
আবু রায়হান: যুব সমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মাদক ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং এলাকার মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে “বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিম”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু হোসেন, সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মইনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন হোসেন, নির্বাহী পরিচালক, বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিম এবং মোঃ মোস্তাফিজুর রহমান, সভাপতি, বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিম।আরো উপস্থিত ছিলেন,বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের কার্যনির্বাহী কমিটির সভাপতি: মোঃ মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক: মোঃ নাজমুল ইসলাম সহ-সভাপতি: মোঃ ইসরাফিল সায়েম সাংগঠনিক সম্পাদক: মোঃ জহিরুল ইসলাম কোষাধ্যক্ষ: মোঃ মোস্তাকিম বিল্লাহ দপ্তর সম্পাদক: মোঃ জাকির হোসেন প্রচার সম্পাদক: মোঃ তুহিন হোসেন ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ সজল হোসেন পরিবেশ বিষয়ক সম্পাদক: আসাফুর রহমান নারী বিষয়ক সম্পাদক: ময়না ইসলাম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মাছুরা খাতুন সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সুহাগ হোসেন নির্বাহী পরিচালক, মোঃ শাহিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজ একটি এলাকার গুরুত্বপূর্ণ শক্তি। তরুণদের সঠিক পথে পরিচালিত করে খেলাধুলা, সামাজিক সেবা, মানবিক কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ ও মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

