দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩৪
শ্যামনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি গঠন 
সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...
সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

গোবিন্দকাটি আলো হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৯, ২০২০
জানুয়ারি ৯, ২০২০ ০ কমেন্ট 354 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের আলমগীর হোসেন আলো হত্যার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়্জেন করেন, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের নিহত আলমগীর হোসেন আলোর বৃদ্ধা মা খাদিজা বেগম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ছেলে আলোকে গত ৩০/০৭/২০১৯ ইং তারিখ দিবাগত রাতে গোবিন্দকাটি গ্রামে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনা সাতক্ষীরার স্থানীয় ও আঞ্চলিক পত্রিকাসহ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রচার হয়। যা সমগ্র দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। আর এ জঘন্য হত্যাকান্ডে আমার ছেলের প্রথম স্ত্রীর পিতা গোািবন্দকাটি গ্রামের আনসার আলী ধাবকের নেতৃত্বে তার মেয়ে আয়েশা খাতুন (আলোর স্ত্রী), তার বড় ভাই আলমগীর হোসেন, ছোট ভাই ইকবাল হোসেন, একই এলাকার জিয়াউর রহমান, আজাদ সরদার ও রবিউল ইসলাম ওরফে রবি সরাসরি জড়িত। যাদের নাম এজাহারে স্পষ্ট উল্লেখ রয়েছে। এছাড়া পুলিশ যে চার্জশীট আদালতে দাখিল করেছেন তাতে উল্লেখিত আসামীরা যে, হত্যাযজ্ঞে সরাসরি জড়িত তা ১৬৪ ধারায় স্বীকারও করেছে। অথচ অত্যান্ত পরিতাপের বিষয় বিষয় গত ১০/১২/২০১৯ ইং তারিখে উক্ত আত্নস্বীকৃত খুনীরা আদালত থেকে জামিন পেয়েছে। যা শুধু আমাকে নয়, সমগ্র বিবেকবান মানুষকে হতবাক করেছে। এভাবে যদি আসামীরা জামিন পেয়ে যায় তাহলে তো আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বলে কিছুই থাকবেনা। এছাড়া কার বা কাদের ইশারায় এজহারে বর্ণিত আসামীদের নাম চার্জশীটে বাদ দেয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়। সংবাদ সম্মেলন থেকে তিনি (খাদিজা) এ সময় তার ছেলে হত্যার সুষ্ঠ ও ন্যায় বিচার দাবীসহ আত্নস্বীকৃত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, খাদিজা বেগমের ছেলে আফতাবুজ্জামান, আবু বকর সিদ্দিক, ওলিয়ার রহমান, গোলাম কিবরিয়া, আসাদুজ্জামান, নিহত আলোর বর্তমান স্ত্রী (দ্বিতীয় স্ত্রী) রহিমা খাতুন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতীয় মহিলা সংস্থা জেলা কমিটির চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে চেয়ারম্যান আতাউর কর্তৃক ভূমিহীনদের বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির সবজি...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় মাদকবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান...

জুন ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...

জুন ২৫, ২০২৬

বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting