দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩০
সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
আশাশুনির বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল...
আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসপি আশরাফুল আলম
আশাশুনির নবাগত সমাজ সেবা কর্মকর্তার প্রথম অনুষ্ঠানেই অনিয়ম-দুর্নীতির...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...
পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা
উপকূলীয় জনপদে কৃষিতে রাসায়নিক ও কীটনাশক ব্যবহারে প্রভাব...
শ্যামনগরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’র প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছারাজনীতিশিক্ষাসাতক্ষীরা জেলাসারাদেশ

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না: এমপি মাও আবুল কালাম আজাদ”

কর্তৃক Satnadee Satkhira এপ্রিল ৪, ২০২৬
এপ্রিল ৪, ২০২৬ ০ কমেন্ট 331 ভিউস

প্রমথ সানা পাইকগাছা :খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “বেসরকারি শিক্ষকরা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। দেশ গঠনে তাদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই সমাজের মূল কারিগর এবং তারা বিভিন্নভাবে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখছেন।” ৪ এপ্রিল শনিবার দুপুরে পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে এদিন শিক্ষক সমিতির পক্ষ থেকে মানপত্র ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

শিক্ষকদের মর্যাদার গুরুত্ব তুলে ধরে এমপি আজাদ বলেন, “শিক্ষকদের সর্বদা সম্মানের আসনে বসাতে হবে এবং বিভিন্ন পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। শিক্ষকদের সাথে কোনো ধরনের বৈষম্য করা চলবে না। তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “বিগত ১৭ বছরে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য ব্যক্তিদের সভাপতি বানিয়ে শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এবার আর কোনো রাজনৈতিক পরিচয় বা ব্যক্তি বিশেষ দেখে সভাপতি নিয়োগ দেওয়া হবে না। আমরা সৎ, যোগ্য ও ভালো মানুষকে বেছে নেব। আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করার সুযোগও দেব না।”

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন যেন কোনো দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত না হয়ে স্বচ্ছতা, আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে কাজ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাও. আমিনুল ইসলাম এবং জেলা ইউনিট সদস্য মাও. কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে আরও বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের আমীর মাও. সাঈদুর রহমান, নায়েবে আমীর মাও. বুলবুল আহমেদ, সেক্রেটারি মাও. আলতাফ হোসেন ও সহকারী সেক্রেটারি মাও. আব্দুল খালেক। শিক্ষক বাবর আলী গোলদার ও শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধান শিক্ষক আনিসুর রহমান, দীপক চন্দ্র সরকার, দীপঙ্কর দত্ত, খায়রুল ইসলাম, আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, শেখ আব্দুস সালাম এবং সাধুচরণ বিশ্বাস। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী
পরবর্তী পোস্ট
আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুকে অপসারন ও শাস্তির দাবীতে মানববন্ধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

অক্টোবর ১০, ২০২৬

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ আ’লীগ নেতাসহ গ্রেফতার...

অক্টোবর ১০, ২০২৬

পাইকগাছা প্রেসক্লাবের বর্ধিত সভা

অক্টোবর ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting