দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪০
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...
শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
কলারোয়ায় এবার ৪৬ মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা: ঝুঁকি নেই
দেবহাটা থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক মতবিনিময় সভা
এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...
সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য
কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে
তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট
আশাশুনির বাইনতলায় জামায়াতের অফিস উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorizedসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১০, ২০২৬
অক্টোবর ১০, ২০২৬ ০ কমেন্ট 22 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।

সহায়ক হিসেবে দিনব্যাপী এ প্রশিক্ষণটি পরিচালনা করেন সক্রিয় কর্মী সালমা আক্তার। তাকে সহযোগিতা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল, অ্যাডভোকেট এস. এম. সোহরাব হোসেন বাবলু এবং কাউন্সিলর সুমাইয়া নাজনীন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মীবৃন্দ মানব পাচার বিষয়ে প্রাথমিক ধারণা, ‘আশ্বাস’ প্রকল্প, সাইবার ট্রাফিকিং, সিটিআইপি অ্যাক্টিভিস্টদের ভূমিকা, কাউন্টার ট্রাফিকিং কমিটি সম্পর্কিত তথ্য, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ, কার্যকর নেতৃত্ব, ট্রমা-ইনফর্মড কমিউনিকেশন এবং ভিকটিম সাপোর্ট নিয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করেন। এছাড়া দলীয় আলোচনার মাধ্যমে কাজের ধারাবাহিকতা রক্ষায় ‘সাসটেইনেবিলিটি প্ল্যান’ ও সুনির্দিষ্ট ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হয়।

সমাপনী অধিবেশনে দিনব্যাপী কার্যক্রমের পর্যালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন সাতক্ষীরা জেলা সক্রিয় কর্মী দলের সভাপতি শাফিরুল ইসলাম।

উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে মানব পাচার প্রতিরোধ ও ভিকটিম সহায়তায় সফলভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রিলেটেড পোস্ট

এপিবিএন: ইতিহাসের অগ্রযাত্রায় জিয়াউর রহমান থেকে আজিজুল হক,...

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরার অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য

অক্টোবর ৯, ২০২৬

জাকারিয়া হত্যাকান্ডে সিসি ফুটেজ ফ্যাক্টর হয়ে দাড়িয়েছে

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরায় জিয়া শিশু-কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...

অক্টোবর ৮, ২০২৬

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting