দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:০৩
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি...
সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক
ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...
সাতক্ষীরায় কুশখালী ২৭তম ঘোড়দৌড় প্রতিযোগিতা তীব্র গরম উপেক্ষা...
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সারাদেশ

ওসিকে সঙ্গে নিয়ে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র জমা; সর্বত্র তোলপাড়

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৩, ২০২১
ফেব্রুয়ারি ৩, ২০২১ ০ কমেন্ট 327 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মাদারীপুরের শিবচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আওলাদ হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওসিকে নিয়ে মনোনয়নপত্র জমাদানের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।

আগামী ২৮ ফেব্রুয়ারি শিবচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন দুপুরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওলাদ হোসেন খান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতা–কর্মীদের পাশাপাশি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাহার ব্যাপারী ও শিবচরের ওসি মিরাজ হোসেন উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, মনোনয়নপত্র জমাদানের সময় পেছনে দাঁড়িয়ে প্রার্থীর কাঁধে হাত দিয়ে রেখেছেন ওসি মিরাজ। আরেকটি ছবিতে দেখা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থী ও নেতা–কর্মীদের সঙ্গে মনোনয়নপত্র ধরে আছেন ওসি।

পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালার ১১ ধারা অনুযায়ী, কোনো প্রার্থী পাঁচজনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না।

এ ব্যাপারে জানতে চাইলে শিবচর থানার ওসি মিরাজ হোসেন মুঠোফোনে  বলেন, তিনি ইউএনওর সঙ্গে কাগজপত্র রিসিভ (গ্রহণ) করছিলেন। মনোনয়পত্র গ্রহণ করা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে কি না, এমন প্রশ্নে তিনি কোনো উত্তর দেননি। ওসি বলেন, ‘শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশে বসা ছিলাম, তাঁর অনুরোধেই ছবি তুলেছি। এখানে এর বাইরে অন্য কিছু নয়। যা হয়েছে অনাকাঙ্ক্ষিত।’

একই সুরে ওসির পক্ষে সাফাই গেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকতা মো. আসাদুজ্জামান। তিনি জানান, শিবচর থানার ওসি আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন। ওসি স্বেচ্ছায় ছবি তুলতে আসেননি। নেতা–কর্মীদের অনুরোধেই তিনি ছবি তোলেন, যা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। প্রচারটা যেভাবে করা হচ্ছে, আসলে ঘটনা এমন নয় বলেও দাবি করেন তিনি।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খান। পেছনে দাঁড়িয়ে প্রার্থীর কাঁধে হাত রেখেছেন ওসি মিরাজ হোসেন
মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আওলাদ হোসেন খান। পেছনে দাঁড়িয়ে প্রার্থীর কাঁধে হাত রেখেছেন ওসি মিরাজ হোসেনছবি: সংগৃহীত
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ওসি কখনোই প্রার্থীর সঙ্গে এসে মনোনয়নপত্র জমা দিতে পারেন না। এ ক্ষেত্রে প্রার্থী যেমন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, ওসিও তেমনি দায়িত্বে অবহেলা করেছেন।

এ ঘটনা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন বলেন, ওসির তাঁর সঙ্গে থাকার কথা নয়। তিনি কেন তাঁর পাশে এসে দাঁড়িয়ে ছবি তুলেছেন, তা তিনি জানেন না। তবে ওসি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য এসেছেন উল্লেখ করে তিনি বলেন, সেখান থেকেই হয়তো ছবি তুলেছেন। আরও অনেক প্রার্থীর সঙ্গেই ওসি ছবি তুলেছেন বলে তিনি জেনেছেন।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, পুলিশের কোনো কর্মকর্তা কোনো নির্বাচনে প্রার্থীর সঙ্গে একত্রে ছবি তুলতে পারেন না। তবে আইনশৃঙ্খলা ঠিক রাখা ও নিরাপত্তা প্রদানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে পারেন। পুলিশ সুপার বলেন, ‘শিবচর থানার ওসি যদি মনোনয়নপ্রত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি তুলে থাকেন, তাহলে তিনি কাজটি ঠিক করেননি। ছবিটি আমি এখনো দেখিনি। যদি ওসি এমন ছবি তুলে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজ সূত্র: প্রথম আলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিনামূল্যে গরু পেয়ে নতুন স্বপ্ন দেখছে ১৪০ পরিবার
পরবর্তী পোস্ট
ডালিম প্রতিকের নির্বাচনী গণসংযোগ

রিলেটেড পোস্ট

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ভোমরায় ১১ দলীয়...

জুন ১২, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

ধানমন্ডির এক সন্ধ্যায় আনিস আলমগীর কারাগারের দেয়াল পেরিয়ে...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

জুন ৮, ২০২৬

সাংবাদিকের বাসায় হামলা, সিসিটিভি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

জুন ৮, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

জুন ৭, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকের বাসায় হামলা

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting