দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৬
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন
সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা
পাইকগাছায় আলোচনা সভা, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদরসারাদেশ

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ৯, ২০২৬
অক্টোবর ৯, ২০২৬ ০ কমেন্ট 94 ভিউস

#রিমান্ডে আনা বনির সম্পৃক্ততা নিয়ে সিসি ফুটেজ কি বলছে?

#জাকারিয়া হত্যাকান্ডের মোস্ট ওয়ান্টেড আসামী ধরা ছোঁয়ার বাইরে

#আমি জাকারিয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই- মাজেদা খাতুন

হাবিবুর রহমান: কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকান্ডে গ্রেপ্তার হওয়া মহিদ হাসান বনির সিসি টিভি ফুটেজ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ৪ দিনের পুলিশ রিমান্ডে থাকা বনির কাছ থেকে কি কোন ক্লু বেরিয়ে আসবে? আলোচিত এ হত্যাকান্ডে গুরুত্বপূর্ণ আসামী ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

 

অনুসন্ধানে জানা যায়, ঘটনার দিন ২ অক্টোবর মহিদ হাসান বনি তার চাচা নাসিরউদ্দীনের বাস ভবনে প্রবেশ করছে রাত ১১.০৯ মিনিটে। ১১.২৪ মিনিটে বাস ভবন থেকে বের হয়ে বনি ১১.৩০ মিনিটে মোটর সাইকেল স্টার্ট করে রওনা হয়। সাথে অপর একটি মোটর সাইকেল যোগে তার ভগ্নিপতি ও বোনও রওনা হয়। উভয় মোটর সাইকেল ডাঃ আবতাবুজ্জামানের বাসভবনের সম্মুখস্থ জুসের দোকানেই আসে। বোন-ভগ্নিপতির সাথে জুস খেয়ে উভয় মোটর সাইকেল ১১.৩৯ মিনিটে স্টার্ট করে রওনা হয়।

মহিদ হাসান বনি তার চাচা নাসির উদ্দীনের দলিল লেখক ফার্মে পারটাইম কাজ করে। সে অনার্স প্রথম বর্ষের ছাত্র। সামনে তার ইয়ার ফাইনাল পরীক্ষা। ঘটনার দিন রাতে পুলিশ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে পরের দিন কোর্টে প্রেরণ করে। তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করায় আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। বনিকে তদন্তকারী কর্মকর্তা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছে। গত ২ অক্টোবর রাত ১১.০৯ মিনিট হতে ১১.৩৯ মিনিট পর্যন্ত বনিকে তার চাচার বাসভবনের এবং ডাঃ আবতাবুজ্জামানের বাসভবন সংলগ্ন সিসি ফুটেজে দেখা যাচ্ছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে প্রশ্ন করা হয় সঙ্গীতা মোড়ের সিসি ফুটেজে ধারণ করা ভিডিও চিত্র মতে জাকারিয়া হত্যাকান্ডের ঘটনা কয়টার সময়? উত্তরে তিনি এই প্রতিবেদককে জানান ১১.২৫ মিনিট।

 

একাধিক অপরাধ বিশেষজ্ঞের মতামত বিশ্লেষণ করে জানা গেছে রাত ১১.২৫ মিনিটে সংঘটিত জাকারিয়া হত্যাকান্ডে বনির সম্পৃক্ততা আছে কি না তা প্রমাণ করবে তার চাচা নাসির উদ্দীনের বাড়ীর এবং ডাঃ আবতাবুজ্জামানের বাড়ীর সামনে থাকা সিসি ফুটেজে।

 

এদিকে মহিদ হাসান বনির আপন ভাই জাকির হোসেন রনিও এই মামলার এজাহার ভূক্ত আসামী। বনি ও রনির চাচাতো ভাই নাহিদকে এই মামলার প্রধান আসামী করা হয়েছে। গত ৬ অক্টোবর নাহিদ ও শিপনকে পুলিশ কালিগঞ্জের শুইলপুর থেকে আটক করে। ৭ অক্টোবর কোর্টে প্রেরণ করে। তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন জানালে নাহিদ ও শিপনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। যে কোন সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নাহিদ ও শিপনকে হেফাজতে নিবে। আলোচিত এই মামলায় ১২ জন এজাহার নামীয় আসামী। অজ্ঞাতনামা ৫/৬ জন। একটি সূত্র দাবী করছে এই খুনের ঘটনায় মোস্ট ওয়ান্টেড এক ব্যক্তি ধরা ছোঁয়ার বাইরে আছে।

 

এব্যাপারে বনি-রনির মা মাজেদা খাতুন তার প্রতিক্রিয়ায় বলেন, আমি সন্তানের মা। ফুটফুটে কলেজ পড়ুয়া জাকারিয়া হত্যাকান্ড মেনে নেওয়ার মত না। পুলিশ আমার পুত্র মহিদ হাসান বনিকে গ্রেফতার করেছে। সে এখন পুলিশ রিমান্ডে। পাশাপাশি আমার পুত্র জাকির হোসেন রনিকে আসামী করা হয়েছে। আমি জাকারিয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জাকারিয়া হত্যাকান্ডের জড়িতদের ফাঁসি চাই। আমার দুই পুত্র এই হত্যাকান্ডে জড়িত থাকলে তাদেরও শাস্তি চাই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

রিলেটেড পোস্ট

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...

অক্টোবর ৮, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting