দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৭
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে চেয়ারম্যান আতাউর কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২০
জানুয়ারি ৯, ২০২০ ০ কমেন্ট 467 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুরের ভূমিদস্যু ইউপি চেয়ারম্যান আতাউর কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও কোন প্রতিকার না পাওয়ায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের স্থায়ী বাসিন্দারা। এ সময় তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, শহিদুল ইসলাম।
তারা লিখিত বক্তব্যে বলেন, আমরা প্রকৃতপক্ষে ভূমিহীন, অসহায় দরিদ্র ব্যক্তি। ইটের ভাটায় শ্রমিকের কাজ করে ও নদীতে মাছ ধরে আমাদের জীবন-জীবিকা নির্বাহ করি। বিগত ২০০৭ সাল থেকে ঝাপা মৌজায় খতিয়ান নং ১৩০০, ১নং দাগে ৩ পরিবারের নামে ৩ এক সরকারি সম্পত্তি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বসতঘর নির্মাণ করে এবং ছোট ছোট ঘের করে মৎস্যচাষ করে আসছিলাম। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদ্মপুকুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন এড. আতাউর রহমান। তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের ওই ইজারা নেওয়া সম্পত্তির উপর কু নজর পড়ে তার। এর জের ধরে চেয়ারম্যান আতাউর ও তার বাহিনীর সদস্যরা আমাদের তিন অসহায় পরিবারকে উচ্ছেদের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাতে থাকে। গত ৫/৭/২০১৯ তারিখে স্থানীয় সাবেক মেম্বর তপন কুমারের মৎস্য ঘেরে মাছ ধরার বিষয়কে কেন্দ্র করে তপন মেম্বরকে দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে একজনকে আটক করিয়ে জেলে পাঠায় ওই ভূমিদস্যু চেয়ারমান আতাউর। এতেও ক্ষ্যান্ত না হয়ে সুযোগ বুঝে ওই চেয়ারম্যান আমাদের সম্পত্তি দখলের উদ্দেশ্যে কৌশলে গত ১৩ জুলাই ২০১৯ তারিখ রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান আতাউর রহমান, তার সহযোগী একই এলাকার আইয়ুব, সোনাখালী গ্রামের আবুল কাশেম, শফি, মনিরুল, সাইফুল্লাহ, সোহরাব হোসেন, মিন্টু মল্লিক ও রাহাজানসহ ১০০ থেকে ১৫০ জন সন্ত্রাসী দা, কুড়াল, হাতুড়ি, শাবল, রাম দাসহ বিভিন্ন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে আমাদের চারটি পাকা বাড়ি ভেঙে গুড়িয়ে দেয়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা। এছাড়া বাড়িতে থাকা মূল্যবান মালমাল,স্বর্ণের গহনা, টাকা পয়সা লুটপাট করে। এসময় চেয়ারম্যানের লোকজন আমাদের গরু, ছাগল, হাঁস মুরগিসহ ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা আরো বলেন, চেয়ারম্যান আতাউরের একসময় কিছুই না থাকলেও অবৈধভাবে বর্তমানে তিনি কোটিপতি হয়েছেন। ইউনিয়নের সকল খাস সম্পত্তি ও গরিব অসহায় দরিদ্রদের মানুষের সম্পত্তি দখল করে পথে বসিয়ে কালো টাকার পাহাড় গড়েছেন। ওই ভূমিদস্যু চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রভাবশালী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না। অথচ আমরা অসহায় নিরিহ প্রকৃতির হওয়ায় কোন ন্যায় বিচার না পেয়ে বর্তমানে স্ত্রী-পরিবার নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এমতাবস্থায় তারা ন্যায় বিচারসহ চেয়ারম্যানের আতাউরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশুহস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, পদ্মপুকুর ইউনিয়নের ঝাপা গ্রামের ভুক্তভোগী শামিম, ইসহাক আলী, জয়নাব খাতুন ও সহিদা খাতুন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গোবিন্দকাটি আলো হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে মুজিব বর্ষে তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে নবীন বরণ

অক্টোবর ৪, ২০২৬

একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর...

অক্টোবর ৪, ২০২৬

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর

অক্টোবর ৩, ২০২৬

বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন

অক্টোবর ৩, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting