকজন একেবারেই নেই গত বৃহস্পতিবার থেকে। চাল-ডালের টাকা জোগাড় হলেই চলে যাবেন।

আবদুল খালেক জানালেন, রিকশা চালালে রাস্তায় পুলিশ বারবার ধরে। সেনাবাহিনীর জেরার মুখে পড়তে হয়। তারপর অনুনয়-বিনয় করে চালাচ্ছেন। পুলিশও তাকে বলেছে, বয়স্কদের করোনা ঝুঁকি সবচেয়ে বেশি। আবদুল খালেক বললেন, এসব শুনলে, মানলে তো চলবে না। ঘরে বয়স্ক স্ত্রী রয়েছে। বুড়োবুড়ির খাবার তো জোগাড় করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় সেই মুক্তামনির নানাকে কুপিয়ে হত্যা

রিলেটেড পোস্ট

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting